, , ,

শিরোনাম
ইন্দোনেশিয়ায় খুলল ৮ বিমানবন্দর, স্বস্তি ফিরল সাড়ে ৩ লাখ যাত্রীর ইঞ্জিনে ত্রুটি, ১৮৬ আরোহী নিয়ে চেন্নাইয়ে মালয়েশিয়া এয়ারলাইনসের জরুরি অবতরণ অগ্ন্যুৎপাতে ইন্দোনেশিয়ার ৮ বিমানবন্দরে ১ লাখ ৭০ হাজার যাত্রী আটকা ২৯ অক্টোবর শুরু হচ্ছে ১৪তম বাংলাদেশ ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম ফেয়ার বোয়িংয়ের পাশাপাশি এয়ারবাস কেনার প্রস্তাব বিবেচনার আহ্বান ইইউ রাষ্ট্রদূতের মিয়ামি বিমানবন্দরে কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫ শাহজালালে হঠাৎ বিমানমন্ত্রী, ব্যাগেজ হ্যান্ডলিংয়ে সময় কমানোর নির্দেশ বিদেশ ভ্রমণে বছরে ১৮ হাজার ডলার খরচ করতে পারবেন বাংলাদেশিরা ট্রানজিট ভিসায় দালালের প্রতারণা থেকে সতর্ক করল ভারতীয় হাইকমিশন বিমানের ফ্লাইট থেকে ১৪ কেজি স্বর্ণ উদ্ধার, টেকনিক্যাল হেলপার আটক

সুরঞ্জনা ইকো-ট্যুরিজমে বাড়ছে পর্যটকের ভিড়

ডেস্ক রিপোর্ট

প্রকাশ : ২৪ জুলাই ২০২৬ | ৬:৩৭ এএম

সুরঞ্জনা ইকো-ট্যুরিজমে বাড়ছে পর্যটকের ভিড়

বরগুনায় প্রকৃতিনির্ভর পর্যটনকেন্দ্র সুরঞ্জনা ইকো-ট্যুরিজম অ্যান্ড রিসোর্টে দিন দিন বাড়ছে পর্যটকের উপস্থিতি। শহরের কাছেই নদী, সবুজ প্রকৃতি ও জীববৈচিত্র্যের সমন্বয়ে গড়ে ওঠা এই পর্যটনকেন্দ্রটি স্থানীয়দের পাশাপাশি দেশের বিভিন্ন স্থান থেকে আসা ভ্রমণপিপাসুদেরও আকর্ষণ করছে।

সুন্দরবনসংলগ্ন উপকূলীয় জেলা বরগুনা নদী, জলমোহনা, চর ও জীববৈচিত্র্যে সমৃদ্ধ। জেলার পাথরঘাটা, তালতলী ও অন্যান্য এলাকায় ছড়িয়ে থাকা বিভিন্ন প্রাকৃতিক ও ঐতিহাসিক স্থানের পাশাপাশি সুরঞ্জনা ইকো-ট্যুরিজমও পর্যটন সম্ভাবনার নতুন দিগন্ত খুলেছে।

বরগুনা শহর থেকে প্রায় ৪ কিলোমিটার দূরে সদর উপজেলার ঢলুয়া ইউনিয়নের বড়ইতলা ফেরিঘাটসংলগ্ন এলাকায় খাকদোন ও বিষখালী নদীর তীরে গড়ে উঠেছে সুরঞ্জনা ইকো-ট্যুরিজম অ্যান্ড রিসোর্ট। লেখক, সাংবাদিক ও উদ্যোক্তা সোহেল হাফিজের উদ্যোগে গড়ে ওঠা এই প্রকৃতিনির্ভর পর্যটনকেন্দ্রটি জেলা প্রশাসনের সহযোগিতায় পরিচালিত হচ্ছে।

গোলপাতা, নলখাগড়া, হোগলাপাতা ও কাশবন দিয়ে সাজানো হয়েছে পুরো এলাকা। এখানে দেশীয় বিভিন্ন প্রজাতির গাছের পাশাপাশি পদ্ম-শাপলা, পুকুর, প্রজাপতি ও জোনাকির জন্যও তৈরি করা হয়েছে উপযোগী পরিবেশ। পাখিদের খাদ্য ও আবাসস্থল নিশ্চিত করতে রোপণ করা হয়েছে দেশীয় ফলজ বৃক্ষ, তাল ও খেজুরগাছসহ নানা প্রজাতির গাছ।

পর্যটকদের জন্য রয়েছে খোলা মাঠ, নান্দনিক মঞ্চ, আধুনিক মিলনায়তন এবং আবাসিক সুবিধা। ১১টি এসি ও নন-এসি কটেজের পাশাপাশি গ্রুপ ট্যুরের জন্য ডরমেটরি সুবিধাও রয়েছে।

পর্যটকদের মতে, শহরের কোলাহল থেকে দূরে নয়, অথচ প্রকৃতির কাছাকাছি সময় কাটানোর সুযোগই সুরঞ্জনার প্রধান আকর্ষণ। গাছপালা, পাখির ডাক ও শান্ত পরিবেশ দর্শনার্থীদের মুগ্ধ করছে।

পরিবেশকর্মী ও পর্যটন উদ্যোক্তারা বলছেন, নদী, সাগর, চর ও সবুজ প্রকৃতির অপূর্ব সমন্বয়ের কারণে বরগুনায় পর্যটনের বিপুল সম্ভাবনা রয়েছে। সরকারি ও বেসরকারি উদ্যোগে অবকাঠামো উন্নয়ন করা গেলে জেলার প্রাকৃতিক সৌন্দর্যকে কেন্দ্র করে পর্যটনশিল্প আরও বিকশিত হতে পারে।

এ বিভাগের সর্বাধিক পঠিত

Archive Calendar

Su Mo Tu We Th Fr Sa

© 2026 Aviation Times 24 কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

Design and Development by : webnewsdesign.com