, , ,

শিরোনাম
ইন্দোনেশিয়ায় খুলল ৮ বিমানবন্দর, স্বস্তি ফিরল সাড়ে ৩ লাখ যাত্রীর ইঞ্জিনে ত্রুটি, ১৮৬ আরোহী নিয়ে চেন্নাইয়ে মালয়েশিয়া এয়ারলাইনসের জরুরি অবতরণ অগ্ন্যুৎপাতে ইন্দোনেশিয়ার ৮ বিমানবন্দরে ১ লাখ ৭০ হাজার যাত্রী আটকা ২৯ অক্টোবর শুরু হচ্ছে ১৪তম বাংলাদেশ ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম ফেয়ার বোয়িংয়ের পাশাপাশি এয়ারবাস কেনার প্রস্তাব বিবেচনার আহ্বান ইইউ রাষ্ট্রদূতের মিয়ামি বিমানবন্দরে কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫ শাহজালালে হঠাৎ বিমানমন্ত্রী, ব্যাগেজ হ্যান্ডলিংয়ে সময় কমানোর নির্দেশ বিদেশ ভ্রমণে বছরে ১৮ হাজার ডলার খরচ করতে পারবেন বাংলাদেশিরা ট্রানজিট ভিসায় দালালের প্রতারণা থেকে সতর্ক করল ভারতীয় হাইকমিশন বিমানের ফ্লাইট থেকে ১৪ কেজি স্বর্ণ উদ্ধার, টেকনিক্যাল হেলপার আটক

দীর্ঘ বিরতির পর চালুর পথে বাংলাদেশ-ভারত মিতালী এক্সপ্রেস

ডেস্ক রিপোর্ট

প্রকাশ : ০২ জুলাই ২০২৬ | ১১:৫৯ এএম

দীর্ঘ বিরতির পর চালুর পথে বাংলাদেশ-ভারত মিতালী এক্সপ্রেস

প্রায় দুই বছর বন্ধ থাকার পর আবারও চালু হতে যাচ্ছে বাংলাদেশ ও ভারতের মধ্যে চলাচলকারী মিতালী এক্সপ্রেস। ২০২৪ সালের জুলাই-আগস্টের রাজনৈতিক অস্থিরতার পর বন্ধ হয়ে যাওয়া আন্তঃদেশীয় এই ট্রেন পুনরায় চালুর লক্ষ্যে দুই দেশের রেল কর্তৃপক্ষ প্রস্তুতি প্রায় শেষ করেছে।

ভারতীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, পশ্চিমবঙ্গের নিউ জলপাইগুড়ি ও ঢাকার মধ্যে চলাচলকারী মিতালী এক্সপ্রেস পুনরায় চালুর বিষয়ে ইতোমধ্যে বাংলাদেশ ও ভারতের রেল কর্মকর্তাদের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে ট্রেনটি পুনরায় চালুর বিষয়ে ইতিবাচক অগ্রগতি হয়েছে এবং শিগগিরই আনুষ্ঠানিক সিদ্ধান্ত আসতে পারে।

সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, রেললাইনের নিরাপত্তা পরিদর্শন, কারিগরি পরীক্ষা এবং পরিচালনাগত প্রস্তুতির কাজ প্রায় সম্পন্ন। সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে অল্প কয়েকদিনের মধ্যেই ট্রেনের সময়সূচি ও টিকিট বিক্রির তারিখ ঘোষণা করা হতে পারে।

এদিকে, গত সপ্তাহ থেকে বাংলাদেশি নাগরিকদের জন্য ভারত পুনরায় পর্যটন ভিসা প্রদান শুরু করেছে। ফলে দুই দেশের মধ্যে যোগাযোগ স্বাভাবিক হওয়ার প্রক্রিয়া আরও গতি পেয়েছে। এ পরিস্থিতিতে পর্যায়ক্রমে মিতালী এক্সপ্রেসের পাশাপাশি মৈত্রী এক্সপ্রেস ও বন্ধন এক্সপ্রেস ট্রেনও পুনরায় চালুর সম্ভাবনা তৈরি হয়েছে।

দীর্ঘদিন পর মিতালী এক্সপ্রেসের পুনরায় যাত্রা শুরু হলে বাংলাদেশ ও ভারতের মধ্যে আন্তঃদেশীয় যোগাযোগ, পর্যটন, ব্যবসা-বাণিজ্য এবং মানুষের যাতায়াত আরও সহজ ও গতিশীল হবে বলে সংশ্লিষ্টদের আশা।

এ বিভাগের সর্বাধিক পঠিত

Archive Calendar

Su Mo Tu We Th Fr Sa

© 2026 Aviation Times 24 কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

Design and Development by : webnewsdesign.com