, , ,

শিরোনাম
ইরানের ২৭ এয়ারলাইন্সসহ ৩৬ প্রতিষ্ঠানের ওপর মার্কিন নিষেধাজ্ঞা এক ভিসাতেই মধ্যপ্রাচ্যের ৬ দেশে ভ্রমণের সুযোগ অনিয়মের অভিযোগে ‘ত্রিপল এ ওভারসিজ’ সিলগালা, জরিমানা ৫০ হাজার হজ ২০২৭ : অনুমতি পেল ৭০২ এজেন্সি প্যান প্যাসিফিক সোনারগাঁওয়ে স্টেক অ্যান্ড এস্কেপ, র‍্যাফেল জিতলেই কক্সবাজার ভ্রমণ নয়াদিল্লিতে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের মেডিকেল ট্যুরিজম ফাউন্ডেশনের আত্মপ্রকাশ মাদক চোরাচালান ঠেকাতে বিমানবন্দর-টার্মিনালে বসছে স্ক্যানার ঢাকা-সিউল সরাসরি ফ্লাইট চালুর উদ্যোগ, সপ্তাহে ৫৬ ফ্লাইটের প্রস্তাব ৩৫ হাজার ফুট থেকে ৯ হাজার ফুটে নামল ডেল্টার বিমান, আতঙ্কিত যাত্রীরা শাহজালাল বিমানবন্দরে স্ক্যানার কর্মীদের রেডিয়েশন ঝুঁকি

ইতালিতে অবৈধভাবে লোক পাঠানোর অভিযোগে বিমানের কর্মকর্তা গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ১৭ জুন ২০২৬ | ৭:৫৪ এএম

ইতালিতে অবৈধভাবে লোক পাঠানোর অভিযোগে বিমানের কর্মকর্তা গ্রেপ্তার

ইতালিতে অবৈধ অভিবাসন চক্রে জড়িত থাকার অভিযোগে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের এক কর্মকর্তাকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

সোমবার তাকে গ্রেপ্তার করা হয় বলে নিশ্চিত করেছেন সিআইডির বিশেষ পুলিশ সুপার (মিডিয়া) জসীম উদ্দিন খান।

সিআইডি জানায়, দীর্ঘদিন ধরে একটি সংঘবদ্ধ চক্রের মাধ্যমে অবৈধভাবে লোক বিদেশে পাঠানোর অভিযোগ তদন্তাধীন ছিল। সেই তদন্তের অংশ হিসেবেই এই গ্রেপ্তার অভিযান পরিচালনা করা হয়।

এ ঘটনায় বিস্তারিত জানাতে মঙ্গলবার দুপুরে রাজধানীর মালিবাগে সিআইডি সদর দপ্তরে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্স সূত্র জানায়, সংস্থাটির গ্রাউন্ড সার্ভিস বিভাগের কয়েকজন কর্মকর্তার বিরুদ্ধে এ ধরনের কার্যক্রমে জড়িত থাকার অভিযোগ রয়েছে এবং বিষয়টি নিয়ে দীর্ঘদিন ধরে অনুসন্ধান চলছিল।

তবে সংবাদ সম্মেলনের আগে গ্রেপ্তার ব্যক্তির পরিচয় ও মামলার বিস্তারিত আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়নি।

এ বিভাগের সর্বাধিক পঠিত

Archive Calendar

Su Mo Tu We Th Fr Sa

© 2026 Aviation Times 24 কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

Design and Development by : webnewsdesign.com