, , ,

শিরোনাম
ইরানের ২৭ এয়ারলাইন্সসহ ৩৬ প্রতিষ্ঠানের ওপর মার্কিন নিষেধাজ্ঞা এক ভিসাতেই মধ্যপ্রাচ্যের ৬ দেশে ভ্রমণের সুযোগ অনিয়মের অভিযোগে ‘ত্রিপল এ ওভারসিজ’ সিলগালা, জরিমানা ৫০ হাজার হজ ২০২৭ : অনুমতি পেল ৭০২ এজেন্সি প্যান প্যাসিফিক সোনারগাঁওয়ে স্টেক অ্যান্ড এস্কেপ, র‍্যাফেল জিতলেই কক্সবাজার ভ্রমণ নয়াদিল্লিতে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের মেডিকেল ট্যুরিজম ফাউন্ডেশনের আত্মপ্রকাশ মাদক চোরাচালান ঠেকাতে বিমানবন্দর-টার্মিনালে বসছে স্ক্যানার ঢাকা-সিউল সরাসরি ফ্লাইট চালুর উদ্যোগ, সপ্তাহে ৫৬ ফ্লাইটের প্রস্তাব ৩৫ হাজার ফুট থেকে ৯ হাজার ফুটে নামল ডেল্টার বিমান, আতঙ্কিত যাত্রীরা শাহজালাল বিমানবন্দরে স্ক্যানার কর্মীদের রেডিয়েশন ঝুঁকি

ইরানের ধারাবাহিক হামলায় কুয়েতে বিমান চলাচলে বড় বিপর্যয়, সাময়িকভাবে বন্ধ বিমানবন্দর

ডেস্ক রিপোর্ট

প্রকাশ : ১৮ জুলাই ২০২৬ | ৭:১৪ এএম

ইরানের ধারাবাহিক হামলায় কুয়েতে বিমান চলাচলে বড় বিপর্যয়, সাময়িকভাবে বন্ধ বিমানবন্দর

ইরানের ধারাবাহিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার মুখে কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরের উড্ডয়ন ও অবতরণ কার্যক্রম সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। এতে দেশটির বিমান চলাচলের সময়সূচিতে ব্যাপক বিপর্যয় সৃষ্টি হয়েছে।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার একদিনেই অন্তত চার দফা হামলার শিকার হয়েছে কুয়েত। হামলার পর কুয়েত এয়ারওয়েজ এক বিবৃতিতে জানায়, আকাশসীমায় নিরাপত্তাজনিত বিধিনিষেধের কারণে অধিকাংশ ফ্লাইটের সময়সূচিতে পরিবর্তন আনা হয়েছে। যাত্রীদের ফ্লাইটের সর্বশেষ তথ্য নিয়মিত অনুসরণ করতে এবং নিবন্ধিত মোবাইল নম্বরে পাঠানো বার্তাগুলো খেয়াল রাখতে অনুরোধ করা হয়েছে।

আল জাজিরার একজন সংবাদদাতা জানান, ইরানের ছোড়া ক্ষেপণাস্ত্র প্রতিহত করার সময় চতুর্থবারের মতো বিমান হামলার সতর্কসংকেত বেজে ওঠে। কুয়েতের সেনাবাহিনী জানিয়েছে, দেশটির আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা প্রতিহত করতে সক্রিয়ভাবে কাজ করছে। প্রতিরক্ষা ব্যবস্থার পাল্টা অভিযানের কারণেই বিস্ফোরণের শব্দ শোনা যাচ্ছে বলে জানিয়ে জনসাধারণকে আতঙ্কিত না হওয়ার আহ্বান জানিয়েছে সেনাবাহিনী।

অন্যদিকে, মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানিয়েছে, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশনায় ইরানের সামরিক সক্ষমতা দুর্বল করতে টানা সাত দিন ধরে অভিযান অব্যাহত রয়েছে।

এদিকে যুক্তরাষ্ট্রকে অবিলম্বে বিমান হামলা বন্ধের আহ্বান জানিয়েছে তেহরান। ইরানের সর্বোচ্চ নেতার সামরিক উপদেষ্টা মেজর জেনারেল মোহসেন রেজায়ি সতর্ক করে বলেছেন, যুক্তরাষ্ট্র হামলা অব্যাহত রাখলে ইরান শুধু পাল্টা জবাবেই সীমাবদ্ধ থাকবে না; বরং পূর্ণমাত্রার যুদ্ধে অংশ নেবে। এমন পরিস্থিতিতে উপসাগরীয় অঞ্চলের কোনো রাজনৈতিক সীমান্তই নিরাপদ থাকবে না বলেও তিনি হুঁশিয়ারি দেন।

এ বিভাগের সর্বাধিক পঠিত

Archive Calendar

Su Mo Tu We Th Fr Sa

© 2026 Aviation Times 24 কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

Design and Development by : webnewsdesign.com