, , ,

শিরোনাম
ইরানের ২৭ এয়ারলাইন্সসহ ৩৬ প্রতিষ্ঠানের ওপর মার্কিন নিষেধাজ্ঞা এক ভিসাতেই মধ্যপ্রাচ্যের ৬ দেশে ভ্রমণের সুযোগ অনিয়মের অভিযোগে ‘ত্রিপল এ ওভারসিজ’ সিলগালা, জরিমানা ৫০ হাজার হজ ২০২৭ : অনুমতি পেল ৭০২ এজেন্সি প্যান প্যাসিফিক সোনারগাঁওয়ে স্টেক অ্যান্ড এস্কেপ, র‍্যাফেল জিতলেই কক্সবাজার ভ্রমণ নয়াদিল্লিতে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের মেডিকেল ট্যুরিজম ফাউন্ডেশনের আত্মপ্রকাশ মাদক চোরাচালান ঠেকাতে বিমানবন্দর-টার্মিনালে বসছে স্ক্যানার ঢাকা-সিউল সরাসরি ফ্লাইট চালুর উদ্যোগ, সপ্তাহে ৫৬ ফ্লাইটের প্রস্তাব ৩৫ হাজার ফুট থেকে ৯ হাজার ফুটে নামল ডেল্টার বিমান, আতঙ্কিত যাত্রীরা শাহজালাল বিমানবন্দরে স্ক্যানার কর্মীদের রেডিয়েশন ঝুঁকি

বাংলাদেশের বিমান চলাচল ও পর্যটন খাতের উন্নয়নে সহযোগিতার আশ্বাস আইএটিএর

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ০৪ অগাস্ট ২০২৬ | ১১:২৬ এএম

বাংলাদেশের বিমান চলাচল ও পর্যটন খাতের উন্নয়নে সহযোগিতার আশ্বাস আইএটিএর

বাংলাদেশের বেসামরিক বিমান চলাচল ও পর্যটন খাতের উন্নয়নে পূর্ণ সহযোগিতার আশ্বাস দিয়েছে আন্তর্জাতিক বিমান পরিবহন সংস্থা (আইএটিএ)। একই সঙ্গে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বাংলাদেশ এয়ারলাইন্স টেকনিক্যাল সেন্টার (বিএটিসি)-কে আন্তর্জাতিক মানের আধুনিক প্রতিষ্ঠানে উন্নীত করতে কারিগরি সহযোগিতার আগ্রহও প্রকাশ করেছে সংস্থাটি।

৩ আগস্ট বাংলাদেশ সচিবালয়ে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম এবং প্রতিমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাতের সঙ্গে সৌজন্য সাক্ষাতে আইএটিএর আঞ্চলিক ভাইস প্রেসিডেন্ট শেজডন হি এ আশ্বাস দেন।

বৈঠকে আফরোজা খানম বলেন, সরকার বিমান টিকিট সিন্ডিকেট নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ নিয়েছে এবং এ বিষয়ে আইএটিএর কারিগরি সহায়তা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। তিনি বিমান খাতে সব ধরনের সিন্ডিকেটের বিরুদ্ধে সরকারের শূন্য সহনশীলতা নীতির কথাও পুনর্ব্যক্ত করেন।

প্রতিমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত জানান, পরিবেশ সুরক্ষায় কার্বন নিঃসরণ কমানোর বিধান নতুন বেসামরিক বিমান চলাচল অধ্যাদেশে যুক্ত করা হয়েছে। পাশাপাশি দেশে টেকসই বিমান জ্বালানি (এসএএফ) নিশ্চিত করার দিকেও সরকার কাজ করছে।

তিনি আরও বলেন, উড়োজাহাজে সংঘটিত অপরাধ দমনে মন্ট্রিয়ল প্রটোকল-২০১৪ গ্রহণের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।

বৈঠকে বাংলাদেশ সরকার ও আইএটিএর মধ্যে ভবিষ্যৎ সহযোগিতার বিভিন্ন বিষয় নিয়েও আলোচনা হয়। এর মধ্যে পর্যটন খাতের সম্প্রসারণ, আন্তর্জাতিক আকাশপথে সংযোগ বৃদ্ধি এবং দেশের সামগ্রিক বিমান চলাচল সক্ষমতা উন্নয়নের বিষয়গুলো গুরুত্ব পায়।

এ বিভাগের সর্বাধিক পঠিত

Archive Calendar

Su Mo Tu We Th Fr Sa

© 2026 Aviation Times 24 কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

Design and Development by : webnewsdesign.com