, , ,

শিরোনাম
মাদক চোরাচালান ঠেকাতে বিমানবন্দর-টার্মিনালে বসছে স্ক্যানার ঢাকা-সিউল সরাসরি ফ্লাইট চালুর উদ্যোগ, সপ্তাহে ৫৬ ফ্লাইটের প্রস্তাব ৩৫ হাজার ফুট থেকে ৯ হাজার ফুটে নামল ডেল্টার বিমান, আতঙ্কিত যাত্রীরা শাহজালাল বিমানবন্দরে স্ক্যানার কর্মীদের রেডিয়েশন ঝুঁকি প্রযুক্তিগত ত্রুটিতে যুক্তরাজ্যে বাতিল ৬০০টির বেশি ফ্লাইট মালয়েশিয়ায় অভিযানে ১৫৫ বাংলাদেশি আটক ১৬ ডিসেম্বর চালু হচ্ছে শাহজালালের থার্ড টার্মিনাল : বিমানমন্ত্রী ইন্দোনেশিয়ায় খুলল ৮ বিমানবন্দর, স্বস্তি ফিরল সাড়ে ৩ লাখ যাত্রীর ইঞ্জিনে ত্রুটি, ১৮৬ আরোহী নিয়ে চেন্নাইয়ে মালয়েশিয়া এয়ারলাইনসের জরুরি অবতরণ অগ্ন্যুৎপাতে ইন্দোনেশিয়ার ৮ বিমানবন্দরে ১ লাখ ৭০ হাজার যাত্রী আটকা

বিমানের পরিচালক মাহবুবুল আলম সিদ্দিকী

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ০৭ অগাস্ট ২০২৬ | ৬:১১ পিএম

বিমানের পরিচালক মাহবুবুল আলম সিদ্দিকী

রাষ্ট্রীয় পতাকাবাহী সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পরিচালক পদে বদলিপূর্বক প্রেষণে নিয়োগ পেয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের পরিকল্পনা বিভাগের উপসচিব (যুগ্মসচিব) মো. মাহবুবুল আলম সিদ্দিকী।

বৃহস্পতিবার (৬ আগস্ট) জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রেষণ-১ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপন অনুযায়ী, বর্তমানে জনপ্রশাসন মন্ত্রণালয়ের পরিকল্পনা বিভাগে কর্মরত মাহবুবুল আলম সিদ্দিকীকে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের অধীন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে পরিচালক হিসেবে পদায়ন করা হয়েছে।

সরকারি আদেশে বলা হয়েছে, আগামী ১৩ আগস্টের মধ্যে তাকে বর্তমান কর্মস্থল থেকে অবমুক্ত হয়ে নতুন দায়িত্বে যোগ দিতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে যোগদান না করলে ওই দিন থেকেই তিনি স্বয়ংক্রিয়ভাবে বর্তমান কর্মস্থল থেকে অবমুক্ত হয়েছেন বলে গণ্য হবেন। জনস্বার্থে জারি করা এ আদেশ তাৎক্ষণিকভাবে কার্যকর হবে।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পরিচালনা পর্ষদ সংস্থাটির নীতিনির্ধারণ, আর্থিক ব্যবস্থাপনা, সুশাসন নিশ্চিতকরণ এবং ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। নতুন পরিচালক হিসেবে মাহবুবুল আলম সিদ্দিকীর অন্তর্ভুক্তি সংস্থার প্রশাসনিক ও নীতিনির্ধারণী কার্যক্রমকে আরও শক্তিশালী করবে বলে সংশ্লিষ্টদের প্রত্যাশা।

এ বিভাগের সর্বাধিক পঠিত

Archive Calendar

Su Mo Tu We Th Fr Sa

© 2026 Aviation Times 24 কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

Design and Development by : webnewsdesign.com