, , ,

শিরোনাম
শাহজালাল বিমানবন্দরে স্ক্যানার কর্মীদের রেডিয়েশন ঝুঁকি প্রযুক্তিগত ত্রুটিতে যুক্তরাজ্যে বাতিল ৬০০টির বেশি ফ্লাইট মালয়েশিয়ায় অভিযানে ১৫৫ বাংলাদেশি আটক ১৬ ডিসেম্বর চালু হচ্ছে শাহজালালের থার্ড টার্মিনাল : বিমানমন্ত্রী ইন্দোনেশিয়ায় খুলল ৮ বিমানবন্দর, স্বস্তি ফিরল সাড়ে ৩ লাখ যাত্রীর ইঞ্জিনে ত্রুটি, ১৮৬ আরোহী নিয়ে চেন্নাইয়ে মালয়েশিয়া এয়ারলাইনসের জরুরি অবতরণ অগ্ন্যুৎপাতে ইন্দোনেশিয়ার ৮ বিমানবন্দরে ১ লাখ ৭০ হাজার যাত্রী আটকা ২৯ অক্টোবর শুরু হচ্ছে ১৪তম বাংলাদেশ ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম ফেয়ার বোয়িংয়ের পাশাপাশি এয়ারবাস কেনার প্রস্তাব বিবেচনার আহ্বান ইইউ রাষ্ট্রদূতের মিয়ামি বিমানবন্দরে কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫

রোম-রিয়াদ রুটে সরাসরি ফ্লাইট ফের চালু করছে আইটিএ এয়ারওয়েজ

ডেস্ক রিপোর্ট

প্রকাশ : ১৭ জুলাই ২০২৬ | ৩:৪৪ এএম

রোম-রিয়াদ রুটে সরাসরি ফ্লাইট ফের চালু করছে আইটিএ এয়ারওয়েজ

আগামী ১৫ সেপ্টেম্বর থেকে ইতালির জাতীয় বিমান সংস্থা আইটিএ এয়ারওয়েজ রোম-রিয়াদ রুটে সরাসরি ফ্লাইট পুনরায় চালু করছে। সপ্তাহে পাঁচ দিন পরিচালিত এই ফ্লাইটের মাধ্যমে ইতালি ও সৌদি আরবের মধ্যে ব্যবসা, পর্যটন এবং আকাশপথের যোগাযোগ আরও শক্তিশালী হবে বলে আশা করা হচ্ছে।

সংস্থাটি জানায়, রোমের ফিউমিচিনো আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ফ্লাইটটি সোমবার ও শনিবার ছাড়া সপ্তাহের পাঁচ দিন রিয়াদের উদ্দেশে ছেড়ে যাবে। ফিরতি ফ্লাইট পরিচালিত হবে মঙ্গলবার ও রোববার ছাড়া সপ্তাহের পাঁচ দিন।

আইটিএ এয়ারওয়েজের মতে, নতুন এই সেবার মাধ্যমে রিয়াদ থেকে যাত্রীরা রোম হয়ে ইতালির বিভিন্ন শহরের পাশাপাশি ইউরোপ, উত্তর ও দক্ষিণ আমেরিকাসহ অন্যান্য আন্তর্জাতিক গন্তব্যে সহজ সংযোগ সুবিধা পাবেন।

বিশ্লেষকদের মতে, সৌদি আরবের ‘ভিশন ২০৩০’ কর্মসূচির ফলে দেশটিতে আন্তর্জাতিক ভ্রমণ ও বিনিয়োগ বাড়ছে। এ প্রেক্ষাপটে রোম–রিয়াদ রুট পুনরায় চালুর সিদ্ধান্ত আইটিএ এয়ারওয়েজের আন্তর্জাতিক নেটওয়ার্ক সম্প্রসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

এ বিভাগের সর্বাধিক পঠিত

Archive Calendar

Su Mo Tu We Th Fr Sa

© 2026 Aviation Times 24 কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

Design and Development by : webnewsdesign.com