, , ,

শিরোনাম
এভিয়েশন খাতকে আঞ্চলিক হাবে রূপান্তরের কাজ শুরু হয়েছে : বিমানমন্ত্রী দেশীয় এয়ারলাইন শক্তিশালী না হলে এভিয়েশন হাব হবে না : ইউএস-বাংলার এমডি বিমানবন্দরে হারানো পাসপোর্ট-স্বর্ণসহ ব্যাগ ফেরাল আনসার ইরানের ২৭ এয়ারলাইন্সসহ ৩৬ প্রতিষ্ঠানের ওপর মার্কিন নিষেধাজ্ঞা এক ভিসাতেই মধ্যপ্রাচ্যের ৬ দেশে ভ্রমণের সুযোগ অনিয়মের অভিযোগে ‘ত্রিপল এ ওভারসিজ’ সিলগালা, জরিমানা ৫০ হাজার হজ ২০২৭ : অনুমতি পেল ৭০২ এজেন্সি প্যান প্যাসিফিক সোনারগাঁওয়ে স্টেক অ্যান্ড এস্কেপ, র‍্যাফেল জিতলেই কক্সবাজার ভ্রমণ নয়াদিল্লিতে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের মেডিকেল ট্যুরিজম ফাউন্ডেশনের আত্মপ্রকাশ মাদক চোরাচালান ঠেকাতে বিমানবন্দর-টার্মিনালে বসছে স্ক্যানার

চলতি সপ্তাহেই ঘোষণা হচ্ছে ২০২৭ সালের হজ প্যাকেজ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ১৯ জুলাই ২০২৬ | ১২:৫৭ পিএম

চলতি সপ্তাহেই ঘোষণা হচ্ছে ২০২৭ সালের হজ প্যাকেজ

চলতি সপ্তাহেই ২০২৭ সালের হজের জন্য সরকারি দুটি প্যাকেজ ঘোষণা করতে যাচ্ছে সরকার। হজযাত্রীদের ব্যয় সহনীয় রাখতে ধর্মবিষয়ক মন্ত্রণালয় প্যাকেজ চূড়ান্ত করার কাজ শেষ পর্যায়ে নিয়ে এসেছে। বিশেষ করে বিমান ভাড়া কমানোর বিষয়ে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে। এ লক্ষ্যে ধর্মবিষয়ক মন্ত্রণালয় ও বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মধ্যে সমন্বিত আলোচনা চলছে।

সরকারি সূত্র জানিয়েছে, ২০২৬ সালের হজ মৌসুমে জনপ্রতি বিমান ভাড়া ছিল ১ লাখ ৫৪ হাজার ৮৩০ টাকা। এবার সেই ভাড়া অন্তত ১৫ হাজার টাকা কমানোর লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। এদিকে ইউএস-বাংলা এয়ারলাইনস ২০২৭ সালের হজ ফ্লাইট পরিচালনার জন্য যাত্রীপ্রতি ৯৮ হাজার টাকা রিটার্ন ভাড়ার প্রস্তাব দিয়েছে, যা সরকারের আলোচনায় গুরুত্বের সঙ্গে বিবেচিত হচ্ছে।

তবে বিমান ভাড়া কমলেও সামগ্রিক হজ প্যাকেজের ব্যয় উল্লেখযোগ্যভাবে কমার সম্ভাবনা কম। কারণ সৌদি আরবে বাধ্যতামূলক খাবার সেবা সংযোজন, আবাসন ব্যয় বৃদ্ধি এবং সৌদি রিয়ালের বিপরীতে বাংলাদেশি টাকার অবমূল্যায়নের কারণে অন্যান্য খাতে ব্যয় বেড়েছে। পাশাপাশি ২০২৭ সালের হজ মৌসুম থেকে তুলনামূলক কম ব্যয়ের ‘ডি’ শ্রেণির সেবা বাতিল করেছে সৌদি সরকার, যা প্যাকেজের মোট ব্যয়ের ওপর অতিরিক্ত চাপ সৃষ্টি করেছে।

হজ ব্যবস্থাপনাকে আরও সহজ ও ব্যয়-সাশ্রয়ী করতে সরকার আগের ব্যয়বহুল ‘প্যাকেজ-১’ বাতিলের সিদ্ধান্ত নিয়েছে। ফলে এবার সরকারি হজ প্যাকেজের সংখ্যা দুটি হবে। সরকারি প্যাকেজ ঘোষণার পর হজ এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (হাব) নতুন কাঠামোর সঙ্গে সামঞ্জস্য রেখে বেসরকারি হজ প্যাকেজ ঘোষণা করবে।

সৌদি সরকারের সংশোধিত সময়সূচি অনুযায়ী, বাংলাদেশে এবার আগেভাগেই হজের প্রাক-নিবন্ধনসহ প্রয়োজনীয় কার্যক্রম শুরু হয়েছে। বর্তমান পরিকল্পনা অনুযায়ী, ২০২৭ সালের পবিত্র হজ আগামী ১৫ মে অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে চাঁদ দেখার ওপর নির্ভর করে এ তারিখ পরিবর্তিত হতে পারে।

ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, হজ প্যাকেজ ঘোষণার আগে বিমান ভাড়ার বিষয়ে একটি গ্রহণযোগ্য সমঝোতায় পৌঁছানোই এখন প্রধান অগ্রাধিকার। সরকারের লক্ষ্য, হজযাত্রীরা যেন তুলনামূলক কম ব্যয়ে উন্নত সেবা গ্রহণের সুযোগ পান এবং অতিরিক্ত আর্থিক চাপ ছাড়াই নির্বিঘ্নে পবিত্র হজ পালন করতে পারেন। এজন্য বিমান ভাড়া কমানোর পাশাপাশি অন্যান্য ব্যয়ও নিয়ন্ত্রণে রাখার উদ্যোগ অব্যাহত রয়েছে।

এ বিভাগের সর্বাধিক পঠিত

Archive Calendar

Su Mo Tu We Th Fr Sa

© 2026 Aviation Times 24 কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

Design and Development by : webnewsdesign.com