, , ,

শিরোনাম
কম্বোডিয়ায় ৫ হাজার ডলারে বিক্রি দুই তরুণ, মানবপাচার মামলায় গ্রেপ্তার ২ ১৬ ডিসেম্বর থার্ড টার্মিনাল চালুর লক্ষ্য, জাপান সফরে বিমানমন্ত্রী ২০টির বেশি দেশের অংশগ্রহণে ঢাকায় শুরু হচ্ছে পর্যটন মেলা লিবিয়া থেকে ফিরছেন আরও ১৭৪ বাংলাদেশি, ৪১ জন অসুস্থ আকামার মেয়াদ শেষ হলেও সৌদিতে প্রবেশের সুযোগ পাবেন প্রবাসীরা রূপপুরের জন্য ৪১ টন পারমাণবিক জ্বালানি নিয়ে ঢাকায় রুশ কার্গো বিমান সিডনিতে নতুন আন্তর্জাতিক বিমানবন্দর চালু, ২৪ ঘণ্টা চলবে ফ্লাইট ঢাকায় আন্তর্জাতিক ফ্লাইট সেফটি সেমিনার জাপান সফরে প্রধানমন্ত্রীর সঙ্গী হচ্ছেন বিমান ও পর্যটনমন্ত্রী চট্টগ্রাম বিমানবন্দরে ১.৪৮২ কেজি স্বর্ণসহ যাত্রী আটক

দোহা-দাম্মাম ঘুরে ৭ ঘণ্টা দেরিতে ঢাকায় ফিরল বিমানের ফ্লাইট

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ১২ অক্টোবর ২০২৬ | ৫:১৬ এএম

দোহা-দাম্মাম ঘুরে ৭ ঘণ্টা দেরিতে ঢাকায় ফিরল বিমানের ফ্লাইট

সৌদি আরবের দাম্মাম বিমানবন্দর সাময়িকভাবে বন্ধ হয়ে যাওয়ায় কাতারের দোহায় জরুরি অবতরণ করতে হয়েছিল বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইটকে। পরে বিমানবন্দর চালু হলে দাম্মামে পৌঁছে সেখান থেকে ঢাকার উদ্দেশে যাত্রা করে উড়োজাহাজটি। শেষ পর্যন্ত নির্ধারিত সময়ের চেয়ে ৭ ঘণ্টা ৯ মিনিট দেরিতে ঢাকায় ফেরেন যাত্রীরা।

সোমবার (১২ অক্টোবর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস।

বিমান কর্তৃপক্ষ জানায়, রোববার সন্ধ্যা ৭টা ৩৬ মিনিটে ঢাকা থেকে সৌদি আরবের দাম্মামের উদ্দেশে যাত্রা শুরু করে বিজি-৩৪৯ ফ্লাইট। যাত্রার সময় দাম্মামের বাদশা ফাহাদ আন্তর্জাতিক বিমানবন্দরের কার্যক্রম স্বাভাবিক থাকলেও মাঝপথে সেটি সাময়িকভাবে বন্ধের ঘোষণা আসে। যাত্রীদের নিরাপত্তা ও ফ্লাইট পরিচালনার বিষয়টি বিবেচনায় নিয়ে উড়োজাহাজটি কাতারের দোহায় অবতরণ করে।

বাংলাদেশ সময় রোববার রাত ২টা ২৭ মিনিটে দোহা বিমানবন্দরে অবতরণ করে ফ্লাইটটি। প্রায় তিন ঘণ্টা পর দাম্মাম বিমানবন্দর আবার চালু হলে সোমবার সকাল ৭টা ২ মিনিটে সেখানে পৌঁছায় উড়োজাহাজটি।

এরপর ফিরতি ফ্লাইট বিজি-৩৫০ সকাল ৯টা ৩০ মিনিটে দাম্মাম থেকে ঢাকার উদ্দেশে রওনা দেয়। দুপুর ২টা ৫৩ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে ফ্লাইটটি। সব মিলিয়ে নির্ধারিত সময়ের তুলনায় ৭ ঘণ্টা ৯ মিনিট দেরিতে দেশে ফেরেন যাত্রীরা।

এদিকে, সৌদি আরবের নিরাপত্তা পরিস্থিতির কারণে সোমবার ও মঙ্গলবারের ঢাকা-দাম্মাম রুটের বিজি-৩৪৯ ফ্লাইট বাতিল করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস। সাম্প্রতিক হামলার ঘটনায় আঞ্চলিক আকাশপথে অস্থিরতা তৈরি হওয়ায় বিভিন্ন রুটে ফ্লাইট পরিচালনায় পরিবর্তন আনতে হচ্ছে বিমান সংস্থাগুলোকে।

প্রতিবেদন অনুযায়ী, ১০ থেকে ১৫ অক্টোবর পর্যন্ত পাঁচ দিনে বিভিন্ন রুটে মোট ৫১টি ফ্লাইট বাতিলের ঘোষণা দেওয়া হয়েছে।

এর আগে গত ১০ অক্টোবর রিয়াদের বাদশা খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরের ৩ নম্বর টার্মিনালে ক্ষেপণাস্ত্র বিস্ফোরণের ঘটনায় দুই বাংলাদেশিসহ ১৩ জন নিহত এবং ৩০৮ জন আহত হওয়ার খবর প্রকাশিত হয়। পরদিন রোববার বিমানবন্দরটিতে আবারও হামলার ঘটনা ঘটে। এতে একজন পাকিস্তানি প্রবাসী নিহত এবং আরও ১১ জন আহত হন বলে সৌদি কর্তৃপক্ষের বরাতে জানানো হয়েছে।

এদিকে, হুথি গোষ্ঠী সৌদি আরবের বিভিন্ন স্থাপনা লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার দাবি করেছে। গোষ্ঠীটির সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি পূর্ব সৌদি আরবের তেল স্থাপনা ও দাম্মাম বিমানবন্দরেও হামলার দাবি জানান। পাশাপাশি মক্কা ও মদিনা ছাড়া সৌদি আরবের অন্যান্য বিমানবন্দর সম্ভাব্য লক্ষ্যবস্তু হতে পারে বলে সতর্ক করেন তিনি।

এ পরিস্থিতিতে যাত্রীদের নিরাপত্তাকে গুরুত্ব দিয়ে সৌদিগামী ফ্লাইটের সময়সূচি ও পরিচালনায় পরিবর্তন আনছে বিভিন্ন বিমান সংস্থা। যাত্রীদের বিমানবন্দরে যাওয়ার আগে সংশ্লিষ্ট এয়ারলাইনসের কাছ থেকে ফ্লাইটের সর্বশেষ অবস্থা নিশ্চিত করার পরামর্শ দেওয়া হয়েছে।

Facebook Comments Box

এ বিভাগের সর্বাধিক পঠিত

Archive Calendar

Su Mo Tu We Th Fr Sa

© 2026 Aviation Times 24 কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

Design and Development by : webnewsdesign.com