, , ,

শিরোনাম
হজ ২০২৭ : অনুমতি পেল ৭০২ এজেন্সি প্যান প্যাসিফিক সোনারগাঁওয়ে স্টেক অ্যান্ড এস্কেপ, র‍্যাফেল জিতলেই কক্সবাজার ভ্রমণ নয়াদিল্লিতে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের মেডিকেল ট্যুরিজম ফাউন্ডেশনের আত্মপ্রকাশ মাদক চোরাচালান ঠেকাতে বিমানবন্দর-টার্মিনালে বসছে স্ক্যানার ঢাকা-সিউল সরাসরি ফ্লাইট চালুর উদ্যোগ, সপ্তাহে ৫৬ ফ্লাইটের প্রস্তাব ৩৫ হাজার ফুট থেকে ৯ হাজার ফুটে নামল ডেল্টার বিমান, আতঙ্কিত যাত্রীরা শাহজালাল বিমানবন্দরে স্ক্যানার কর্মীদের রেডিয়েশন ঝুঁকি প্রযুক্তিগত ত্রুটিতে যুক্তরাজ্যে বাতিল ৬০০টির বেশি ফ্লাইট মালয়েশিয়ায় অভিযানে ১৫৫ বাংলাদেশি আটক ১৬ ডিসেম্বর চালু হচ্ছে শাহজালালের থার্ড টার্মিনাল : বিমানমন্ত্রী

প্রবাসীদের পাসপোর্ট তথ্য সংশোধনের সময় বাড়ল ৬ মাস

প্রকাশ : ২৩ জুলাই ২০২৬ | ৭:১০ এএম

প্রবাসীদের পাসপোর্ট তথ্য সংশোধনের সময় বাড়ল ৬ মাস

বিদেশে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের পাসপোর্টের তথ্য সংশোধন করে নতুন পাসপোর্ট ইস্যু ও পুনঃইস্যুর বিশেষ সুবিধার মেয়াদ আরও ছয় মাস বাড়িয়েছে সরকার।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, এ সুবিধা আগামী ৩১ ডিসেম্বর ২০২৬ পর্যন্ত কার্যকর থাকবে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বহিরাগমন-৪ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, প্রবাসী বাংলাদেশিদের পাসপোর্ট সেবা নির্বিঘ্ন রাখা ও জনস্বার্থ বিবেচনায় আগের আদেশের মেয়াদ বাড়ানো হয়েছে।

এর ফলে বিদেশে থাকা বাংলাদেশিরা পাসপোর্টে নাম, জন্মতারিখ, পিতামাতার নামসহ অন্যান্য তথ্য সংশোধন করে সংশোধিত তথ্যের ভিত্তিতে নতুন পাসপোর্ট ইস্যু বা পুনঃইস্যুর আবেদন করতে পারবেন।

এর আগে ২০২৫ সালের ৮ জুলাই জারি করা আদেশের মেয়াদ ২০২৬ সালের ৩০ জুন পর্যন্ত ছিল। নতুন সিদ্ধান্তে তা বাড়িয়ে ৩১ ডিসেম্বর ২০২৬ করা হয়েছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, সংশ্লিষ্ট সব দপ্তরকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়েছে। সিদ্ধান্তটি পররাষ্ট্র মন্ত্রণালয়, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়, ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তর এবং বিদেশে অবস্থিত বাংলাদেশ মিশনগুলোতে পাঠানো হয়েছে।

নতুন সময়সীমার ফলে যেসব প্রবাসী নির্ধারিত সময়ে পাসপোর্টের তথ্য সংশোধনের আবেদন করতে পারেননি, তারা এখন বাড়তি সময়ে এ সুবিধা নিতে পারবেন।

Facebook Comments Box

এ বিভাগের সর্বাধিক পঠিত

Archive Calendar

Su Mo Tu We Th Fr Sa

© 2026 Aviation Times 24 কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

Design and Development by : webnewsdesign.com