, , ,

শিরোনাম
কম্বোডিয়ায় ৫ হাজার ডলারে বিক্রি দুই তরুণ, মানবপাচার মামলায় গ্রেপ্তার ২ ১৬ ডিসেম্বর থার্ড টার্মিনাল চালুর লক্ষ্য, জাপান সফরে বিমানমন্ত্রী সংবাদ প্রকাশে কোনো নিষেধাজ্ঞা নেই, জানাল বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লন্ডনের ডব্লিউটিএমে উন্নত কেবিনসেবা তুলে ধরবে মালয়েশিয়া এয়ারলাইনস বিমান দুর্ঘটনা মোকাবিলায় উদ্ধার কার্যক্রমে ক্ষমতা বাড়াচ্ছে ভিয়েতনাম ২০টির বেশি দেশের অংশগ্রহণে ঢাকায় শুরু হচ্ছে পর্যটন মেলা লিবিয়া থেকে ফিরছেন আরও ১৭৪ বাংলাদেশি, ৪১ জন অসুস্থ আকামার মেয়াদ শেষ হলেও সৌদিতে প্রবেশের সুযোগ পাবেন প্রবাসীরা রূপপুরের জন্য ৪১ টন পারমাণবিক জ্বালানি নিয়ে ঢাকায় রুশ কার্গো বিমান সিডনিতে নতুন আন্তর্জাতিক বিমানবন্দর চালু, ২৪ ঘণ্টা চলবে ফ্লাইট

ঢাকায় দূতাবাস খুলছে কেনিয়া, বাংলাদেশের সঙ্গে বাড়ছে অর্থনৈতিক সম্পর্ক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ১৪ অক্টোবর ২০২৬ | ৪:১৮ পিএম

ঢাকায় দূতাবাস খুলছে কেনিয়া, বাংলাদেশের সঙ্গে বাড়ছে অর্থনৈতিক সম্পর্ক

বাংলাদেশের সঙ্গে কূটনৈতিক যোগাযোগ, বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে ঢাকায় আবাসিক মিশন স্থাপনের ঘোষণা দিয়েছে আফ্রিকার দেশ কেনিয়া। পাশাপাশি বাংলাদেশের ওষুধ, তৈরি পোশাক, পাট ও কৃষিপণ্য খাতে সহযোগিতা সম্প্রসারণের সম্ভাবনা নিয়েও আলোচনা করেছে দুই দেশ।

বুধবার (১৪ অক্টোবর) ঢাকায় বাংলাদেশ ও কেনিয়ার মধ্যে পররাষ্ট্র দপ্তর পর্যায়ের তৃতীয় দফার বৈঠকে কেনিয়ার পক্ষ থেকে এ তথ্য জানানো হয়। দেশটির পররাষ্ট্র ও প্রবাসী বিষয়ক মন্ত্রণালয়ের রাজনৈতিক ও কূটনৈতিক বিষয়ক মহাপরিচালক রাষ্ট্রদূত জোসফাত মাইকারা জানান, শিগগিরই ঢাকায় কেনিয়ার আবাসিক মিশন স্থাপন করা হবে।

বৈঠকে বাংলাদেশের প্রতিনিধিদলের নেতৃত্ব দেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের দ্বিপক্ষীয় বিষয়ক সচিব ড. নজরুল ইসলাম। আলোচনায় দুই দেশের সম্পর্কের অগ্রগতি পর্যালোচনার পাশাপাশি বাণিজ্য, বিনিয়োগ, ওষুধশিল্প, স্বাস্থ্য, কৃষি, তথ্যপ্রযুক্তি, প্রতিরক্ষা, জলবায়ু পরিবর্তন, নীল অর্থনীতি, সংস্কৃতি ও ক্রীড়াসহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বাড়ানোর বিষয় উঠে আসে।

দুই দেশ দ্বৈত কর পরিহার, বিনিয়োগের প্রসার ও সুরক্ষা, নীল অর্থনীতি এবং চুক্তিভিত্তিক কৃষিসহ বিভিন্ন বিষয়ে ঝুলে থাকা চুক্তি ও সমঝোতা স্মারকের প্রক্রিয়া দ্রুত এগিয়ে নেওয়ার বিষয়ে সম্মত হয়েছে।

বৈঠকে বাংলাদেশ ওষুধ, তৈরি পোশাক, হালকা প্রকৌশল পণ্য, পাট ও পাটজাত পণ্য এবং কৃষি খাতে নিজেদের সক্ষমতা তুলে ধরে। অন্যদিকে, কেনিয়া সাশ্রয়ী মূল্যে উন্নতমানের ওষুধ আমদানিতে আগ্রহ প্রকাশ করে এবং দেশটিতে বিনিয়োগ বাড়াতে বাংলাদেশের ওষুধ কোম্পানিগুলোকে উৎসাহিত করে।

এ ছাড়া বাংলাদেশে উন্নতমানের কফি, শিম, তুলা ও প্রক্রিয়াজাত মাংস রপ্তানির প্রস্তাব দিয়েছে কেনিয়া।

জাতিসংঘ, কমনওয়েলথ ও ভারত মহাসাগরীয় অঞ্চলের সহযোগিতা সংস্থা আইওআরএর আওতায় পারস্পরিক সহযোগিতা জোরদার এবং উচ্চপর্যায়ের সফর বিনিময় বাড়ানোর বিষয়েও একমত হয়েছে দুই পক্ষ।

ঢাকায় কেনিয়ার আবাসিক মিশন চালু হলে দুই দেশের কূটনৈতিক যোগাযোগ আরও সহজ হবে বলে আশা করা হচ্ছে। পাশাপাশি বাণিজ্য ও বিনিয়োগের নতুন সুযোগ কাজে লাগানোর পথও প্রসারিত হতে পারে।

Facebook Comments Box

এ বিভাগের সর্বাধিক পঠিত

Archive Calendar

Su Mo Tu We Th Fr Sa

© 2026 Aviation Times 24 কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

Design and Development by : webnewsdesign.com