, , ,

শিরোনাম
ইরানের ২৭ এয়ারলাইন্সসহ ৩৬ প্রতিষ্ঠানের ওপর মার্কিন নিষেধাজ্ঞা এক ভিসাতেই মধ্যপ্রাচ্যের ৬ দেশে ভ্রমণের সুযোগ অনিয়মের অভিযোগে ‘ত্রিপল এ ওভারসিজ’ সিলগালা, জরিমানা ৫০ হাজার হজ ২০২৭ : অনুমতি পেল ৭০২ এজেন্সি প্যান প্যাসিফিক সোনারগাঁওয়ে স্টেক অ্যান্ড এস্কেপ, র‍্যাফেল জিতলেই কক্সবাজার ভ্রমণ নয়াদিল্লিতে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের মেডিকেল ট্যুরিজম ফাউন্ডেশনের আত্মপ্রকাশ মাদক চোরাচালান ঠেকাতে বিমানবন্দর-টার্মিনালে বসছে স্ক্যানার ঢাকা-সিউল সরাসরি ফ্লাইট চালুর উদ্যোগ, সপ্তাহে ৫৬ ফ্লাইটের প্রস্তাব ৩৫ হাজার ফুট থেকে ৯ হাজার ফুটে নামল ডেল্টার বিমান, আতঙ্কিত যাত্রীরা শাহজালাল বিমানবন্দরে স্ক্যানার কর্মীদের রেডিয়েশন ঝুঁকি

আটাব নির্বাচন ২০২৬, সৎ ও স্বচ্ছ নেতৃত্বের প্রতিশ্রুতি গণতান্ত্রিক ঐক্যজোটের

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ১০ জুলাই ২০২৬ | ৩:৩৮ পিএম

আটাব নির্বাচন ২০২৬, সৎ ও স্বচ্ছ নেতৃত্বের প্রতিশ্রুতি গণতান্ত্রিক ঐক্যজোটের

আগামী ২৫ জুলাই ঢাকা, চট্টগ্রাম ও সিলেটে একযোগে অনুষ্ঠিত হবে অ্যাসোসিয়েশন অব ট্রাভেল এজেন্টস অব বাংলাদেশ (আটাব) নির্বাচনের ভোটগ্রহণ। ২০২৬-২০২৮ মেয়াদের এ নির্বাচন সামনে রেখে ইশতেহার, পূর্ববর্তী কর্মকাণ্ড এবং ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেছে ‘আটাব গণতান্ত্রিক ঐক্যজোট’।

রাজধানীর ফার্স হোটেল অ্যান্ড রিসোর্টে আয়োজিত এক মতবিনিময় সভায় প্যানেলটি ‘টিকিট সিন্ডিকেটমুক্ত ও সদস্যদের সমান অধিকার নিশ্চিত’ করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করে।

এবারের নির্বাচনে প্যানেল প্রধান ও সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন আটাবের চারবারের নির্বাচিত সভাপতি এস. এন. মঞ্জুর মোর্শেদ (মাহবুব)। মহাসচিব পদে মোহাম্মদ জুমান চৌধুরী, সহ-সভাপতি পদে মো. জালাল উদ্দিন টিপু এবং যুগ্ম মহাসচিব পদে সবুজ মুন্সী প্রার্থী হয়েছেন।

সভায় জানানো হয়, ২০১৩ থেকে ২০২৩ সালের বিভিন্ন মেয়াদে এস. এন. মঞ্জুর মোর্শেদের নেতৃত্বে আটাব সদস্যদের জন্য ভ্যাট ও করসংক্রান্ত জটিলতা নিরসন, আইএটিএ-সংক্রান্ত সুবিধা, কমিশন ও ফি আদায়, প্রশিক্ষণ, ডিজিটাল অটোমেশন, আইনি সংস্কার, অবৈধ ট্রাভেল এজেন্সি প্রতিরোধ এবং হজ ও ওমরাহ এজেন্সির স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন উদ্যোগ বাস্তবায়ন করা হয়েছে।

‘সৎ ও স্বচ্ছ নেতৃত্ব সমৃদ্ধ করবে ট্রাভেল খাত, অসৎ ও দুর্নীতিগ্রস্ত নেতৃত্ব নিপাত যাক’—এই প্রতিপাদ্য সামনে রেখে প্যানেলটি আগামী দিনেও ট্রাভেল খাতের উন্নয়নে কাজ করার প্রতিশ্রুতি দিয়েছে।

সভায় এস. এন. মঞ্জুর মোর্শেদ বলেন, অতীতের উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে অভিজ্ঞ, সৎ ও উদ্যোগী একটি প্যানেল নিয়ে তারা নির্বাচনে অংশ নিচ্ছেন। ট্রাভেল খাতের স্বার্থ রক্ষায় আগামী ২৫ জুলাই পূর্ণ প্যানেলে ভোট দেওয়ার আহ্বান জানান তিনি।

সহ-সভাপতি পদপ্রার্থী মো. জালাল উদ্দিন টিপু বলেন, নির্বাচিত হলে সদস্য ফি যৌক্তিক করা, সিন্ডিকেটমুক্ত আটাব গঠন, জবাবদিহিমূলক নেতৃত্ব প্রতিষ্ঠা এবং সদস্যবান্ধব ও ন্যায্য বাজারব্যবস্থা গড়ে তুলতে কাজ করবে তাদের প্যানেল।

এ বিভাগের সর্বাধিক পঠিত

Archive Calendar

Su Mo Tu We Th Fr Sa

© 2026 Aviation Times 24 কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

Design and Development by : webnewsdesign.com