, , ,

শিরোনাম
মাদক চোরাচালান ঠেকাতে বিমানবন্দর-টার্মিনালে বসছে স্ক্যানার ঢাকা-সিউল সরাসরি ফ্লাইট চালুর উদ্যোগ, সপ্তাহে ৫৬ ফ্লাইটের প্রস্তাব ৩৫ হাজার ফুট থেকে ৯ হাজার ফুটে নামল ডেল্টার বিমান, আতঙ্কিত যাত্রীরা শাহজালাল বিমানবন্দরে স্ক্যানার কর্মীদের রেডিয়েশন ঝুঁকি প্রযুক্তিগত ত্রুটিতে যুক্তরাজ্যে বাতিল ৬০০টির বেশি ফ্লাইট মালয়েশিয়ায় অভিযানে ১৫৫ বাংলাদেশি আটক ১৬ ডিসেম্বর চালু হচ্ছে শাহজালালের থার্ড টার্মিনাল : বিমানমন্ত্রী ইন্দোনেশিয়ায় খুলল ৮ বিমানবন্দর, স্বস্তি ফিরল সাড়ে ৩ লাখ যাত্রীর ইঞ্জিনে ত্রুটি, ১৮৬ আরোহী নিয়ে চেন্নাইয়ে মালয়েশিয়া এয়ারলাইনসের জরুরি অবতরণ অগ্ন্যুৎপাতে ইন্দোনেশিয়ার ৮ বিমানবন্দরে ১ লাখ ৭০ হাজার যাত্রী আটকা

চট্টগ্রামে পৃথক আইসিডি কাস্টম হাউসের পূর্ণাঙ্গ কার্যক্রম শুরু

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ০৩ অগাস্ট ২০২৬ | ৫:০৯ পিএম

চট্টগ্রামে পৃথক আইসিডি কাস্টম হাউসের পূর্ণাঙ্গ কার্যক্রম শুরু

চট্টগ্রামের বেসরকারি কনটেইনার ডিপো (অফডক) ও শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরকেন্দ্রিক শুল্ক কার্যক্রম পরিচালনায় পৃথক আইসিডি কাস্টম হাউস পুরোদমে কার্যক্রম শুরু করেছে। ১ আগস্ট থেকে নতুন ৩০৬ অফিস কোডে ৬৫ ধরনের আমদানি পণ্যের বিল অব এন্ট্রি এবং শতভাগ রপ্তানি পণ্যের বিল অব এক্সপোর্ট দাখিল বাধ্যতামূলক করা হয়েছে।

কাস্টমস সূত্র জানায়, এখন থেকে অফডকে খালাস হওয়া নির্ধারিত ৬৫ ধরনের আমদানি পণ্যের বিল অব এন্ট্রি শুধু ৩০৬ অফিস কোডে গ্রহণ করা হচ্ছে। পাশাপাশি শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের সব আমদানি-রপ্তানি পণ্যের শুল্কায়ন এবং চট্টগ্রাম বন্দরের শতভাগ রপ্তানি কার্যক্রমও নতুন কমিশনারেট পরিচালনা করছে।

এর ফলে দীর্ঘদিন ধরে চট্টগ্রাম কাস্টম হাউসের অধীনে থাকা একটি বড় অংশের কার্যক্রম পৃথক প্রশাসনিক কাঠামোয় স্থানান্তরিত হয়েছে। সংশ্লিষ্টদের মতে, এতে অফডকভিত্তিক শুল্ক কার্যক্রম আরও দ্রুত, বিশেষায়িত ও কার্যকর হবে।

জাতীয় রাজস্ব বোর্ড ২০২৫ সালে কাস্টম হাউস আইসিডি, চট্টগ্রাম গঠনের সিদ্ধান্ত নেয়। বর্তমানে আগ্রাবাদের বিএসটিআই ভবনের অস্থায়ী কার্যালয় থেকে কমিশনারেটের কার্যক্রম পরিচালিত হচ্ছে।

এ বিভাগের সর্বাধিক পঠিত

Archive Calendar

Su Mo Tu We Th Fr Sa

© 2026 Aviation Times 24 কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

Design and Development by : webnewsdesign.com