ডেস্ক রিপোর্ট
প্রকাশ : ১২ জুলাই ২০২৬ | ৪:০৩ এএম
চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়ে ও আশপাশের এলাকায় জলাবদ্ধতা নিরসনে ১২ নম্বর খাল পুনঃখননের কাজ শুরু করেছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ।
নিজস্ব অর্থায়নে পরিচালিত এ উদ্যোগের মাধ্যমে চট্টগ্রাম সিটি করপোরেশনের জলাবদ্ধতা নিরসন কার্যক্রমে সহায়তা করছে বন্দর কর্তৃপক্ষ। শুক্রবার (১০ জুলাই) থেকে পুনঃখনন কাজ শুরু হয়েছে এবং দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা মাঠপর্যায়ে থেকে কার্যক্রম তদারকি করছেন।
বন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, খালের নাব্যতা বৃদ্ধি ও পানি প্রবাহের সক্ষমতা বাড়িয়ে বৃষ্টির পানি দ্রুত নিষ্কাশনের মাধ্যমে বিমানবন্দরের রানওয়ে ও আশপাশের এলাকায় জলাবদ্ধতা কমানোই এ উদ্যোগের মূল লক্ষ্য। নগরের রাজাখালী, চাক্তাই, ফিশারি খাল ও মহেশখালসহ বিভিন্ন খালের মোহনায়ও গ্র্যাব ও কাটার সাকশন ড্রেজারের মাধ্যমে জরুরি ড্রেজিং কার্যক্রম চলছে। এসব খালের মুখ থেকে পলি ও প্রতিবন্ধকতা অপসারণ করা গেলে বৃষ্টির পানি দ্রুত কর্ণফুলী নদীতে প্রবাহিত হবে, যা নগরীর জলাবদ্ধতা কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
© 2026 Aviation Times 24 কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত