, , ,

শিরোনাম
শাহজালাল বিমানবন্দরে স্ক্যানার কর্মীদের রেডিয়েশন ঝুঁকি প্রযুক্তিগত ত্রুটিতে যুক্তরাজ্যে বাতিল ৬০০টির বেশি ফ্লাইট মালয়েশিয়ায় অভিযানে ১৫৫ বাংলাদেশি আটক ১৬ ডিসেম্বর চালু হচ্ছে শাহজালালের থার্ড টার্মিনাল : বিমানমন্ত্রী ইন্দোনেশিয়ায় খুলল ৮ বিমানবন্দর, স্বস্তি ফিরল সাড়ে ৩ লাখ যাত্রীর ইঞ্জিনে ত্রুটি, ১৮৬ আরোহী নিয়ে চেন্নাইয়ে মালয়েশিয়া এয়ারলাইনসের জরুরি অবতরণ অগ্ন্যুৎপাতে ইন্দোনেশিয়ার ৮ বিমানবন্দরে ১ লাখ ৭০ হাজার যাত্রী আটকা ২৯ অক্টোবর শুরু হচ্ছে ১৪তম বাংলাদেশ ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম ফেয়ার বোয়িংয়ের পাশাপাশি এয়ারবাস কেনার প্রস্তাব বিবেচনার আহ্বান ইইউ রাষ্ট্রদূতের মিয়ামি বিমানবন্দরে কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫

৫০০ কর্মী ছাঁটাই, একাধিক রুট বন্ধ করছে এর লিঙ্গাস

ডেস্ক রিপোর্ট

প্রকাশ : ১৭ জুলাই ২০২৬ | ৩:৪২ এএম

৫০০ কর্মী ছাঁটাই, একাধিক রুট বন্ধ করছে এর লিঙ্গাস

ব্যয় কমানো ও আর্থিক সক্ষমতা বাড়াতে বড় ধরনের পুনর্গঠন পরিকল্পনা ঘোষণা করেছে আয়ারল্যান্ডের জাতীয় বিমান সংস্থা এর লিঙ্গাস। পরিকল্পনার অংশ হিসেবে প্রতিষ্ঠানটি ৫০০ কর্মী ছাঁটাই, কয়েকটি আন্তর্জাতিক রুট বন্ধ এবং কিছু গন্তব্যে সারা বছরের পরিবর্তে মৌসুমি ফ্লাইট পরিচালনার সিদ্ধান্ত নিয়েছে।

ছাঁটাই হওয়া কর্মীদের মধ্যে রয়েছেন ৭০ জন পাইলট, ১৪০ জন কেবিন ক্রু এবং ২৯০ জন প্রধান কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারী। এ সিদ্ধান্তের বিরোধিতা করে শ্রমিক ইউনিয়ন ফোরসা বাধ্যতামূলক ছাঁটাই এড়াতে কর্তৃপক্ষের সঙ্গে আলোচনার আহ্বান জানিয়েছে।

আগামী সেপ্টেম্বর থেকে ডাবলিন-ডেনভার, মিনিয়াপোলিস, লাস ভেগাস ও স্প্লিট রুটে ফ্লাইট বন্ধ হবে। এছাড়া সিয়াটল, ফ্রাঙ্কফুর্ট, হামবুর্গ ও মাল্টা রুটে কেবল গ্রীষ্মকালীন মৌসুমে ফ্লাইট পরিচালনা করা হবে।

এর ফলে এয়ারলাইনটির মোট আসন সক্ষমতা প্রায় ৬ শতাংশ কমে যাবে। জ্বালানির মূল্য বৃদ্ধি, পরিচালন ব্যয় বেড়ে যাওয়া এবং তীব্র প্রতিযোগিতাকে এই সিদ্ধান্তের প্রধান কারণ হিসেবে উল্লেখ করেছে সংস্থাটি।

বিশ্লেষকদের মতে, ব্যয় সংকোচনের মাধ্যমে লাভ বাড়ানোর চেষ্টা করলেও সেবার মান ধরে রাখা এর লিঙ্গাসের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে।

এ বিভাগের সর্বাধিক পঠিত

Archive Calendar

Su Mo Tu We Th Fr Sa

© 2026 Aviation Times 24 কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

Design and Development by : webnewsdesign.com