, , ,

শিরোনাম
ইরানের ২৭ এয়ারলাইন্সসহ ৩৬ প্রতিষ্ঠানের ওপর মার্কিন নিষেধাজ্ঞা এক ভিসাতেই মধ্যপ্রাচ্যের ৬ দেশে ভ্রমণের সুযোগ অনিয়মের অভিযোগে ‘ত্রিপল এ ওভারসিজ’ সিলগালা, জরিমানা ৫০ হাজার হজ ২০২৭ : অনুমতি পেল ৭০২ এজেন্সি প্যান প্যাসিফিক সোনারগাঁওয়ে স্টেক অ্যান্ড এস্কেপ, র‍্যাফেল জিতলেই কক্সবাজার ভ্রমণ নয়াদিল্লিতে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের মেডিকেল ট্যুরিজম ফাউন্ডেশনের আত্মপ্রকাশ মাদক চোরাচালান ঠেকাতে বিমানবন্দর-টার্মিনালে বসছে স্ক্যানার ঢাকা-সিউল সরাসরি ফ্লাইট চালুর উদ্যোগ, সপ্তাহে ৫৬ ফ্লাইটের প্রস্তাব ৩৫ হাজার ফুট থেকে ৯ হাজার ফুটে নামল ডেল্টার বিমান, আতঙ্কিত যাত্রীরা শাহজালাল বিমানবন্দরে স্ক্যানার কর্মীদের রেডিয়েশন ঝুঁকি

ইন্দোনেশিয়ায় মোদিকে এফ-১৬ ও সুখোই-৩০ যুদ্ধবিমানের এসকর্ট

ডেস্ক রিপোর্ট

প্রকাশ : ০৭ জুলাই ২০২৬ | ৪:১৪ এএম

ইন্দোনেশিয়ায় মোদিকে এফ-১৬ ও সুখোই-৩০ যুদ্ধবিমানের এসকর্ট

ইন্দোনেশিয়া সফরে দেশটির আকাশসীমায় প্রবেশের পর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বহনকারী বিমানকে এফ-১৬ ও সুখোই-৩০ যুদ্ধবিমান দিয়ে এসকর্ট দেওয়া হয়েছে। পরে জাকার্তায় পৌঁছালে তাকে স্বাগত জানান ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট প্রাবোবো সুবিয়ান্তো। সোমবার ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, জাকার্তায় অবতরণের আগে ইন্দোনেশিয়ার বিমানবাহিনীর দুটি যুদ্ধবিমান মোদির বিমানকে আকাশপথে এসকর্ট দেয়। দেশটির আকাশসীমায় প্রবেশের পর এফ-১৬ ও সুখোই-৩০ যুদ্ধবিমানের মাধ্যমে আনুষ্ঠানিক অভ্যর্থনা জানানো হয়।

এফ-১৬ যুক্তরাষ্ট্রে নির্মিত একক ইঞ্জিনের বহুমুখী যুদ্ধবিমান, যা বিশ্বের বিভিন্ন দেশের বিমানবাহিনীতে ব্যবহৃত হচ্ছে। অন্যদিকে রাশিয়ায় নির্মিত সুখোই-৩০ দুই ইঞ্জিনবিশিষ্ট, দুই আসনের একটি অত্যাধুনিক যুদ্ধবিমান। ভারতীয় বিমানবাহিনীতেও সুখোই-৩০ এমকেআই সংস্করণের উল্লেখযোগ্য সংখ্যক যুদ্ধবিমান রয়েছে।

জাকার্তায় পৌঁছে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় মোদি প্রেসিডেন্ট প্রাবোবো সুবিয়ান্তোর উষ্ণ অভ্যর্থনার জন্য কৃতজ্ঞতা জানান।

তিনি বলেন, ২০১৮ সালে ভারত ও ইন্দোনেশিয়ার সম্পর্ককে ‘ব্যাপক কৌশলগত অংশীদারত্বে’ উন্নীত করা হয়, যার সুফল দুই দেশের জনগণ পাচ্ছে। এবারের সফরে দ্বিপক্ষীয় সহযোগিতা আরও সম্প্রসারণে প্রেসিডেন্ট সুবিয়ান্তোর সঙ্গে বিভিন্ন বিষয়ে আলোচনা করবেন বলেও জানান তিনি।

মোদি জানান, সফরকালে তিনি ও প্রেসিডেন্ট সুবিয়ান্তো ঐতিহাসিক প্রাম্বানান মন্দির পরিদর্শন করবেন। পাশাপাশি ইন্দোনেশিয়ায় বসবাসরত ভারতীয় সম্প্রদায়ের সদস্যদের সঙ্গেও মতবিনিময়ের পরিকল্পনা রয়েছে তার।

এদিকে গত মার্চে ইন্দোনেশিয়া ভারতের কাছ থেকে ব্রাহ্মোস ক্রুজ ক্ষেপণাস্ত্র ব্যবস্থা কেনার জন্য দুই দেশের মধ্যে একটি চুক্তি হওয়ার কথা জানিয়েছিল। এর আগে ২০২২ সালে ফিলিপাইনের কাছে প্রায় ৩৭৫ মিলিয়ন মার্কিন ডলারের চুক্তির মাধ্যমে প্রথমবারের মতো ব্রাহ্মোস ক্ষেপণাস্ত্র রপ্তানি করে ভারত।

এ বিভাগের সর্বাধিক পঠিত

Archive Calendar

Su Mo Tu We Th Fr Sa

© 2026 Aviation Times 24 কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

Design and Development by : webnewsdesign.com