, , ,

শিরোনাম
সিভিল এভিয়েশন একাডেমিতে আন্তর্জাতিক মানের CBTA প্রশিক্ষণ সম্পন্ন কম্বোডিয়ায় ৫ হাজার ডলারে বিক্রি দুই তরুণ, মানবপাচার মামলায় গ্রেপ্তার ২ ১৬ ডিসেম্বর থার্ড টার্মিনাল চালুর লক্ষ্য, জাপান সফরে বিমানমন্ত্রী সংবাদ প্রকাশে কোনো নিষেধাজ্ঞা নেই, জানাল বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লন্ডনের ডব্লিউটিএমে উন্নত কেবিনসেবা তুলে ধরবে মালয়েশিয়া এয়ারলাইনস বিমান দুর্ঘটনা মোকাবিলায় উদ্ধার কার্যক্রমে ক্ষমতা বাড়াচ্ছে ভিয়েতনাম ২০টির বেশি দেশের অংশগ্রহণে ঢাকায় শুরু হচ্ছে পর্যটন মেলা লিবিয়া থেকে ফিরছেন আরও ১৭৪ বাংলাদেশি, ৪১ জন অসুস্থ আকামার মেয়াদ শেষ হলেও সৌদিতে প্রবেশের সুযোগ পাবেন প্রবাসীরা রূপপুরের জন্য ৪১ টন পারমাণবিক জ্বালানি নিয়ে ঢাকায় রুশ কার্গো বিমান

একের পর এক দুর্যোগে ফের সংকটে নেপালের পর্যটন

প্রকাশ : ২৯ অগাস্ট ২০২৬ | ২:৪৫ পিএম

একের পর এক দুর্যোগে ফের সংকটে নেপালের পর্যটন

একাধিক দুর্যোগ ও রাজনৈতিক অস্থিরতার ধাক্কায় আবারও সংকটে পড়েছে নেপালের পর্যটন খাত। বন্যা, বিমান দুর্ঘটনা, কোভিড-১৯ মহামারি ও রাজনৈতিক আন্দোলনের পর এবার রাসুয়া জেলার ভয়াবহ পাহাড়ি ঢল নতুন করে উদ্বেগ তৈরি করেছে।

বিশেষ করে কৈলাস-মানস সরোবর তীর্থযাত্রার গুরুত্বপূর্ণ প্রবেশপথ রাসুয়াগড়ি-তিমুরে দুর্যোগের প্রভাব পড়েছে।

বিশেষজ্ঞরা বলছেন, জলবায়ু পরিবর্তনের কারণে হিমালয়ের হিমবাহ দ্রুত গলছে এবং হিমবাহ হ্রদগুলো বড় হয়ে উঠছে। এতে আকস্মিক বন্যা ও পাহাড়ি ঢলের ঝুঁকি বাড়ছে। নেপালে ৪২টি হিমবাহ হ্রদকে অত্যন্ত ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে।

এর আগে ২০২৪ সালের সেপ্টেম্বরে ভয়াবহ বন্যায় নেপালে ২৪৯ জনের মৃত্যু এবং ১০ হাজারের বেশি পরিবার বাস্তুচ্যুত হয়। ২০২৩ ও ২০২৪ সালে দুটি বড় বিমান দুর্ঘটনাও পর্যটন খাতে আঘাত হানে।

বিশেষজ্ঞদের আশঙ্কা, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় কার্যকর ব্যবস্থা না নিলে নেপালের পর্যটন অবকাঠামো ও অর্থনীতি ভবিষ্যতে আরও বড় ঝুঁকির মুখে পড়বে।

Facebook Comments Box

এ বিভাগের সর্বাধিক পঠিত

Archive Calendar

Su Mo Tu We Th Fr Sa

© 2026 Aviation Times 24 কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

Design and Development by : webnewsdesign.com