, , ,

শিরোনাম
বিমানবন্দরে হারানো পাসপোর্ট-স্বর্ণসহ ব্যাগ ফেরাল আনসার ইরানের ২৭ এয়ারলাইন্সসহ ৩৬ প্রতিষ্ঠানের ওপর মার্কিন নিষেধাজ্ঞা এক ভিসাতেই মধ্যপ্রাচ্যের ৬ দেশে ভ্রমণের সুযোগ অনিয়মের অভিযোগে ‘ত্রিপল এ ওভারসিজ’ সিলগালা, জরিমানা ৫০ হাজার হজ ২০২৭ : অনুমতি পেল ৭০২ এজেন্সি প্যান প্যাসিফিক সোনারগাঁওয়ে স্টেক অ্যান্ড এস্কেপ, র‍্যাফেল জিতলেই কক্সবাজার ভ্রমণ নয়াদিল্লিতে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের মেডিকেল ট্যুরিজম ফাউন্ডেশনের আত্মপ্রকাশ মাদক চোরাচালান ঠেকাতে বিমানবন্দর-টার্মিনালে বসছে স্ক্যানার ঢাকা-সিউল সরাসরি ফ্লাইট চালুর উদ্যোগ, সপ্তাহে ৫৬ ফ্লাইটের প্রস্তাব ৩৫ হাজার ফুট থেকে ৯ হাজার ফুটে নামল ডেল্টার বিমান, আতঙ্কিত যাত্রীরা

টাইফুন ডলফিনের আঘাতে সাংহাইয়ে ১,৪০০ ফ্লাইট বাতিল

ডেস্ক রিপোর্ট

প্রকাশ : ১১ অগাস্ট ২০২৬ | ২:৫৯ এএম

টাইফুন ডলফিনের আঘাতে সাংহাইয়ে ১,৪০০ ফ্লাইট বাতিল

চীনের প্রধান আর্থিক কেন্দ্র সাংহাইয়ে শক্তিশালী টাইফুন ডলফিন আঘাত হানায় দুই বিমানবন্দরে অন্তত ১ হাজার ৪০০টি ফ্লাইট বাতিল করা হয়েছে। ঝড়ের কারণে ট্রেন ও ফেরি চলাচলও বন্ধ রাখা হয়েছে।

সাংহাইয়ের হংছিয়াও ও পুডং বিমানবন্দরে নির্ধারিত ফ্লাইটের প্রায় ৬০ শতাংশ বাতিল করা হয়েছে। পাশের ঝেজিয়াং প্রদেশের হাংঝৌ বিমানবন্দরেও প্রায় ২৭০টি ফ্লাইট বাতিল হয়েছে।

ঝুঁকিপূর্ণ এলাকা থেকে ৩ লাখের বেশি মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। ঝেজিয়াংয়ে ফেরি ও প্রমোদতরীসহ সব ধরনের নৌযান চলাচল বন্ধ রাখা হয়েছে।

আবহাওয়াবিদরা জানিয়েছেন, আগামী কয়েক দিনে বিভিন্ন এলাকায় ৮ থেকে ১৬ ইঞ্চি পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে।

চীনে আঘাত হানার আগে টাইফুনটি জাপানের ওকিনাওয়ায় আঘাত হেনে ছয়জনকে আহত করে এবং ৫০ হাজারের বেশি বাড়ির বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে। এর আগে তাইওয়ানের উত্তরাঞ্চলেও ঝড়ো হাওয়া ও ভারী বৃষ্টিপাত হয়।

এ বিভাগের সর্বাধিক পঠিত

Archive Calendar

Su Mo Tu We Th Fr Sa

© 2026 Aviation Times 24 কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

Design and Development by : webnewsdesign.com