, , ,

শিরোনাম
ঢাকা-সিউল সরাসরি ফ্লাইট চালুর উদ্যোগ, সপ্তাহে ৫৬ ফ্লাইটের প্রস্তাব ৩৫ হাজার ফুট থেকে ৯ হাজার ফুটে নামল ডেল্টার বিমান, আতঙ্কিত যাত্রীরা শাহজালাল বিমানবন্দরে স্ক্যানার কর্মীদের রেডিয়েশন ঝুঁকি প্রযুক্তিগত ত্রুটিতে যুক্তরাজ্যে বাতিল ৬০০টির বেশি ফ্লাইট মালয়েশিয়ায় অভিযানে ১৫৫ বাংলাদেশি আটক ১৬ ডিসেম্বর চালু হচ্ছে শাহজালালের থার্ড টার্মিনাল : বিমানমন্ত্রী ইন্দোনেশিয়ায় খুলল ৮ বিমানবন্দর, স্বস্তি ফিরল সাড়ে ৩ লাখ যাত্রীর ইঞ্জিনে ত্রুটি, ১৮৬ আরোহী নিয়ে চেন্নাইয়ে মালয়েশিয়া এয়ারলাইনসের জরুরি অবতরণ অগ্ন্যুৎপাতে ইন্দোনেশিয়ার ৮ বিমানবন্দরে ১ লাখ ৭০ হাজার যাত্রী আটকা ২৯ অক্টোবর শুরু হচ্ছে ১৪তম বাংলাদেশ ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম ফেয়ার

ওমানের শ্রমবাজার খোলার প্রচারণা বিভ্রান্তিকর : দূতাবাস

প্রকাশ : ১৩ অগাস্ট ২০২৬ | ২:০১ এএম

ওমানের শ্রমবাজার খোলার প্রচারণা বিভ্রান্তিকর : দূতাবাস

ওমানের শ্রমবাজার খুলে গেছে—এমন প্রচারণায় বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানিয়েছে মাস্কাটের বাংলাদেশ দূতাবাস। একই সঙ্গে এ ধরনের প্রচারণায় বিশ্বাস করে কোনো ব্যক্তি, দালাল বা প্রতিষ্ঠানের কাছে অর্থ না দেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

বুধবার (১২ আগস্ট) এক সচেতনতামূলক বিজ্ঞপ্তিতে দূতাবাস জানায়, সম্প্রতি ওমানি অ্যাগ্রিকালচারাল অ্যাসোসিয়েশনের একটি বিজ্ঞপ্তিকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে ‘ওমানের শ্রমবাজার খুলে গেছে’, ‘ব্যাপক ভিসা চালু হয়েছে’ কিংবা ‘ফ্রি ভিসা দেওয়া হচ্ছে’—এমন প্রচারণা চলছে।

দূতাবাস স্পষ্ট করেছে, ওই বিজ্ঞপ্তি ওমান সরকারের পক্ষ থেকে শ্রমবাজার উন্মুক্ত করার ঘোষণা নয়। আল ধাহিরাহ অঞ্চলে কৃষি শ্রমিকের চাহিদা যাচাই করে প্রয়োজন হলে কেবল ওই এলাকার কৃষিকাজের জন্য সীমিত পরিসরে ভিসা অনুমোদনের বিষয়টি সেখানে উল্লেখ করা হয়েছে। কর্মী নিয়োগ, ভিসা ইস্যু বা শ্রমবাজার উন্মুক্তের কোনো ঘোষণা দেওয়া হয়নি।

দূতাবাস আরও জানায়, ওমান সরকার বর্তমানে শ্রমবাজার পুনর্বিন্যাস ও ওমানাইজেশন নীতির আওতায় বিদেশি কর্মী নিয়োগে বিভিন্ন বিধিনিষেধ বহাল রেখেছে।

ওমানে কর্মসংস্থান ও ভিসাসংক্রান্ত তথ্য শুধু বাংলাদেশ দূতাবাস, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়, বিএমইটি এবং ওমান সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আনুষ্ঠানিক সূত্র থেকে যাচাই করার আহ্বান জানানো হয়েছে।

Facebook Comments Box

এ বিভাগের সর্বাধিক পঠিত

Archive Calendar

Su Mo Tu We Th Fr Sa

© 2026 Aviation Times 24 কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

Design and Development by : webnewsdesign.com