ডেস্ক রিপোর্ট
প্রকাশ : ০৯ অগাস্ট ২০২৬ | ৮:২৫ এএম
বিদেশ ভ্রমণে বাংলাদেশিদের জন্য বড় সুবিধা চালু করেছে বাংলাদেশ ব্যাংক। এখন থেকে টোয়াবের নিবন্ধিত ট্যুর অপারেটরদের কাছ থেকে টাকায় বিদেশ ভ্রমণের প্যাকেজ কেনা যাবে। আর প্যাকেজের বিপরীতে প্রয়োজনীয় বৈদেশিক মুদ্রা ব্যাংকের মাধ্যমে সরাসরি বিদেশি সেবা প্রদানকারীদের কাছে পাঠানো হবে।
নতুন নির্দেশনায় একজন ভ্রমণকারীর জন্য বছরে সর্বোচ্চ ৩ হাজার মার্কিন ডলার পর্যন্ত এ সুবিধা পাওয়া যাবে। এর বেশি মূল্যের প্যাকেজের ক্ষেত্রে আন্তর্জাতিক কার্ডে বৈদেশিক মুদ্রায় অর্থ পরিশোধ করতে হবে।
পর্যটন খাতের উদ্যোক্তারা বলছেন, এই সিদ্ধান্তে বিদেশ ভ্রমণের অর্থ পরিশোধ সহজ হবে, বাড়বে স্বচ্ছতা এবং ট্যুর অপারেটর ব্যবসায় আসবে নতুন গতি।
© 2026 Aviation Times 24 কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত