, , ,

শিরোনাম
মাদক চোরাচালান ঠেকাতে বিমানবন্দর-টার্মিনালে বসছে স্ক্যানার ঢাকা-সিউল সরাসরি ফ্লাইট চালুর উদ্যোগ, সপ্তাহে ৫৬ ফ্লাইটের প্রস্তাব ৩৫ হাজার ফুট থেকে ৯ হাজার ফুটে নামল ডেল্টার বিমান, আতঙ্কিত যাত্রীরা শাহজালাল বিমানবন্দরে স্ক্যানার কর্মীদের রেডিয়েশন ঝুঁকি প্রযুক্তিগত ত্রুটিতে যুক্তরাজ্যে বাতিল ৬০০টির বেশি ফ্লাইট মালয়েশিয়ায় অভিযানে ১৫৫ বাংলাদেশি আটক ১৬ ডিসেম্বর চালু হচ্ছে শাহজালালের থার্ড টার্মিনাল : বিমানমন্ত্রী ইন্দোনেশিয়ায় খুলল ৮ বিমানবন্দর, স্বস্তি ফিরল সাড়ে ৩ লাখ যাত্রীর ইঞ্জিনে ত্রুটি, ১৮৬ আরোহী নিয়ে চেন্নাইয়ে মালয়েশিয়া এয়ারলাইনসের জরুরি অবতরণ অগ্ন্যুৎপাতে ইন্দোনেশিয়ার ৮ বিমানবন্দরে ১ লাখ ৭০ হাজার যাত্রী আটকা

শাহজালাল বিমানবন্দর থেকে উধাও মালয়েশিয়াগামী ৭১ যাত্রী

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ০৫ জুলাই ২০২৬ | ৪:৩৪ এএম

শাহজালাল বিমানবন্দর থেকে উধাও মালয়েশিয়াগামী ৭১ যাত্রী

মালয়েশিয়াগামী একটি ফ্লাইটে ভ্রমণের জন্য চেক-ইন ও বোর্ডিং পাস নেওয়ার পরও শেষ মুহূর্তে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রহস্যজনকভাবে উধাও হয়ে গেছেন ৭১ যাত্রী। এর আগে আরও পাঁচ যাত্রীর ভিসা ও পাসপোর্টের তথ্যের অসঙ্গতি ধরা পড়ায় তাদের উড়োজাহাজ থেকে নামিয়ে দেওয়া হয়।

শনিবার (৪ জুলাই) রাতে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ঢাকা–মালয়েশিয়া রুটের বিজি-৩৮৬ ফ্লাইটে এ ঘটনা ঘটে। রাত ৮টা ৩৫ মিনিটে বোয়িং ৭৮৭ ড্রিমলাইনার উড়োজাহাজটি ২৪৫ জন যাত্রী নিয়ে উড্ডয়নের কথা থাকলেও শেষ পর্যন্ত ৭৬ জন যাত্রীকে ছাড়াই মালয়েশিয়ার উদ্দেশে রওনা দেয়।

বিমানবন্দর সূত্র জানায়, বোর্ডিং গেটে পাঁচ যাত্রীর ভিসা ও পাসপোর্টের তথ্যের মধ্যে অসঙ্গতি ধরা পড়ে। পরে তাদের অফলোড করা হয়। এ ঘটনার পরপরই একই ফ্লাইটের আরও ৭১ যাত্রী বিমানবন্দর ত্যাগ করেন এবং শেষ পর্যন্ত কেউই উড়োজাহাজে ওঠেননি।

সংশ্লিষ্ট সূত্রের দাবি, যাত্রীদের ভিসা যথাযথভাবে যাচাই না করেই বিমান সংস্থার চেক-ইন কাউন্টার থেকে বোর্ডিং পাস ইস্যু করা হয়েছিল। পরে বোর্ডিং গেটে গিয়ে পাঁচজনের ই-ভিসা জাল বলে শনাক্ত হয়। যদিও তারা এর আগেই ইমিগ্রেশন পার হয়ে বিদেশযাত্রার অনুমতিও পেয়েছিলেন।

ঘটনার প্রত্যক্ষদর্শী এক যাত্রী জানান, বোর্ডিং চলাকালে কয়েকজন যাত্রীকে আলাদা করে জিজ্ঞাসাবাদ শুরু হয়। পরে জানা যায়, তাদের ভিসা নিয়ে সমস্যা রয়েছে। এর কিছুক্ষণ পর বোর্ডিং লাইনে থাকা আরও কয়েকজন যাত্রীকে আর দেখা যায়নি। পরে বিমানবন্দর কর্তৃপক্ষ কয়েকজনকে অফলোড করে এবং বাকি অনেক যাত্রী বিমানবন্দর ছেড়ে চলে যান।

ঘটনাটি নিয়ে বিমানবন্দর ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তদন্ত চলছে।

এ বিভাগের সর্বাধিক পঠিত

Archive Calendar

Su Mo Tu We Th Fr Sa

© 2026 Aviation Times 24 কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

Design and Development by : webnewsdesign.com