, , ,

শিরোনাম
সিভিল এভিয়েশন একাডেমিতে আন্তর্জাতিক মানের CBTA প্রশিক্ষণ সম্পন্ন কম্বোডিয়ায় ৫ হাজার ডলারে বিক্রি দুই তরুণ, মানবপাচার মামলায় গ্রেপ্তার ২ ১৬ ডিসেম্বর থার্ড টার্মিনাল চালুর লক্ষ্য, জাপান সফরে বিমানমন্ত্রী সংবাদ প্রকাশে কোনো নিষেধাজ্ঞা নেই, জানাল বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লন্ডনের ডব্লিউটিএমে উন্নত কেবিনসেবা তুলে ধরবে মালয়েশিয়া এয়ারলাইনস বিমান দুর্ঘটনা মোকাবিলায় উদ্ধার কার্যক্রমে ক্ষমতা বাড়াচ্ছে ভিয়েতনাম ২০টির বেশি দেশের অংশগ্রহণে ঢাকায় শুরু হচ্ছে পর্যটন মেলা লিবিয়া থেকে ফিরছেন আরও ১৭৪ বাংলাদেশি, ৪১ জন অসুস্থ আকামার মেয়াদ শেষ হলেও সৌদিতে প্রবেশের সুযোগ পাবেন প্রবাসীরা রূপপুরের জন্য ৪১ টন পারমাণবিক জ্বালানি নিয়ে ঢাকায় রুশ কার্গো বিমান

মাঝ আকাশে বিমানে দুই যাত্রীর মারামারি, ছড়িয়ে পড়ল ভিডিও

প্রকাশ : ১৭ সেপ্টেম্বর ২০২৬ | ৫:৩৬ পিএম

মাঝ আকাশে বিমানে দুই যাত্রীর মারামারি, ছড়িয়ে পড়ল ভিডিও

লন্ডন থেকে বাংলাদেশে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে মাঝ আকাশে দুই যাত্রীর মধ্যে মারামারির ঘটনা ঘটেছে। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর তা নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়েছে।

ভিডিওতে দেখা যায়, বিমানের ভেতরে দুই যাত্রী প্রথমে তীব্র বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন। একপর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে তারা একে অপরের সঙ্গে হাতাহাতিতে জড়িয়ে পড়েন। মারামারির একপর্যায়ে একজনের টি-শার্ট ছিঁড়ে যায়।

হঠাৎ বিমানের ভেতরে এমন পরিস্থিতি তৈরি হওয়ায় অন্য যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। বিশেষ করে শিশু ও বয়স্ক যাত্রীরা ভীত হয়ে পড়েন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কেবিন ক্রু এবং কয়েকজন যাত্রী দ্রুত এগিয়ে এসে দুই ব্যক্তিকে আলাদা করার চেষ্টা করেন।

তবে কী কারণে দুই যাত্রীর মধ্যে বিরোধের সূত্রপাত হয়েছিল, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। একইভাবে ঘটনাটি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের কোন ফ্লাইটে এবং ঠিক কখন ঘটেছে, সে বিষয়েও বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।

এ বিষয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জনসংযোগ বিভাগের মহাব্যবস্থাপক মহিউদ্দীন আহমেদ বাংলা ট্রিবিউনকে বলেন, তিনি বিষয়টি সম্পর্কে এখনও অবগত নন। খোঁজ নিয়ে দেখছেন বলে জানান তিনি।

Facebook Comments Box

এ বিভাগের সর্বাধিক পঠিত

Archive Calendar

Su Mo Tu We Th Fr Sa

© 2026 Aviation Times 24 কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

Design and Development by : webnewsdesign.com