, , ,

শিরোনাম
ইরানের ২৭ এয়ারলাইন্সসহ ৩৬ প্রতিষ্ঠানের ওপর মার্কিন নিষেধাজ্ঞা এক ভিসাতেই মধ্যপ্রাচ্যের ৬ দেশে ভ্রমণের সুযোগ অনিয়মের অভিযোগে ‘ত্রিপল এ ওভারসিজ’ সিলগালা, জরিমানা ৫০ হাজার হজ ২০২৭ : অনুমতি পেল ৭০২ এজেন্সি প্যান প্যাসিফিক সোনারগাঁওয়ে স্টেক অ্যান্ড এস্কেপ, র‍্যাফেল জিতলেই কক্সবাজার ভ্রমণ নয়াদিল্লিতে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের মেডিকেল ট্যুরিজম ফাউন্ডেশনের আত্মপ্রকাশ মাদক চোরাচালান ঠেকাতে বিমানবন্দর-টার্মিনালে বসছে স্ক্যানার ঢাকা-সিউল সরাসরি ফ্লাইট চালুর উদ্যোগ, সপ্তাহে ৫৬ ফ্লাইটের প্রস্তাব ৩৫ হাজার ফুট থেকে ৯ হাজার ফুটে নামল ডেল্টার বিমান, আতঙ্কিত যাত্রীরা শাহজালাল বিমানবন্দরে স্ক্যানার কর্মীদের রেডিয়েশন ঝুঁকি

বাড়তে পারে বিমানভাড়া

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ১১ অগাস্ট ২০২৬ | ৩:০২ এএম

বাড়তে পারে বিমানভাড়া

দেশে দেশীয় ও আন্তর্জাতিক এয়ারলাইনসের জন্য জেট ফুয়েলের দাম ২১ শতাংশের বেশি বাড়িয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। জ্বালানির দাম বাড়ায় এয়ারলাইনসগুলোর পরিচালন ব্যয় বাড়তে পারে, যার প্রভাব বিমানভাড়ায় পড়ার আশঙ্কা রয়েছে।

রোববার (৯ আগস্ট) আগস্ট মাসের জন্য জেট এ-১ জ্বালানির নতুন দাম ঘোষণা করে বিইআরসি। নতুন দাম ওই রাত থেকেই কার্যকর হয়েছে।

অভ্যন্তরীণ রুটে জেট ফুয়েলের দাম প্রতি লিটার ১৩০ টাকা ৯৯ পয়সা থেকে বাড়িয়ে ১৫৯ টাকা ৫২ পয়সা করা হয়েছে। ফলে প্রতি লিটারে দাম বেড়েছে ২৮ টাকা ৫৩ পয়সা।

আন্তর্জাতিক ফ্লাইটের জন্য শুল্ক ও ভ্যাটমুক্ত জেট ফুয়েলের দাম প্রতি লিটার শূন্য দশমিক ৮৫৫৬ ডলার থেকে বেড়ে ১ দশমিক ০৩৫৮ ডলার হয়েছে।

এয়ারলাইনস সংশ্লিষ্টরা বলছেন, পরিচালন ব্যয়ের বড় একটি অংশ জ্বালানিতে ব্যয় হয়। ফলে বাড়তি ব্যয়ের চাপ সামাল দিতে এয়ারলাইনসগুলো বিমানভাড়া বাড়াতে পারে।

এভিয়েশন অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সভাপতি মোফিজুর রহমান জানান, জ্বালানির দাম বাড়লে এর প্রভাব যাত্রীদের ভাড়ায় পড়তে পারে। আর জ্বালানির দাম আরও বাড়লে যাত্রীপ্রতি ভাড়া ৩৫০ থেকে ৪০০ টাকা পর্যন্ত বাড়তে পারে।

এয়ার অ্যাস্ট্রার প্রধান নির্বাহী কর্মকর্তা ইমরান আসিফ বলেন, দুই সপ্তাহ পরও জ্বালানির দাম না কমলে পরিস্থিতি মূল্যায়ন করে প্রয়োজন অনুযায়ী বিমানভাড়া পুনর্নির্ধারণের বিষয়টি বিবেচনা করা হবে।

এ বিভাগের সর্বাধিক পঠিত

Archive Calendar

Su Mo Tu We Th Fr Sa

© 2026 Aviation Times 24 কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

Design and Development by : webnewsdesign.com