, , ,

শিরোনাম
এভিয়েশন খাতকে আঞ্চলিক হাবে রূপান্তরের কাজ শুরু হয়েছে : বিমানমন্ত্রী দেশীয় এয়ারলাইন শক্তিশালী না হলে এভিয়েশন হাব হবে না : ইউএস-বাংলার এমডি বিমানবন্দরে হারানো পাসপোর্ট-স্বর্ণসহ ব্যাগ ফেরাল আনসার ইরানের ২৭ এয়ারলাইন্সসহ ৩৬ প্রতিষ্ঠানের ওপর মার্কিন নিষেধাজ্ঞা এক ভিসাতেই মধ্যপ্রাচ্যের ৬ দেশে ভ্রমণের সুযোগ অনিয়মের অভিযোগে ‘ত্রিপল এ ওভারসিজ’ সিলগালা, জরিমানা ৫০ হাজার হজ ২০২৭ : অনুমতি পেল ৭০২ এজেন্সি প্যান প্যাসিফিক সোনারগাঁওয়ে স্টেক অ্যান্ড এস্কেপ, র‍্যাফেল জিতলেই কক্সবাজার ভ্রমণ নয়াদিল্লিতে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের মেডিকেল ট্যুরিজম ফাউন্ডেশনের আত্মপ্রকাশ মাদক চোরাচালান ঠেকাতে বিমানবন্দর-টার্মিনালে বসছে স্ক্যানার

পাকিস্তানের আকাশে ভারতীয় উড়োজাহাজের নিষেধাজ্ঞার মেয়াদ বাড়ল

ডেস্ক রিপোর্ট

প্রকাশ : ১৯ জুলাই ২০২৬ | ১:০০ পিএম

পাকিস্তানের আকাশে ভারতীয় উড়োজাহাজের নিষেধাজ্ঞার মেয়াদ বাড়ল

ভারতীয় উড়োজাহাজের জন্য নিজস্ব আকাশসীমা বন্ধ রাখার মেয়াদ আগামী ২৩ আগস্ট পর্যন্ত বাড়িয়েছে পাকিস্তান। শনিবার এ তথ্য জানিয়েছে পাকিস্তান বিমানবন্দর কর্তৃপক্ষ।

পাকিস্তানের জারি করা নোটিশে বলা হয়েছে, ভারতে নিবন্ধিত সব উড়োজাহাজ এবং ভারতীয় বিমান সংস্থা বা পরিচালনাকারী প্রতিষ্ঠানের পরিচালিত কিংবা ইজারায় নেওয়া উড়োজাহাজ, সামরিক ফ্লাইটসহ, পাকিস্তানের আকাশসীমা ব্যবহার করতে পারবে না।

নোটিশ অনুযায়ী, এই নিষেধাজ্ঞা ২০২৬ সালের ২৩ আগস্ট রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত কার্যকর থাকবে।

ভারত-নিয়ন্ত্রিত কাশ্মীরে হামলার ঘটনায় দুই দেশের মধ্যে উত্তেজনা বাড়ার পর ২০২৫ সালের ২৩ এপ্রিল প্রথমবারের মতো ভারতীয় উড়োজাহাজের জন্য নিজেদের আকাশসীমা বন্ধ করে দেয় পাকিস্তান।

এরপর ২০২৫ সালের মে মাসে দুই দেশ কয়েক দিনের সামরিক সংঘাতে জড়িয়ে পড়ে। সেই সময় থেকে ইসলামাবাদ ধারাবাহিকভাবে আকাশসীমা ব্যবহারের ওপর নিষেধাজ্ঞার মেয়াদ বাড়িয়ে আসছে।

এই নিষেধাজ্ঞার ফলে ভারতীয় বিমান সংস্থাগুলোকে আন্তর্জাতিক ফ্লাইট পরিচালনায় বিকল্প রুট ব্যবহার করতে হচ্ছে। এতে উড়ান পরিচালনার সময়, জ্বালানি ব্যয় এবং সামগ্রিক পরিচালন ব্যয় উল্লেখযোগ্যভাবে বেড়েছে।

ভারত-নিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে হামলায় ২৬ জন পর্যটক নিহত হওয়ার ঘটনার জন্য পাকিস্তানকে দায়ী করেছিল নয়াদিল্লি। তবে ইসলামাবাদ শুরু থেকেই এ অভিযোগ অস্বীকার করে আসছে। সংঘাতের এক বছরের বেশি সময় পর যুদ্ধবিরতি বহাল থাকলেও দুই দেশের মধ্যে উত্তেজনা এখনো পুরোপুরি প্রশমিত হয়নি।

এ বিভাগের সর্বাধিক পঠিত

Archive Calendar

Su Mo Tu We Th Fr Sa

© 2026 Aviation Times 24 কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

Design and Development by : webnewsdesign.com