, , ,

শিরোনাম
১৬ ডিসেম্বর থার্ড টার্মিনাল চালুর লক্ষ্য, জাপান সফরে বিমানমন্ত্রী ২০টির বেশি দেশের অংশগ্রহণে ঢাকায় শুরু হচ্ছে পর্যটন মেলা লিবিয়া থেকে ফিরছেন আরও ১৭৪ বাংলাদেশি, ৪১ জন অসুস্থ আকামার মেয়াদ শেষ হলেও সৌদিতে প্রবেশের সুযোগ পাবেন প্রবাসীরা রূপপুরের জন্য ৪১ টন পারমাণবিক জ্বালানি নিয়ে ঢাকায় রুশ কার্গো বিমান সিডনিতে নতুন আন্তর্জাতিক বিমানবন্দর চালু, ২৪ ঘণ্টা চলবে ফ্লাইট ঢাকায় আন্তর্জাতিক ফ্লাইট সেফটি সেমিনার জাপান সফরে প্রধানমন্ত্রীর সঙ্গী হচ্ছেন বিমান ও পর্যটনমন্ত্রী চট্টগ্রাম বিমানবন্দরে ১.৪৮২ কেজি স্বর্ণসহ যাত্রী আটক সৌদি আরবে নিরাপত্তা শঙ্কা, ৪ নভেম্বর পর্যন্ত বিমানের রিয়াদ-দাম্মাম ফ্লাইট বন্ধ

উপসাগরীয় আকাশসীমা এড়িয়ে চলতে ইউরোপের সতর্কবার্তা

ডেস্ক রিপোর্ট

প্রকাশ : ১৫ জুলাই ২০২৬ | ২:৫৯ এএম

উপসাগরীয় আকাশসীমা এড়িয়ে চলতে ইউরোপের সতর্কবার্তা

হরমুজ প্রণালিকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সামরিক উত্তেজনা আরও তীব্র হওয়ায় পারস্য উপসাগরীয় অঞ্চলের আকাশসীমা ব্যবহারে ইউরোপীয় বিমান সংস্থাগুলোকে সতর্ক করেছে ইউরোপীয় ইউনিয়নের বিমান নিরাপত্তা সংস্থা।

বুধবার প্রকাশিত এক নিরাপত্তা নির্দেশনায় সংস্থাটি জানিয়েছে, বাহরাইন, কুয়েত, কাতার, সংযুক্ত আরব আমিরাত এবং ওমান উপসাগরের আকাশসীমা এড়িয়ে চলা উচিত। কারণ, চলমান সামরিক পরিস্থিতির কারণে ওই অঞ্চলে বেসামরিক বিমান চলাচলের জন্য উল্লেখযোগ্য ঝুঁকি তৈরি হয়েছে।

নির্দেশনায় বলা হয়েছে, ক্ষেপণাস্ত্র, ড্রোন, যুদ্ধবিমান এবং আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহারের আশঙ্কা থাকায় সংশ্লিষ্ট আকাশসীমার সব উচ্চতায় উড়োজাহাজ চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে।

সাম্প্রতিক কয়েক দিনে যুক্তরাষ্ট্র টানা তৃতীয় রাতের মতো ইরানের বিভিন্ন স্থানে বিমান হামলা চালিয়েছে বলে জানা গেছে। এর জবাবে ইরানও প্রতিবেশী কয়েকটি দেশে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিগুলোকে লক্ষ্য করে পাল্টা হামলা চালিয়েছে। এতে গোটা উপসাগরীয় অঞ্চলে নিরাপত্তা উদ্বেগ আরও বেড়েছে।

এর আগে গত সপ্তাহেও ইউরোপীয় ইউনিয়নের বিমান নিরাপত্তা সংস্থা ইরান, ইরাক এবং লেবাননের আকাশসীমা ব্যবহার না করার পরামর্শ দিয়েছিল। সর্বশেষ পরিস্থিতির পর সতর্কতার পরিধি আরও বিস্তৃত করা হয়েছে।

চলমান সামরিক উত্তেজনার কারণে মধ্যপ্রাচ্যের আকাশপথ ব্যবহারকারী আন্তর্জাতিক বিমান সংস্থাগুলোকে বিকল্প রুট ব্যবহারের বিষয়েও গুরুত্ব দেওয়ার আহ্বান জানিয়েছে সংস্থাটি।

এ বিভাগের সর্বাধিক পঠিত

Archive Calendar

Su Mo Tu We Th Fr Sa

© 2026 Aviation Times 24 কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

Design and Development by : webnewsdesign.com