, , ,

শিরোনাম
কম্বোডিয়ায় ৫ হাজার ডলারে বিক্রি দুই তরুণ, মানবপাচার মামলায় গ্রেপ্তার ২ ১৬ ডিসেম্বর থার্ড টার্মিনাল চালুর লক্ষ্য, জাপান সফরে বিমানমন্ত্রী সংবাদ প্রকাশে কোনো নিষেধাজ্ঞা নেই, জানাল বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লন্ডনের ডব্লিউটিএমে উন্নত কেবিনসেবা তুলে ধরবে মালয়েশিয়া এয়ারলাইনস বিমান দুর্ঘটনা মোকাবিলায় উদ্ধার কার্যক্রমে ক্ষমতা বাড়াচ্ছে ভিয়েতনাম ২০টির বেশি দেশের অংশগ্রহণে ঢাকায় শুরু হচ্ছে পর্যটন মেলা লিবিয়া থেকে ফিরছেন আরও ১৭৪ বাংলাদেশি, ৪১ জন অসুস্থ আকামার মেয়াদ শেষ হলেও সৌদিতে প্রবেশের সুযোগ পাবেন প্রবাসীরা রূপপুরের জন্য ৪১ টন পারমাণবিক জ্বালানি নিয়ে ঢাকায় রুশ কার্গো বিমান সিডনিতে নতুন আন্তর্জাতিক বিমানবন্দর চালু, ২৪ ঘণ্টা চলবে ফ্লাইট

সৌদি আরবগামী ১০০ ফ্লাইট বাতিল, অনিশ্চয়তায় ১৫ হাজারের বেশি যাত্রীর সফর

প্রকাশ : ১৫ অক্টোবর ২০২৬ | ৪:০৫ এএম

সৌদি আরবগামী ১০০ ফ্লাইট বাতিল, অনিশ্চয়তায় ১৫ হাজারের বেশি যাত্রীর সফর

ঢাকা থেকে সৌদি আরবের রিয়াদ ও দাম্মামগামী মোট ১০০টি ফ্লাইট বাতিল হয়েছে। এতে ১৫ হাজার ৩৯৩ জন যাত্রীর সৌদি আরব যাত্রা অনিশ্চিত হয়ে পড়েছে। মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতির প্রভাবে সরাসরি ও ট্রানজিট, দুই ধরনের ফ্লাইট চলাচলেই বিঘ্ন ঘটেছে।

বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) তথ্য অনুযায়ী, ১০ অক্টোবর থেকে ১৪ অক্টোবর সন্ধ্যা পর্যন্ত বাতিল হওয়া ফ্লাইটগুলোর মধ্যে ৪১টি সরাসরি এবং ৫৯টি ট্রানজিট ফ্লাইট।

বাতিল হওয়া সরাসরি ফ্লাইটের মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ১৭টি, ইউএস-বাংলা এয়ারলাইন্সের ১০টি, সৌদিয়া এয়ারলাইন্সের সাতটি এবং রিয়াদ এয়ারের সাতটি ফ্লাইট রয়েছে।

অন্যদিকে, ট্রানজিট ফ্লাইটের মধ্যে ইন্ডিগোর ২২টি, এমিরেটসের ১৪টি, কাতার এয়ারওয়েজের সাতটি, সালামএয়ারের সাতটি, ফ্লাইদুবাইয়ের ছয়টি এবং ইজিপ্টএয়ারের একটি ফ্লাইট বাতিল হয়েছে। এসব ফ্লাইটে যাত্রীদের বিভিন্ন দেশের বিমানবন্দর হয়ে রিয়াদ ও দাম্মামে পৌঁছানোর কথা ছিল। সংশ্লিষ্ট রুটে ফ্লাইট চলাচল বন্ধ থাকায় এয়ারলাইনসগুলো ঢাকা থেকে যাত্রী পরিবহন করতে পারেনি।

এর আগে, ১১ অক্টোবর হুথিদের হামলার পর রিয়াদ বিমানবন্দর বন্ধ ঘোষণা করা হয়। একই সময়ে সৌদি আরবের দাম্মামেও হামলার ঘটনা ঘটে। এর প্রভাবে দেশটির সঙ্গে বাংলাদেশের আকাশপথের যোগাযোগ ব্যাহত হয়।

এ পরিস্থিতিতে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ১৭ অক্টোবর পর্যন্ত রিয়াদ ও দাম্মামগামী ফ্লাইট চলাচল বন্ধ রেখেছে। অন্যদিকে, ইউএস-বাংলা এয়ারলাইন্স ২১ অক্টোবর পর্যন্ত ঢাকা-রিয়াদ রুটের ফ্লাইট বাতিলের ঘোষণা দিয়েছে।

ফ্লাইট বাতিলের কারণে যাত্রীদের যাত্রাসূচি নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। নির্ধারিত সময়ে সৌদি আরবে পৌঁছাতে না পারায় কর্মস্থলে যোগদান, ছুটি শেষে কাজে ফেরা এবং অন্যান্য জরুরি ভ্রমণ পরিকল্পনায় বিঘ্ন ঘটতে পারে। যাত্রীদের পরবর্তী ফ্লাইটের সময়সূচি ও টিকিট পরিবর্তনের বিষয়ে সংশ্লিষ্ট এয়ারলাইনসের সঙ্গে যোগাযোগ করে হালনাগাদ তথ্য নিশ্চিত করার পরামর্শ দেওয়া হচ্ছে।

Facebook Comments Box

এ বিভাগের সর্বাধিক পঠিত

Archive Calendar

Su Mo Tu We Th Fr Sa

© 2026 Aviation Times 24 কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

Design and Development by : webnewsdesign.com