, , ,

শিরোনাম
প্রযুক্তিগত ত্রুটিতে যুক্তরাজ্যে বাতিল ৬০০টির বেশি ফ্লাইট মালয়েশিয়ায় অভিযানে ১৫৫ বাংলাদেশি আটক ১৬ ডিসেম্বর চালু হচ্ছে শাহজালালের থার্ড টার্মিনাল : বিমানমন্ত্রী ইন্দোনেশিয়ায় খুলল ৮ বিমানবন্দর, স্বস্তি ফিরল সাড়ে ৩ লাখ যাত্রীর ইঞ্জিনে ত্রুটি, ১৮৬ আরোহী নিয়ে চেন্নাইয়ে মালয়েশিয়া এয়ারলাইনসের জরুরি অবতরণ অগ্ন্যুৎপাতে ইন্দোনেশিয়ার ৮ বিমানবন্দরে ১ লাখ ৭০ হাজার যাত্রী আটকা ২৯ অক্টোবর শুরু হচ্ছে ১৪তম বাংলাদেশ ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম ফেয়ার বোয়িংয়ের পাশাপাশি এয়ারবাস কেনার প্রস্তাব বিবেচনার আহ্বান ইইউ রাষ্ট্রদূতের মিয়ামি বিমানবন্দরে কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫ শাহজালালে হঠাৎ বিমানমন্ত্রী, ব্যাগেজ হ্যান্ডলিংয়ে সময় কমানোর নির্দেশ

প্রযুক্তিগত ত্রুটিতে যুক্তরাজ্যে বাতিল ৬০০টির বেশি ফ্লাইট

প্রকাশ : ০৯ সেপ্টেম্বর ২০২৬ | ২:৫০ এএম

প্রযুক্তিগত ত্রুটিতে যুক্তরাজ্যে বাতিল ৬০০টির বেশি ফ্লাইট

ন্যাশনাল এয়ার ট্র্যাফিক সার্ভিসেসের (এনএটিএস) ফ্লাইট প্রসেসিং সিস্টেমে প্রযুক্তিগত ত্রুটির কারণে যুক্তরাজ্যে বড় ধরনের বিমান চলাচল বিঘ্নিত হয়েছে। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) দেশটির বিভিন্ন বিমানবন্দরে ৬০০টির বেশি ফ্লাইট বাতিল করা হয়েছে।

ফ্লাইট ট্র্যাকিং সংস্থা ফ্লাইটরাডার২৪-এর তথ্য অনুযায়ী, লন্ডনের হিথ্রো ও গ্যাটউইক, ম্যানচেস্টার এবং স্ট্যানস্টেডসহ গুরুত্বপূর্ণ বিমানবন্দরগুলোতে ফ্লাইট বাতিলের পাশাপাশি ব্যাপক বিলম্ব দেখা দেয়।

এনএটিএস জানিয়েছে, সিস্টেমের ত্রুটি শনাক্ত হওয়ার পর প্রকৌশলীরা তা সমাধানে কাজ করছেন। দ্রুত বিমান চলাচল স্বাভাবিক করতে জরুরি পদক্ষেপ নেওয়া হচ্ছে বলেও জানিয়েছে সংস্থাটি।

এই প্রযুক্তিগত সমস্যার প্রভাব পড়েছে এডিনবার্গ ও ডাবলিন বিমানবন্দরেও। লুটন, বার্মিংহাম, অ্যাবারডিন ও গ্লাসগো বিমানবন্দরেও ফ্লাইট বাতিল ও বিলম্বের খবর পাওয়া গেছে।

ব্রিটিশ এয়ারওয়েজ জানিয়েছে, এনএটিএসের ত্রুটির কারণে তাদের ফ্লাইট পরিচালনা ব্যাহত হয়েছে। পরিস্থিতি তাদের নিয়ন্ত্রণের বাইরে উল্লেখ করে যাত্রীদের গন্তব্যে পৌঁছে দিতে কাজ করছে বলে জানিয়েছে সংস্থাটি।

Facebook Comments Box

এ বিভাগের সর্বাধিক পঠিত

Archive Calendar

Su Mo Tu We Th Fr Sa

© 2026 Aviation Times 24 কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

Design and Development by : webnewsdesign.com