, , ,

শিরোনাম
এভিয়েশন খাতকে আঞ্চলিক হাবে রূপান্তরের কাজ শুরু হয়েছে : বিমানমন্ত্রী দেশীয় এয়ারলাইন শক্তিশালী না হলে এভিয়েশন হাব হবে না : ইউএস-বাংলার এমডি বিমানবন্দরে হারানো পাসপোর্ট-স্বর্ণসহ ব্যাগ ফেরাল আনসার ইরানের ২৭ এয়ারলাইন্সসহ ৩৬ প্রতিষ্ঠানের ওপর মার্কিন নিষেধাজ্ঞা এক ভিসাতেই মধ্যপ্রাচ্যের ৬ দেশে ভ্রমণের সুযোগ অনিয়মের অভিযোগে ‘ত্রিপল এ ওভারসিজ’ সিলগালা, জরিমানা ৫০ হাজার হজ ২০২৭ : অনুমতি পেল ৭০২ এজেন্সি প্যান প্যাসিফিক সোনারগাঁওয়ে স্টেক অ্যান্ড এস্কেপ, র‍্যাফেল জিতলেই কক্সবাজার ভ্রমণ নয়াদিল্লিতে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের মেডিকেল ট্যুরিজম ফাউন্ডেশনের আত্মপ্রকাশ মাদক চোরাচালান ঠেকাতে বিমানবন্দর-টার্মিনালে বসছে স্ক্যানার

লং থান হবে ভিয়েতনামের নতুন আন্তর্জাতিক এভিয়েশন হাব

ডেস্ক রিপোর্ট

প্রকাশ : ১৫ জুলাই ২০২৬ | ৪:২১ পিএম

লং থান হবে ভিয়েতনামের নতুন আন্তর্জাতিক এভিয়েশন হাব

নতুন লং থান আন্তর্জাতিক বিমানবন্দর চালুর আগেই দেশের বিমান চলাচল ব্যবস্থায় বড় ধরনের পরিবর্তনের পরিকল্পনা নিয়েছে ভিয়েতনাম সরকার। পরিকল্পনা অনুযায়ী, ইউরোপ, পূর্ব এশিয়া, পশ্চিম এশিয়া ও ওশেনিয়াগামী অধিকাংশ আন্তর্জাতিক ফ্লাইট ধাপে ধাপে লং থান আন্তর্জাতিক বিমানবন্দরে স্থানান্তর করা হবে। পাশাপাশি সব কার্গো ফ্লাইটও নতুন এই বিমানবন্দর থেকে পরিচালনার পরিকল্পনা রয়েছে।

ভিয়েতনাম এয়ারপোর্টস কর্পোরেশন (এসিিভি) বিমানবন্দর পরিচালনা ও ফ্লাইট বণ্টনসংক্রান্ত একটি বিস্তারিত পরিকল্পনা সরকারের স্টিয়ারিং কমিটির কাছে জমা দিয়েছে। রাষ্ট্রীয় মূল্যায়ন পরিষদের অনুমোদিত সম্ভাব্যতা সমীক্ষার ভিত্তিতে তৈরি এই পরিকল্পনায় ফ্লাইটের দূরত্ব এবং পরিচালন অঞ্চলের ভিত্তিতে দুই বিমানবন্দরের মধ্যে দায়িত্ব ভাগ করে দেওয়ার প্রস্তাব করা হয়েছে।

পরিকল্পনা অনুযায়ী, আগামী ১ ডিসেম্বর থেকে লং থান আন্তর্জাতিক বিমানবন্দর বাণিজ্যিক কার্যক্রম শুরু করবে। বিমানবন্দরটি চালু হওয়ার পর ১ হাজার কিলোমিটারের বেশি দূরত্বের অধিকাংশ আন্তর্জাতিক ফ্লাইট সেখান থেকেই পরিচালিত হবে। এছাড়া তান সন নাত আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রীচাপ বেড়ে গেলে অনিয়মিত আন্তর্জাতিক ফ্লাইট এবং নতুন চালু হওয়া আন্তর্জাতিক রুটও ধাপে ধাপে লং থানে স্থানান্তর করা হবে।

নতুন পরিকল্পনায় বলা হয়েছে, ইউরোপ, পূর্ব এশিয়া, পশ্চিম এশিয়া ও ওশেনিয়ার সব আন্তর্জাতিক রুট এবং সব কার্গো ফ্লাইট লং থান আন্তর্জাতিক বিমানবন্দর থেকে পরিচালিত হবে। অন্যদিকে দক্ষিণ-পূর্ব এশিয়ার রুটগুলোর প্রায় ৫৫ শতাংশ লং থান এবং ৪৫ শতাংশ তান সন নাত বিমানবন্দর পরিচালনা করবে।

তবে তান সন নাত আন্তর্জাতিক বিমানবন্দর কার্যক্রম চালিয়ে যাবে। এয়ারবাস এ৩২০, এ৩২১ এবং বোয়িং ৭৩৭-এর মতো কোড ‘সি’ উড়োজাহাজ দিয়ে ১ হাজার কিলোমিটারের কম দূরত্বের আন্তর্জাতিক ফ্লাইট এবং অধিকাংশ স্বল্প দূরত্বের রুট সেখান থেকেই পরিচালিত হবে। পাশাপাশি অভ্যন্তরীণ রুটের উল্লেখযোগ্য অংশও তান সন নাতে থাকবে।

অভ্যন্তরীণ ফ্লাইট পরিচালনায়ও নির্দিষ্ট কাঠামো নির্ধারণ করা হয়েছে। উত্তর-মধ্য অঞ্চল, মধ্য উচ্চভূমি, দক্ষিণ-পূর্ব অঞ্চল এবং মেকং ডেল্টাগামী ফ্লাইট তান সন নাত থেকেই পরিচালিত হবে। রেড রিভার ডেল্টার রুটের ৮৮ শতাংশ তান সন নাত এবং ১২ শতাংশ লং থান পরিচালনা করবে। অন্যদিকে দক্ষিণ-মধ্য অঞ্চলের ৯৩ শতাংশ ফ্লাইট তান সন নাত এবং ৭ শতাংশ লং থান বিমানবন্দর থেকে পরিচালিত হবে।

পরিকল্পনায় আরও বলা হয়েছে, ভিয়েতনামের এয়ারলাইন্সগুলোকে তাদের ব্যবসায়িক চাহিদা অনুযায়ী অভ্যন্তরীণ রুটে লং থান আন্তর্জাতিক বিমানবন্দর ব্যবহারের স্বাধীনতা দেওয়া হবে।

বিশেষজ্ঞদের মতে, নতুন এই পরিকল্পনা এসিভির আগের অবস্থান থেকে বড় ধরনের পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে। আগে সংস্থাটি বাজারের চাহিদা অনুযায়ী লং থান ও তান সন নাত বিমানবন্দরকে সমান্তরালভাবে পরিচালনার পক্ষে ছিল। তবে নতুন প্রস্তাবে দূরপাল্লার আন্তর্জাতিক যাত্রী ও কার্গো পরিবহন কার্যক্রম নির্দিষ্টভাবে লং থানে স্থানান্তরের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বিশ্লেষকদের ধারণা, পরিকল্পনাটি বাস্তবায়িত হলে লং থান আন্তর্জাতিক বিমানবন্দর দ্রুত ভিয়েতনামের প্রধান আন্তর্জাতিক এভিয়েশন হাবে পরিণত হবে। একই সঙ্গে তান সন নাত বিমানবন্দরের দীর্ঘদিনের যাত্রীচাপ কমবে এবং দেশের বিমান পরিবহন ব্যবস্থার সক্ষমতা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে।

এ বিভাগের সর্বাধিক পঠিত

Archive Calendar

Su Mo Tu We Th Fr Sa

© 2026 Aviation Times 24 কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

Design and Development by : webnewsdesign.com