, , ,

শিরোনাম
১৬ ডিসেম্বর থার্ড টার্মিনাল চালুর লক্ষ্য, জাপান সফরে বিমানমন্ত্রী ২০টির বেশি দেশের অংশগ্রহণে ঢাকায় শুরু হচ্ছে পর্যটন মেলা লিবিয়া থেকে ফিরছেন আরও ১৭৪ বাংলাদেশি, ৪১ জন অসুস্থ আকামার মেয়াদ শেষ হলেও সৌদিতে প্রবেশের সুযোগ পাবেন প্রবাসীরা জাপান সফরে প্রধানমন্ত্রীর সঙ্গী হচ্ছেন বিমান ও পর্যটনমন্ত্রী চট্টগ্রাম বিমানবন্দরে ১.৪৮২ কেজি স্বর্ণসহ যাত্রী আটক সৌদি আরবে নিরাপত্তা শঙ্কা, ৪ নভেম্বর পর্যন্ত বিমানের রিয়াদ-দাম্মাম ফ্লাইট বন্ধ সমুদ্রের বুক ছুঁয়ে রানওয়ে, আন্তর্জাতিক যোগাযোগে নতুন সম্ভাবনায় কক্সবাজার রিয়াদে ফ্লাইট চালুর ঘোষণার পরই বিস্ফোরণ, নতুন করে আতঙ্ক কাতার এয়ারওয়েজের বহরে আসছে নতুন এ৩২১এলআর

বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের নতুন সচিব নূরুন্নাহার চৌধুরী

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ১৫ অক্টোবর ২০২৬ | ৩:১৬ পিএম

বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের নতুন সচিব নূরুন্নাহার চৌধুরী

বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটন মন্ত্রণালয়ের নতুন সচিব হিসেবে নিয়োগ পেয়েছেন পরিকল্পনা কমিশনের সদস্য ড. নূরুন্নাহার চৌধুরী। বুধবার (১৪ অক্টোবর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের জারি করা এক প্রজ্ঞাপনে তাঁকে এ মন্ত্রণালয়ে বদলির কথা জানানো হয়।

প্রজ্ঞাপন অনুযায়ী, পরিকল্পনা কমিশনের সদস্যের দায়িত্ব থেকে ড. নূরুন্নাহার চৌধুরীকে বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। পরিকল্পনা কমিশনের সদস্য পদটিও সচিব পদমর্যাদার।

অন্যদিকে, মন্ত্রণালয়ের বর্তমান সচিব ফাহমিদা আখতার বৃহস্পতিবার (১৫ অক্টোবর) অবসরোত্তর ছুটিতে যাচ্ছেন। তাঁর ছুটিতে যাওয়ার প্রেক্ষাপটে নতুন সচিব নিয়োগের এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

দেশের বিমান পরিবহণ ও পর্যটন খাতের নীতিনির্ধারণ, উন্নয়ন পরিকল্পনা এবং প্রশাসনিক কার্যক্রম পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এ মন্ত্রণালয়। বিমানবন্দরগুলোর অবকাঠামো উন্নয়ন, আকাশপথে যাত্রীসেবা সম্প্রসারণ, নিরাপদ ও মানসম্মত বিমান চলাচল নিশ্চিত করা এবং পর্যটনশিল্পের বিকাশের মতো গুরুত্বপূর্ণ বিষয় এ মন্ত্রণালয়ের কার্যক্রমের সঙ্গে জড়িত।

Facebook Comments Box

এ বিভাগের সর্বাধিক পঠিত

Archive Calendar

Su Mo Tu We Th Fr Sa

© 2026 Aviation Times 24 কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

Design and Development by : webnewsdesign.com