, , ,

শিরোনাম
কম্বোডিয়ায় ৫ হাজার ডলারে বিক্রি দুই তরুণ, মানবপাচার মামলায় গ্রেপ্তার ২ ১৬ ডিসেম্বর থার্ড টার্মিনাল চালুর লক্ষ্য, জাপান সফরে বিমানমন্ত্রী সংবাদ প্রকাশে কোনো নিষেধাজ্ঞা নেই, জানাল বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লন্ডনের ডব্লিউটিএমে উন্নত কেবিনসেবা তুলে ধরবে মালয়েশিয়া এয়ারলাইনস বিমান দুর্ঘটনা মোকাবিলায় উদ্ধার কার্যক্রমে ক্ষমতা বাড়াচ্ছে ভিয়েতনাম ২০টির বেশি দেশের অংশগ্রহণে ঢাকায় শুরু হচ্ছে পর্যটন মেলা লিবিয়া থেকে ফিরছেন আরও ১৭৪ বাংলাদেশি, ৪১ জন অসুস্থ আকামার মেয়াদ শেষ হলেও সৌদিতে প্রবেশের সুযোগ পাবেন প্রবাসীরা রূপপুরের জন্য ৪১ টন পারমাণবিক জ্বালানি নিয়ে ঢাকায় রুশ কার্গো বিমান সিডনিতে নতুন আন্তর্জাতিক বিমানবন্দর চালু, ২৪ ঘণ্টা চলবে ফ্লাইট

নেপালি পর্যটকদের সরাসরি কক্সবাজার ভ্রমণের সুযোগ নিয়ে আলোচনা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ১৪ অক্টোবর ২০২৬ | ৩:৪৯ পিএম

নেপালি পর্যটকদের সরাসরি কক্সবাজার ভ্রমণের সুযোগ নিয়ে আলোচনা

বাংলাদেশ ও নেপালের মধ্যে আকাশপথে যোগাযোগ বাড়ানোর নতুন সম্ভাবনা তৈরি হয়েছে। কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর চালুর পরিকল্পনাকে ঘিরে নেপালি পর্যটকদের সরাসরি কক্সবাজার ভ্রমণের সুযোগ তৈরির বিষয়ে আশাবাদ ব্যক্ত করেছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত।

বুধবার (১৪ অক্টোবর) বিকেল ৩টায় বাংলাদেশ সচিবালয়ে মন্ত্রীর দপ্তরে তাঁর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন বাংলাদেশে নিযুক্ত নেপালের রাষ্ট্রদূত ঘনশ্যাম ভান্ডারী। বৈঠকে দুই দেশের বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক জোরদার এবং পর্যটন খাতে পারস্পরিক সহযোগিতা সম্প্রসারণের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়।

সাক্ষাতে পর্যটক বিনিময় বৃদ্ধি, যোগাযোগব্যবস্থার উন্নয়ন এবং যৌথ উদ্যোগে পর্যটনশিল্পের বিকাশের ওপর গুরুত্ব দেওয়া হয়। মন্ত্রী জানান, আগামী মাসে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর উদ্বোধনের পরিকল্পনা রয়েছে। এটি চালু হলে নেপালি পর্যটকদের সরাসরি কক্সবাজার ভ্রমণের সুযোগ তৈরি হতে পারে।

এ ক্ষেত্রে নেপালের আন্তর্জাতিক বিমান সংস্থা হিমালয়ান এয়ারলাইন্স কক্সবাজারে সরাসরি ফ্লাইট পরিচালনা করতে পারে বলে আশাবাদ প্রকাশ করেন মন্ত্রী। সরাসরি আকাশপথে যোগাযোগ চালু হলে দুই দেশের পর্যটন খাতে পারস্পরিক যোগাযোগ বাড়ার পাশাপাশি কক্সবাজারে বিদেশি পর্যটক আকর্ষণের নতুন সুযোগ সৃষ্টি হতে পারে।

এদিকে, ঢাকা-পোখারা রুটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট চালুর বিষয়েও আগ্রহ প্রকাশ করেছে নেপাল। এই রুট চালু হলে বাংলাদেশের পর্যটকদের জন্য নেপালের জনপ্রিয় পর্যটনকেন্দ্র পোখারা ভ্রমণ সহজ হতে পারে। একই সঙ্গে দুই দেশের পর্যটন ও যোগাযোগ খাতে সহযোগিতা আরও সম্প্রসারিত হওয়ার সম্ভাবনা রয়েছে।

সাক্ষাতে বাংলাদেশ ও নেপালের দ্বিপাক্ষিক সম্পর্ক আরও শক্তিশালী করা এবং পর্যটন খাতে সহযোগিতার নতুন ক্ষেত্র উন্মোচনে উভয় পক্ষ আশাবাদ ব্যক্ত করে।

Facebook Comments Box

এ বিভাগের সর্বাধিক পঠিত

Archive Calendar

Su Mo Tu We Th Fr Sa

© 2026 Aviation Times 24 কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

Design and Development by : webnewsdesign.com