, , ,

শিরোনাম
হজ ২০২৭ : অনুমতি পেল ৭০২ এজেন্সি প্যান প্যাসিফিক সোনারগাঁওয়ে স্টেক অ্যান্ড এস্কেপ, র‍্যাফেল জিতলেই কক্সবাজার ভ্রমণ নয়াদিল্লিতে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের মেডিকেল ট্যুরিজম ফাউন্ডেশনের আত্মপ্রকাশ মাদক চোরাচালান ঠেকাতে বিমানবন্দর-টার্মিনালে বসছে স্ক্যানার ঢাকা-সিউল সরাসরি ফ্লাইট চালুর উদ্যোগ, সপ্তাহে ৫৬ ফ্লাইটের প্রস্তাব ৩৫ হাজার ফুট থেকে ৯ হাজার ফুটে নামল ডেল্টার বিমান, আতঙ্কিত যাত্রীরা শাহজালাল বিমানবন্দরে স্ক্যানার কর্মীদের রেডিয়েশন ঝুঁকি প্রযুক্তিগত ত্রুটিতে যুক্তরাজ্যে বাতিল ৬০০টির বেশি ফ্লাইট মালয়েশিয়ায় অভিযানে ১৫৫ বাংলাদেশি আটক ১৬ ডিসেম্বর চালু হচ্ছে শাহজালালের থার্ড টার্মিনাল : বিমানমন্ত্রী

বিমানের পাইলট-ক্রুদের ক্যানসারে মৃত্যুর ঝুঁকি বেশি : গবেষণা

ডেস্ক রিপোর্ট

প্রকাশ : ২৩ অগাস্ট ২০২৬ | ২:৩৮ এএম

বিমানের পাইলট-ক্রুদের ক্যানসারে মৃত্যুর ঝুঁকি বেশি : গবেষণা

পাইলট ও কেবিন ক্রুদের ক্যানসারে মৃত্যুর ঝুঁকি সাধারণ মানুষের তুলনায় বেশি হতে পারে বলে নতুন এক গবেষণায় উঠে এসেছে। দীর্ঘ সময় উচ্চ আকাশে অবস্থানের কারণে মহাজাগতিক বিকিরণের সংস্পর্শকে সম্ভাব্য কারণগুলোর একটি হিসেবে চিহ্নিত করেছেন গবেষকেরা।

হার্ভার্ড মেডিক্যাল স্কুলের গবেষকদের পরিচালিত এই গবেষণায় ২০২০ থেকে ২০২৪ সালের মধ্যে যুক্তরাষ্ট্রে মারা যাওয়া প্রায় ১ কোটি ২৭ লাখ মানুষের মৃত্যুসনদ বিশ্লেষণ করা হয়। এতে ৫০৩টি পেশার তথ্য বিবেচনায় নেওয়া হয়।

গবেষণায় দেখা গেছে, সাধারণ পেশায় কর্মরত মানুষের তুলনায় বিমানকর্মীদের ক্যানসারে মৃত্যুর ঝুঁকি প্রায় ৫০ শতাংশ বেশি। পাইলটদের ক্ষেত্রে এ ঝুঁকি ৩৬ শতাংশের বেশি পাওয়া গেছে।

গবেষকদের মতে, উচ্চ উচ্চতায় উড্ডয়নের সময় পৃথিবীর বায়ুমণ্ডলের সুরক্ষা তুলনামূলকভাবে কম থাকায় বিমানকর্মীরা নিয়মিত মহাজাগতিক বিকিরণের সংস্পর্শে আসেন। বিমানকর্মীরা বছরে গড়ে ৩ থেকে ৬ মিলিসিভার্ট কসমিক রেডিয়েশনের মুখোমুখি হতে পারেন, যা নিয়মিত যাত্রীদের তুলনায় উল্লেখযোগ্যভাবে বেশি।

তবে গবেষকেরা স্পষ্ট করেছেন, মহাজাগতিক বিকিরণই বিমানকর্মীদের ক্যানসারে মৃত্যুর একমাত্র কারণ—এমন সরাসরি প্রমাণ পাওয়া যায়নি। অতিবেগুনি রশ্মি, অনিয়মিত কর্মঘণ্টা ও ঘুমের ব্যাঘাতের মতো অন্যান্য কারণও ঝুঁকি বাড়াতে পারে।

গবেষণায় বিমানকর্মীদের নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা, বিকিরণমাত্রা পর্যবেক্ষণ এবং ঝুঁকি কমাতে কার্যকর সুরক্ষা নীতি গ্রহণের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। গবেষণাটি জেএএমএ ইন্টারনাল মেডিসিন জার্নালে প্রকাশিত হয়েছে।

এ বিভাগের সর্বাধিক পঠিত

Archive Calendar

Su Mo Tu We Th Fr Sa

© 2026 Aviation Times 24 কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

Design and Development by : webnewsdesign.com