, , ,

শিরোনাম
কম্বোডিয়ায় ৫ হাজার ডলারে বিক্রি দুই তরুণ, মানবপাচার মামলায় গ্রেপ্তার ২ ১৬ ডিসেম্বর থার্ড টার্মিনাল চালুর লক্ষ্য, জাপান সফরে বিমানমন্ত্রী ২০টির বেশি দেশের অংশগ্রহণে ঢাকায় শুরু হচ্ছে পর্যটন মেলা লিবিয়া থেকে ফিরছেন আরও ১৭৪ বাংলাদেশি, ৪১ জন অসুস্থ আকামার মেয়াদ শেষ হলেও সৌদিতে প্রবেশের সুযোগ পাবেন প্রবাসীরা রূপপুরের জন্য ৪১ টন পারমাণবিক জ্বালানি নিয়ে ঢাকায় রুশ কার্গো বিমান সিডনিতে নতুন আন্তর্জাতিক বিমানবন্দর চালু, ২৪ ঘণ্টা চলবে ফ্লাইট ঢাকায় আন্তর্জাতিক ফ্লাইট সেফটি সেমিনার জাপান সফরে প্রধানমন্ত্রীর সঙ্গী হচ্ছেন বিমান ও পর্যটনমন্ত্রী চট্টগ্রাম বিমানবন্দরে ১.৪৮২ কেজি স্বর্ণসহ যাত্রী আটক

একটি দেশের চেয়েও বড় বিশ্বের বৃহত্তম বিমানবন্দর

ডেস্ক রিপোর্ট

প্রকাশ : ২৫ জুলাই ২০২৬ | ২:৫১ এএম

একটি দেশের চেয়েও বড় বিশ্বের বৃহত্তম বিমানবন্দর

বিশ্বের সবচেয়ে বড় বিমানবন্দর বলতেই অনেকের মনে আসে ব্যস্ততম কোনো আন্তর্জাতিক হাবের নাম। তবে আয়তনের দিক থেকে শীর্ষে থাকা বিমানবন্দরটি পরিচিত তার বিশাল বিস্তৃতির জন্য, যা একটি স্বাধীন দেশের আয়তনকেও ছাড়িয়ে গেছে।

সৌদি আরবের পূর্বাঞ্চলীয় শহর দাম্মামের কাছে অবস্থিত কিং ফাহাদ আন্তর্জাতিক বিমানবন্দর বিশ্বের সবচেয়ে বড় বিমানবন্দর। এর মোট আয়তন প্রায় ৭৭৬ বর্গকিলোমিটার, যা পুরো বাহরাইনের ৭২৭ বর্গকিলোমিটার আয়তনের চেয়েও বড়। এমনকি ভারতের অর্থনৈতিক রাজধানী মুম্বাইয়ের ৬০৩ বর্গকিলোমিটার আয়তনকেও ছাড়িয়ে গেছে এই বিমানবন্দর।

১৯৯৯ সালে বাণিজ্যিক ফ্লাইট পরিচালনার জন্য চালু হওয়া বিমানবন্দরটি আয়তনের দিক থেকে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম বিমানবন্দর যুক্তরাষ্ট্রের ডেনভার আন্তর্জাতিক বিমানবন্দরকেও অনেক ব্যবধানে ছাড়িয়ে গেছে।

তবে বিস্ময়কর বিষয় হলো, এই বিশাল এলাকার খুব সামান্য অংশজুড়েই টার্মিনাল, রানওয়ে এবং অন্যান্য কার্যকর অবকাঠামো নির্মিত হয়েছে। বাকি বিশাল এলাকা ভবিষ্যৎ সম্প্রসারণের জন্য সংরক্ষিত রাখা হয়েছে।

বিশেষজ্ঞদের মতে, ধাপে ধাপে সম্প্রসারণের পরিবর্তে দীর্ঘমেয়াদি পরিকল্পনার অংশ হিসেবে শুরু থেকেই অতিরিক্ত জমি বরাদ্দ রাখা হয়েছিল। ভবিষ্যতে নতুন রানওয়ে, টার্মিনাল, কার্গো ও লজিস্টিকস সুবিধা, বিমান চলাচল-সহায়ক অবকাঠামো এবং অপারেশনাল বাফার জোন গড়ে তুলতে যেন ভূমি সংকটে পড়তে না হয়, সে লক্ষ্যেই এমন নকশা করা হয়।

আয়তনের দিক থেকে বিশ্ব রেকর্ডের মালিক হলেও যাত্রী চলাচলের হিসেবে কিং ফাহাদ আন্তর্জাতিক বিমানবন্দর বিশ্বের সবচেয়ে ব্যস্ত বিমানবন্দরগুলোর তালিকায় নেই। তবুও এর বিশাল বিস্তৃতি এবং সুদূরপ্রসারী পরিকল্পনার কারণে এটি বিশ্ব বিমান চলাচল খাতে একটি অনন্য উদাহরণ হিসেবে বিবেচিত হয়।

এ বিভাগের সর্বাধিক পঠিত

Archive Calendar

Su Mo Tu We Th Fr Sa

© 2026 Aviation Times 24 কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

Design and Development by : webnewsdesign.com