, , ,

শিরোনাম
ইন্দোনেশিয়ায় খুলল ৮ বিমানবন্দর, স্বস্তি ফিরল সাড়ে ৩ লাখ যাত্রীর ইঞ্জিনে ত্রুটি, ১৮৬ আরোহী নিয়ে চেন্নাইয়ে মালয়েশিয়া এয়ারলাইনসের জরুরি অবতরণ অগ্ন্যুৎপাতে ইন্দোনেশিয়ার ৮ বিমানবন্দরে ১ লাখ ৭০ হাজার যাত্রী আটকা ২৯ অক্টোবর শুরু হচ্ছে ১৪তম বাংলাদেশ ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম ফেয়ার বোয়িংয়ের পাশাপাশি এয়ারবাস কেনার প্রস্তাব বিবেচনার আহ্বান ইইউ রাষ্ট্রদূতের মিয়ামি বিমানবন্দরে কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫ শাহজালালে হঠাৎ বিমানমন্ত্রী, ব্যাগেজ হ্যান্ডলিংয়ে সময় কমানোর নির্দেশ বিদেশ ভ্রমণে বছরে ১৮ হাজার ডলার খরচ করতে পারবেন বাংলাদেশিরা ট্রানজিট ভিসায় দালালের প্রতারণা থেকে সতর্ক করল ভারতীয় হাইকমিশন বিমানের ফ্লাইট থেকে ১৪ কেজি স্বর্ণ উদ্ধার, টেকনিক্যাল হেলপার আটক

গ্রীষ্মেও চাঙ্গা আমিরাতের পর্যটন খাত

ডেস্ক রিপোর্ট

প্রকাশ : ১১ অগাস্ট ২০২৬ | ৩:০০ এএম

গ্রীষ্মেও চাঙ্গা আমিরাতের পর্যটন খাত

গ্রীষ্মের তীব্র গরমেও গতি ধরে রেখেছে সংযুক্ত আরব আমিরাতের পর্যটন খাত। হোটেল, কেনাকাটা, ঐতিহ্যবাহী মেলা ও পারিবারিক বিনোদনের নানা আয়োজন ঘিরে দেশটিতে দেশি-বিদেশি পর্যটকদের ভিড় বাড়ছে।

২০২৫ সালে আমিরাতের হোটেলগুলোতে ৩ কোটি ২৩ লাখ ৪০ হাজার অতিথি অবস্থান করেন। এতে হোটেল খাতের রাজস্ব দাঁড়ায় ৪ হাজার ৯২১ কোটি আমিরাতি দিরহাম বা প্রায় ১ হাজার ৩৪০ কোটি ডলার।

এই সাফল্যের ধারাবাহিকতায় ২০২৬ সালের গ্রীষ্মে পর্যটন সচল রাখতে সাংস্কৃতিক মেলা ও বিপণন উৎসবসহ নানা আয়োজন করা হয়েছে।

আবুধাবির লিওয়া ডেট ফেস্টিভ্যালে প্রায় ৮০ হাজার এবং আল আইন ডেট ফেস্টিভ্যালে প্রায় ৭৪ হাজার ৫০০ দর্শনার্থী অংশ নিয়েছেন। আল ওয়াতবা ফেস্টিভ্যালও স্থানীয় কৃষিপণ্য ও ঐতিহ্য তুলে ধরার পাশাপাশি কৃষকদের আয় বাড়াতে ভূমিকা রাখছে।

সাদিয়াত দ্বীপের ল্যুভর আবুধাবি ও ন্যাচারাল হিস্ট্রি মিউজিয়াম পরিবারভিত্তিক পর্যটকদের আকৃষ্ট করছে। ইয়াস আইল্যান্ডের বিভিন্ন বিনোদনকেন্দ্রও তরুণদের কাছে জনপ্রিয় হয়ে উঠেছে।

এদিকে দুবাই সামার সারপ্রাইজের মাধ্যমে কেনাকাটা ও ইনডোর বিনোদন চালু রেখেছে। শারজাহর আল ধাইদ ডেট ফেস্টিভ্যালে ৩৫ হাজারের বেশি দর্শনার্থী অংশ নিয়েছেন।

পর্যটন খাতের এই চাঙ্গা অবস্থায় হোটেল, পরিবহন ও খুচরা ব্যবসার আয় বাড়ার পাশাপাশি স্থানীয় উদ্যোক্তাদের জন্য নতুন বাজার তৈরি হচ্ছে।

এ বিভাগের সর্বাধিক পঠিত

Archive Calendar

Su Mo Tu We Th Fr Sa

© 2026 Aviation Times 24 কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

Design and Development by : webnewsdesign.com