, , ,

শাহজালাল বিমানবন্দরে ফলের চালানে লুকানো ১৬ কেজি স্বর্ণ জব্দ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ১৯ জুলাই ২০২৬ | ১১:৫৩ এএম

শাহজালাল বিমানবন্দরে ফলের চালানে লুকানো ১৬ কেজি স্বর্ণ জব্দ

রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে ফলের চালানের আড়ালে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা অন্তত ১৬ কেজি স্বর্ণের বার জব্দ করেছে ঢাকা কাস্টমস হাউজ।

রোববার গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পরিচালিত অভিযানে এ স্বর্ণের চালান জব্দ করা হয়।

সংশ্লিষ্ট সূত্র জানায়, বিদেশ থেকে আসা একটি ফলের চালান সম্পর্কে আগাম তথ্যের ভিত্তিতে কার্গো ভিলেজে তল্লাশি চালানো হয়। এ সময় ফলের ক্যারেটের ভেতরে অত্যন্ত কৌশলে লুকিয়ে রাখা স্বর্ণের বার উদ্ধার করা হয়। প্রাথমিক হিসাবে জব্দ হওয়া স্বর্ণের পরিমাণ অন্তত ১৬ কেজি।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, সংঘবদ্ধ একটি চোরাচালান চক্র ফল আমদানির আড়ালে দেশে স্বর্ণ পাচারের চেষ্টা করছিল।

চালানটি কীভাবে দেশে এসেছে, এর সঙ্গে কারা জড়িত এবং এর সম্ভাব্য গন্তব্য কোথায় ছিল, তা তদন্ত করে দেখা হচ্ছে। একই সঙ্গে জড়িত ব্যক্তি ও চক্রকে শনাক্ত করে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। স্বর্ণের প্রকৃত মালিক, চালানের উৎস এবং চোরাচালান নেটওয়ার্কের সঙ্গে সংশ্লিষ্টদের শনাক্তেও তদন্ত চলছে।

এ বিষয়ে বিস্তারিত তথ্য তদন্তের স্বার্থে আপাতত প্রকাশ করা হয়নি। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, তদন্তের অগ্রগতি অনুযায়ী পরবর্তী সময়ে বিস্তারিত জানানো হবে।

এ বিভাগের সর্বাধিক পঠিত

Archive Calendar

Su Mo Tu We Th Fr Sa

© 2026 Aviation Times 24 কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

Design and Development by : webnewsdesign.com