, , ,

শিরোনাম
ঢাকা-সিউল সরাসরি ফ্লাইট চালুর উদ্যোগ, সপ্তাহে ৫৬ ফ্লাইটের প্রস্তাব ৩৫ হাজার ফুট থেকে ৯ হাজার ফুটে নামল ডেল্টার বিমান, আতঙ্কিত যাত্রীরা শাহজালাল বিমানবন্দরে স্ক্যানার কর্মীদের রেডিয়েশন ঝুঁকি প্রযুক্তিগত ত্রুটিতে যুক্তরাজ্যে বাতিল ৬০০টির বেশি ফ্লাইট মালয়েশিয়ায় অভিযানে ১৫৫ বাংলাদেশি আটক ১৬ ডিসেম্বর চালু হচ্ছে শাহজালালের থার্ড টার্মিনাল : বিমানমন্ত্রী ইন্দোনেশিয়ায় খুলল ৮ বিমানবন্দর, স্বস্তি ফিরল সাড়ে ৩ লাখ যাত্রীর ইঞ্জিনে ত্রুটি, ১৮৬ আরোহী নিয়ে চেন্নাইয়ে মালয়েশিয়া এয়ারলাইনসের জরুরি অবতরণ অগ্ন্যুৎপাতে ইন্দোনেশিয়ার ৮ বিমানবন্দরে ১ লাখ ৭০ হাজার যাত্রী আটকা ২৯ অক্টোবর শুরু হচ্ছে ১৪তম বাংলাদেশ ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম ফেয়ার

সংযুক্ত আরব আমিরাতের প্রথম নারী প্রশিক্ষণ ক্যাপ্টেন হুদা

প্রকাশ : ২৯ অগাস্ট ২০২৬ | ২:৪১ পিএম

সংযুক্ত আরব আমিরাতের প্রথম নারী প্রশিক্ষণ ক্যাপ্টেন হুদা

সংযুক্ত আরব আমিরাতের প্রথম নারী হিসেবে প্রশিক্ষণ ক্যাপ্টেনের যোগ্যতা অর্জন করেছেন হুদা আল মুসাল্লামি। দেশটির এয়ারলাইন ইতিহাদ এয়ারওয়েজ এমিরাতি নারী দিবস উপলক্ষে তাঁর এই অর্জনের ঘোষণা দিয়েছে।

ইতিহাদ এয়ারওয়েজ জানিয়েছে, নতুন দায়িত্বে ক্যাপ্টেন হুদা নতুন পাইলটদের প্রশিক্ষণ ও যোগ্যতা যাচাই করবেন। নিরাপত্তা ও পেশাদারিত্বের সর্বোচ্চ মান নিশ্চিত করাই হবে তাঁর অন্যতম প্রধান দায়িত্ব।

২০০৩ সালে বিমান চলাচল খাতে ক্যারিয়ার শুরু করেন হুদা। ২০১৪ সালে তিনি ইতিহাদ এয়ারওয়েজে যোগ দেন। ২০২৩ সালে ফার্স্ট অফিসার থেকে ক্যাপ্টেন পদে উন্নীত হন। চলতি বছর তিনি টাইপ রেটিং ইনস্ট্রাক্টরের যোগ্যতা অর্জন করেন।

বর্তমানে বোয়িং ৭৮৭ উড়ানোর অনুমোদন রয়েছে তাঁর। এ পর্যন্ত ১০ হাজারের বেশি ফ্লাইট ঘণ্টার অভিজ্ঞতা অর্জন করেছেন হুদা। এর আগে এয়ারবাস এ৩৩০, এ৩৪০ এবং বোয়িং ৭৭৭ উড়িয়েছেন তিনি।

এভিয়েশন ম্যানেজমেন্টে স্নাতক এবং বিজনেস ম্যানেজমেন্ট ও ইনফরমেশন সিস্টেমসে স্নাতকোত্তর ডিগ্রিও রয়েছে তাঁর।

প্রশিক্ষণ ক্যাপ্টেন হিসেবে এখন বিভিন্ন দেশের ও বিভিন্ন অভিজ্ঞতার পাইলটদের প্রশিক্ষণ দিচ্ছেন হুদা। তাঁর মতে, প্রথম হওয়ার অর্থ হলো এমন একটি পথে এগিয়ে যাওয়া, যেখানে আগে কোনো পথ তৈরি নেই।

তিনি বলেন, তাঁর লক্ষ্য শুধু প্রথম হওয়া নয়; বরং তাঁর পর আরও এমিরাতি নারীরা যাতে বিমান চলাচল খাতে এগিয়ে আসতে পারেন, সেই পথ তৈরি করা।

ইতিহাদ এয়ারওয়েজের চিফ পিপল, গভর্নমেন্ট অ্যান্ড কর্পোরেট অ্যাফেয়ার্স অফিসার ড. নাদিয়া বাস্তাকি বলেন, প্রতিভা, দৃঢ়সংকল্প ও সুযোগ একসঙ্গে মিললে কী অর্জন সম্ভব, হুদার সাফল্য তার শক্তিশালী উদাহরণ।

ইতিহাদ জানিয়েছে, তাদের কর্মী বাহিনীতে থাকা এমিরাতি কর্মীদের ৭৫ শতাংশই নারী। ফ্লাইট ডেক থেকে শুরু করে বোর্ডরুম—বিভিন্ন গুরুত্বপূর্ণ পর্যায়ে কাজ করছেন তাঁরা।

Facebook Comments Box

এ বিভাগের সর্বাধিক পঠিত

Archive Calendar

Su Mo Tu We Th Fr Sa

© 2026 Aviation Times 24 কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

Design and Development by : webnewsdesign.com