, , ,

শিরোনাম
ইন্দোনেশিয়ায় খুলল ৮ বিমানবন্দর, স্বস্তি ফিরল সাড়ে ৩ লাখ যাত্রীর ইঞ্জিনে ত্রুটি, ১৮৬ আরোহী নিয়ে চেন্নাইয়ে মালয়েশিয়া এয়ারলাইনসের জরুরি অবতরণ অগ্ন্যুৎপাতে ইন্দোনেশিয়ার ৮ বিমানবন্দরে ১ লাখ ৭০ হাজার যাত্রী আটকা ২৯ অক্টোবর শুরু হচ্ছে ১৪তম বাংলাদেশ ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম ফেয়ার বোয়িংয়ের পাশাপাশি এয়ারবাস কেনার প্রস্তাব বিবেচনার আহ্বান ইইউ রাষ্ট্রদূতের মিয়ামি বিমানবন্দরে কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫ শাহজালালে হঠাৎ বিমানমন্ত্রী, ব্যাগেজ হ্যান্ডলিংয়ে সময় কমানোর নির্দেশ বিদেশ ভ্রমণে বছরে ১৮ হাজার ডলার খরচ করতে পারবেন বাংলাদেশিরা ট্রানজিট ভিসায় দালালের প্রতারণা থেকে সতর্ক করল ভারতীয় হাইকমিশন বিমানের ফ্লাইট থেকে ১৪ কেজি স্বর্ণ উদ্ধার, টেকনিক্যাল হেলপার আটক

আরও বোয়িং বিমান কিনবে বাংলাদেশ : সার্জিও গোর

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ৩১ অগাস্ট ২০২৬ | ২:৫৭ এএম

আরও বোয়িং বিমান কিনবে বাংলাদেশ : সার্জিও গোর

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক বিশেষ দূত ও ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত সার্জিও গোর জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের কাছ থেকে আরও বোয়িং উড়োজাহাজ কেনার প্রতিশ্রুতি দিয়েছে বাংলাদেশ।

রোববার (৩১ আগস্ট) রাতে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে এ তথ্য জানান তিনি। একই পোস্টে ট্রাম্পের প্রশংসা করে গোর বলেন, যুক্তরাষ্ট্রের অর্থনীতি পুনরুজ্জীবিত করতে এবং বিনিয়োগ ও কর্মসংস্থান বাড়াতে প্রেসিডেন্ট ট্রাম্প কাজ করে যাচ্ছেন।

তিনি আরও বলেন, চলতি সপ্তাহে প্রেসিডেন্ট ট্রাম্প ও বাংলাদেশের প্রধানমন্ত্রীর মধ্যে একটি গুরুত্বপূর্ণ চুক্তি হয়েছে। এর আওতায় বাংলাদেশ আরও বোয়িং উড়োজাহাজ কিনতে কয়েক বিলিয়ন ডলার ব্যয়ের প্রতিশ্রুতি দিয়েছে। এতে বাংলাদেশের আগের উড়োজাহাজ ক্রয়ের আদেশ উল্লেখযোগ্যভাবে বাড়বে বলে জানান তিনি।

এর আগে যুক্তরাষ্ট্রের সঙ্গে শুল্ক চুক্তির অংশ হিসেবে বোয়িংয়ের কাছ থেকে ২৫টি উড়োজাহাজ কেনার প্রতিশ্রুতি দিয়েছিল বাংলাদেশ। এর ধারাবাহিকতায় গত ১ মে বোয়িংয়ের সঙ্গে ১৪টি উড়োজাহাজ কেনার চূড়ান্ত চুক্তি সই করে বিমান বাংলাদেশ এয়ারলাইনস।

চুক্তি অনুযায়ী, এসব উড়োজাহাজ কিনতে ব্যয় হবে প্রায় ৩ দশমিক ৭ বিলিয়ন মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৪৫ হাজার ৪০৮ কোটি টাকা।

এ বিভাগের সর্বাধিক পঠিত

Archive Calendar

Su Mo Tu We Th Fr Sa

© 2026 Aviation Times 24 কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

Design and Development by : webnewsdesign.com