, , ,

শিরোনাম
জাপান সফরে প্রধানমন্ত্রীর সঙ্গী হচ্ছেন বিমান ও পর্যটনমন্ত্রী চট্টগ্রাম বিমানবন্দরে ১.৪৮২ কেজি স্বর্ণসহ যাত্রী আটক সৌদি আরবে নিরাপত্তা শঙ্কা, ৪ নভেম্বর পর্যন্ত বিমানের রিয়াদ-দাম্মাম ফ্লাইট বন্ধ সমুদ্রের বুক ছুঁয়ে রানওয়ে, আন্তর্জাতিক যোগাযোগে নতুন সম্ভাবনায় কক্সবাজার রিয়াদে ফ্লাইট চালুর ঘোষণার পরই বিস্ফোরণ, নতুন করে আতঙ্ক কাতার এয়ারওয়েজের বহরে আসছে নতুন এ৩২১এলআর ফিলিপাইনে মাঝ আকাশে দুই সামরিক বিমানের সংঘর্ষ, নিহত ৪ পাইলট ফ্লাইট বাতিলে সৌদিতে আটকা ৪ হাজার ভারতীয় ওমরাহ যাত্রী, দেশে ফেরাতে তৎপর দিল্লি ১২ বছর পর নতুন পোশাকে পিআইএর কেবিন ক্রুরা, যাত্রা শুরু ৩১ অক্টোবর পার্থ, চীন ও আফ্রিকায় নতুন ফ্লাইট চালুর পরিকল্পনা শ্রীলঙ্কান এয়ারলাইনসের

কক্সবাজার থেকে আন্তর্জাতিক ফ্লাইট চালুর উদ্যোগ, লক্ষ্য নভেম্বর

প্রকাশ : ১২ অক্টোবর ২০২৬ | ৮:৪৯ এএম

কক্সবাজার থেকে আন্তর্জাতিক ফ্লাইট চালুর উদ্যোগ, লক্ষ্য নভেম্বর

আগামী নভেম্বরে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর উদ্বোধনের পরিকল্পনা নিয়ে প্রস্তুতি এগিয়ে চলছে। একই সঙ্গে বিমানবন্দরটি থেকে আন্তর্জাতিক ফ্লাইট চালুর বিষয়ে কাজ করছে সরকার।

সোমবার সচিবালয়ে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের এক সভায় এ তথ্য জানান মন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত।

মন্ত্রী বলেন, কক্সবাজারকে আন্তর্জাতিক মানের পর্যটনকেন্দ্র হিসেবে গড়ে তুলতে বিমানবন্দরটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এর মাধ্যমে বিশ্বের বিভিন্ন দেশ থেকে পর্যটকেরা সরাসরি কক্সবাজারে আসার সুযোগ পাবেন।

সভায় চীনের কুনমিং, মালয়েশিয়ার পেনাং, ব্যাংকক ও দুবাইয়ের সঙ্গে কক্সবাজারের সরাসরি বিমান যোগাযোগ চালুর সম্ভাবনা নিয়ে আলোচনা হয়। মন্ত্রী জানান, কুনমিং রুটে ফ্লাইট চালুর বিষয়ে চায়না সাউদার্ন ও চায়না ইস্টার্ন এয়ারলাইনসের জন্য সম্ভাবনা রয়েছে। এয়ারএশিয়া পেনাংয়ের সঙ্গে সরাসরি ফ্লাইট চালুর লক্ষ্যে কাজ করছে। এ ছাড়া কক্সবাজার-ব্যাংকক-দুবাই রুটে ফ্লাইট পরিচালনায় ফ্লাইদুবাইয়ের আগ্রহকে স্বাগত জানান তিনি।

নতুন আন্তর্জাতিক ফ্লাইট চালু করতে এয়ারলাইনসগুলোকে আর্থিক প্রণোদনা দেওয়ার বিষয়টিও সরকার বিবেচনা করছে বলে জানান মন্ত্রী।

এদিকে, রিয়াদে হামলার কারণে বিমান চলাচলে বিঘ্নের বিষয়ে মন্ত্রী বলেন, বাতিল হওয়া ১০টি ফ্লাইটের কারণে তিন হাজার ৪০০ জনের বেশি যাত্রী ভোগান্তিতে পড়েছেন। পরিস্থিতি মোকাবিলা ও যাত্রীদের দুর্ভোগ কমাতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।

সচিব ফাহমিদা আখতারের সভাপতিত্বে সভায় বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মোস্তফা মাহমুদ সিদ্দিক, বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা কাইজার সোহেল আহমেদ এবং দেশি-বিদেশি এয়ারলাইনসের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

এ বিভাগের সর্বাধিক পঠিত

Archive Calendar

Su Mo Tu We Th Fr Sa

© 2026 Aviation Times 24 কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

Design and Development by : webnewsdesign.com