, , ,

শিরোনাম
তৃতীয় টার্মিনাল : ২১ হাজার কোটির প্রকল্পে সাড়ে ৪ হাজার কোটি টাকার অনিয়ম! বাংলাদেশ ইন্টারন্যাশনাল হোটেল অ্যাসোসিয়েশনের সভাপতি নাসের রহমান, সহ-সভাপতি আহমেদ ইউসুফ ওয়ালিদ তৃতীয় টার্মিনাল প্রকল্পে অনিয়মের অভিযোগ অস্বীকার সিএএবির, তদন্তের ঘোষণা সরকারের খানজাহান আলী বিমানবন্দরে চীনা বিনিয়োগের সম্ভাবনা থার্ড টার্মিনাল প্রকল্পে দুর্নীতির অভিযোগ তদন্ত হবে, কাউকে ছাড় নয় : প্রতিমন্ত্রী শাহজালালের তৃতীয় টার্মিনালে বসছে অত্যাধুনিক ৪জি-৫জি ইনডোর টেলিকম নেটওয়ার্ক একটি দেশের চেয়েও বড় বিশ্বের বৃহত্তম বিমানবন্দর আইএটিএর প্রথম নারী মহাপরিচালক হলেন সাদিয়া জাহিদি ভারতীয়দের ভিসা সুবিধা বাতিল করল চার দেশ শাহজালাল বিমানবন্দরে ১১.৮ কেজি গাঁজাসহ ভারতীয় নাগরিক গ্রেফতার

বন্দর, লজিস্টিকস ও নবায়নযোগ্য জ্বালানিতে সহযোগিতা বাড়াতে আগ্রহী ডেনমার্ক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ২২ জুলাই ২০২৬ | ৩:২৪ পিএম

বন্দর, লজিস্টিকস ও নবায়নযোগ্য জ্বালানিতে সহযোগিতা বাড়াতে আগ্রহী ডেনমার্ক

বন্দর, লজিস্টিকস এবং নবায়নযোগ্য জ্বালানিসহ বিভিন্ন কৌশলগত খাতে বাংলাদেশের সঙ্গে সহযোগিতা আরও সম্প্রসারণে আগ্রহ পুনর্ব্যক্ত করেছে ডেনমার্ক।

বুধবার অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সঙ্গে বাংলাদেশে নিযুক্ত ডেনমার্কের রাষ্ট্রদূত ক্রিশ্চিয়ান ব্রিক্স মোলারের বৈঠকে এ বিষয়ে আলোচনা হয়। বৈঠকের পর ডেনিশ দূতাবাস তাদের আনুষ্ঠানিক সামাজিক যোগাযোগমাধ্যমে এক বিবৃতিতে এ তথ্য জানায়।

বৈঠকে রাষ্ট্রদূত বাংলাদেশের সঙ্গে ডেনমার্কের চলমান ও সম্ভাব্য সহযোগিতার বিভিন্ন ক্ষেত্র তুলে ধরেন। এর মধ্যে বন্দর ও লজিস্টিকস উন্নয়ন, দুগ্ধ খাত, পানি শোধন, নবায়নযোগ্য জ্বালানি এবং নারী উদ্যোক্তা উন্নয়ন উল্লেখযোগ্য।

ডেনিশ দূতাবাস জানায়, আলোচনায় বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ খাতগুলোতে যৌথ সহযোগিতা আরও জোরদারের বিষয়ে উভয় পক্ষ গুরুত্বারোপ করেছে।

বিবৃতিতে বলা হয়, বাংলাদেশের সঙ্গে ঘনিষ্ঠ অংশীদারত্বকে অত্যন্ত মূল্য দেয় ডেনমার্ক। নিয়মিত সংলাপ ও সহযোগিতার মাধ্যমে দুই দেশ টেকসই সমৃদ্ধি অর্জনের লক্ষ্যে অভিন্ন অগ্রাধিকারগুলো বাস্তবায়নে কাজ করে যাচ্ছে।

এই বৈঠক বাংলাদেশের অবকাঠামো, বন্দর ও লজিস্টিকস ব্যবস্থার আধুনিকায়ন এবং নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার সম্প্রসারণে ডেনমার্কের ক্রমবর্ধমান আগ্রহের প্রতিফলন বলে বিবৃতিতে উল্লেখ করা হয়।

এ বিভাগের সর্বাধিক পঠিত

Archive Calendar

Su Mo Tu We Th Fr Sa

© 2026 Aviation Times 24 কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

Design and Development by : webnewsdesign.com