, , ,

শিরোনাম
মাদক চোরাচালান ঠেকাতে বিমানবন্দর-টার্মিনালে বসছে স্ক্যানার ঢাকা-সিউল সরাসরি ফ্লাইট চালুর উদ্যোগ, সপ্তাহে ৫৬ ফ্লাইটের প্রস্তাব ৩৫ হাজার ফুট থেকে ৯ হাজার ফুটে নামল ডেল্টার বিমান, আতঙ্কিত যাত্রীরা শাহজালাল বিমানবন্দরে স্ক্যানার কর্মীদের রেডিয়েশন ঝুঁকি প্রযুক্তিগত ত্রুটিতে যুক্তরাজ্যে বাতিল ৬০০টির বেশি ফ্লাইট মালয়েশিয়ায় অভিযানে ১৫৫ বাংলাদেশি আটক ১৬ ডিসেম্বর চালু হচ্ছে শাহজালালের থার্ড টার্মিনাল : বিমানমন্ত্রী ইন্দোনেশিয়ায় খুলল ৮ বিমানবন্দর, স্বস্তি ফিরল সাড়ে ৩ লাখ যাত্রীর ইঞ্জিনে ত্রুটি, ১৮৬ আরোহী নিয়ে চেন্নাইয়ে মালয়েশিয়া এয়ারলাইনসের জরুরি অবতরণ অগ্ন্যুৎপাতে ইন্দোনেশিয়ার ৮ বিমানবন্দরে ১ লাখ ৭০ হাজার যাত্রী আটকা

বিমানবন্দর সেবায় নতুন সংস্কৃতি গড়ে তোলা হচ্ছে : আফরোজা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ৩১ জুলাই ২০২৬ | ১:৪৭ পিএম

বিমানবন্দর সেবায় নতুন সংস্কৃতি গড়ে তোলা হচ্ছে : আফরোজা

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম বলেছেন, বিমানবন্দর সেবার মানোন্নয়ন, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের আধুনিকায়ন এবং দেশকে আঞ্চলিক এভিয়েশন হাবে পরিণত করতে সরকার ব্যাপক সংস্কার কার্যক্রম বাস্তবায়ন করছে।

এক সাক্ষাৎকারে তিনি জানান, তিনটি আন্তর্জাতিক বিমানবন্দরে আচরণবিধি, ভিজিল্যান্স টিম, বডি-ওয়ার্ন ক্যামেরা, সিসিটিভি নজরদারি ও আধুনিক ব্যাগেজ ব্যবস্থাপনা চালুর ফলে যাত্রীসেবায় ইতোমধ্যে উন্নতি এসেছে।

তিনি বলেন, বিমানের বহরে ১৪টি বোয়িং ও ১০টি এয়ারবাসসহ ২৪টি নতুন উড়োজাহাজ যুক্ত করা হবে। এছাড়া চলতি বছর পাঁচটি উড়োজাহাজ লিজ নেওয়ার উদ্যোগ চলছে। ২০৩৪-৩৫ অর্থবছরের মধ্যে বহর ৪৭টি উড়োজাহাজে উন্নীত করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

মন্ত্রী জানান, আগামী ১৬ ডিসেম্বরের মধ্যে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য নিয়ে কাজ চলছে। একই সঙ্গে নতুন আন্তর্জাতিক রুট চালু, ই-ভিসা ব্যবস্থা, পর্যটন অবকাঠামো উন্নয়ন এবং বৈশ্বিক পর্যটন বাজারে বাংলাদেশের ব্র্যান্ডিং জোরদারেও সরকার কাজ করছে।

আফরোজা খানমের আশা, আগামী এক বছরের মধ্যেই বিমানবন্দর সেবা, ডিজিটালাইজেশন ও পর্যটন খাতে দৃশ্যমান পরিবর্তন দেখতে পাবেন দেশবাসী। বাসস

এ বিভাগের সর্বাধিক পঠিত

Archive Calendar

Su Mo Tu We Th Fr Sa

© 2026 Aviation Times 24 কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

Design and Development by : webnewsdesign.com