নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ০৯ অগাস্ট ২০২৬ | ১২:২৮ পিএম
আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে আগস্ট মাসের জন্য উড়োজাহাজের জ্বালানি তেলের দাম সমন্বয় করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন।
নতুন সিদ্ধান্ত অনুযায়ী, অভ্যন্তরীণ ফ্লাইটের জন্য শুল্ক ও মূসকসহ প্রতি লিটার জেট ফুয়েলের দাম নির্ধারণ করা হয়েছে ১৫৯ দশমিক ৫২ টাকা। আন্তর্জাতিক ফ্লাইটের জন্য দেশি ও বিদেশি এয়ারলাইন্সকে প্রতি লিটার শুল্ক ও মূসক ছাড়া ১ দশমিক ০৩৫৮ মার্কিন ডলার দিতে হবে।
রোববার জারি করা বিইআরসির বিজ্ঞপ্তিতে জানানো হয়, নতুন এই দাম রাত ১২টা থেকে কার্যকর হবে।
এর আগে গত ৭ জুলাই অভ্যন্তরীণ ফ্লাইটের জেট ফুয়েলের দাম ছিল প্রতি লিটার ১৩০ দশমিক ৯৯ টাকা। আন্তর্জাতিক ফ্লাইটের জন্য নির্ধারিত ছিল ০ দশমিক ৮৫৫৬ মার্কিন ডলার।
বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন ও পদ্মা অয়েল কোম্পানির প্রস্তাব এবং আন্তর্জাতিক বাজারদর পর্যালোচনা করে নতুন এ মূল্য নির্ধারণ করা হয়েছে।
© 2026 Aviation Times 24 কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত