, , ,

শিরোনাম
পাখির আঘাত ঠেকাতে দেশের সব বিমানবন্দরে বড় উদ্যোগ বেবিচকের উত্তরাখণ্ডে হেলিকপ্টার বিধ্বস্ত, পাইলটসহ নিহত ৬ প্রধানমন্ত্রীর ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি, তদন্ত কমিটি গঠন বিমানের শাহজালাল বিমানবন্দরের নিরাপত্তা নিয়ে সংবাদ বিভ্রান্তিকর, বেবিচকের প্রতিবাদ ককপিটে ত্রুটি, পাঁচ ঘণ্টা দেরিতে ঢাকার পথে প্রধানমন্ত্রী ঢাকায় শুরু আন্তর্জাতিক পর্যটন মেলা, অংশ নিচ্ছে ২০ দেশ সিভিল এভিয়েশন একাডেমিতে আন্তর্জাতিক মানের CBTA প্রশিক্ষণ সম্পন্ন কম্বোডিয়ায় ৫ হাজার ডলারে বিক্রি দুই তরুণ, মানবপাচার মামলায় গ্রেপ্তার ২ ১৬ ডিসেম্বর থার্ড টার্মিনাল চালুর লক্ষ্য, জাপান সফরে বিমানমন্ত্রী সংবাদ প্রকাশে কোনো নিষেধাজ্ঞা নেই, জানাল বিমান বাংলাদেশ এয়ারলাইন্স

পাখির আঘাত ঠেকাতে দেশের সব বিমানবন্দরে বড় উদ্যোগ বেবিচকের

ডেস্ক রিপোর্ট

প্রকাশ : ৩১ অক্টোবর ২০২৬ | ৭:৩০ এএম

পাখির আঘাত ঠেকাতে দেশের সব বিমানবন্দরে বড় উদ্যোগ বেবিচকের
দেশের বিমানবন্দরগুলোতে উড়োজাহাজের সঙ্গে পাখির সংঘর্ষের ঝুঁকি বাড়ছে। চলতি বছরের প্রথম ১০ মাসেই এমন ঘটনা ঘটেছে ২১২টি, যা গত বছরের পুরো সময়ের তুলনায় মাত্র ২৭টি কম। পরিস্থিতি মোকাবিলায় আধুনিক সরঞ্জাম সংগ্রহ, প্রশিক্ষিত জনবল নিয়োগ এবং নজরদারি ব্যবস্থা জোরদারের উদ্যোগ নিয়েছে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)।

আগামী দুই থেকে তিন বছরের মধ্যে দেশের সব চালু বিমানবন্দরে কার্যকর পাখি নিয়ন্ত্রণ ব্যবস্থা গড়ে তুলতে চায় সংস্থাটি। এ লক্ষ্যে আটটি বিমানবন্দরের জন্য মোট ২৬টি পাখি তাড়ানোর বন্দুকের প্রয়োজন নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের জন্য ছয়টি এবং চট্টগ্রাম, সিলেট ও কক্সবাজার বিমানবন্দরের জন্য চারটি করে বন্দুক প্রয়োজন। অন্য চারটি বিমানবন্দরের প্রতিটিতে লাগবে দুটি করে।

তবে বর্তমানে বেবিচকের কাছে থাকা ১১টি বন্দুকের মধ্যে সচল মাত্র দুটি। একইভাবে পাখি নিয়ন্ত্রণ কার্যক্রমের জন্য প্রয়োজন ৬৪ জন কর্মী, অথচ অনুমোদিত পদ রয়েছে মাত্র ১০টি। এর মধ্যে কর্মরত আছেন চারজন। এই সংকট কাটাতে জনবল কাঠামো পর্যালোচনা করছে কর্তৃপক্ষ।

বেবিচকের সদস্য (এয়ার ট্রাফিক ম্যানেজমেন্ট) এয়ার কমোডর মো. নূর-ই-আলম জানিয়েছেন, সরঞ্জাম ও জনবল বাড়ানোর পাশাপাশি বিমানবন্দরগুলোতে আধুনিক পাখি নিয়ন্ত্রণ ও নজরদারি ব্যবস্থা চালুর পরিকল্পনা রয়েছে। ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে থাকা বিদ্যমান ব্যবস্থাকে অন্য বিমানবন্দরগুলোর জন্য নমুনা হিসেবে ব্যবহার করা হবে।

এদিকে ঢাকা, চট্টগ্রাম ও যশোর বিমানবন্দরে সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত পাখি নিয়ন্ত্রণে সহায়তা দিচ্ছে বাংলাদেশ বিমানবাহিনী। পাশাপাশি বিমানবন্দরের আশপাশের ঝোপঝাড় পরিষ্কার, আবর্জনা ফেলার স্থান সরিয়ে নেওয়া এবং পাখির খাবারের উৎস কমানোর উদ্যোগ নেওয়া হচ্ছে।

বেবিচকের পরিসংখ্যান অনুযায়ী, ২০২৬ সালের ১ জানুয়ারি থেকে ২৯ অক্টোবর পর্যন্ত দেশের বিমানবন্দরগুলোতে পাখির সঙ্গে উড়োজাহাজের সংঘর্ষের ঘটনা ঘটেছে ২১২টি। ২০২৫ সালে পুরো বছরে এমন ঘটনা ছিল ২৩৯টি।

সবচেয়ে বেশি ঘটনা ঘটেছে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। চলতি বছরের প্রথম ১০ মাসে এখানে পাখির আঘাতের ঘটনা ১৬৮টি, যা গত বছরের পুরো সময়ের ১৫৭টি ঘটনাকেও ছাড়িয়ে গেছে।

সামনে শীত মৌসুমে পাখির চলাচল বাড়ার আশঙ্কা রয়েছে। ফলে উড়োজাহাজের ইঞ্জিন ক্ষতিগ্রস্ত হওয়া, ফ্লাইটের সময়সূচি ব্যাহত হওয়া কিংবা জরুরি অবতরণের ঝুঁকি এড়াতে প্রতিরোধমূলক ব্যবস্থা জোরদার করছে বেবিচক।

Facebook Comments Box

এ বিভাগের সর্বাধিক পঠিত

Archive Calendar

Su Mo Tu We Th Fr Sa

© 2026 Aviation Times 24 কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

Design and Development by : webnewsdesign.com