, , ,

শিরোনাম
হজ ২০২৭ : অনুমতি পেল ৭০২ এজেন্সি প্যান প্যাসিফিক সোনারগাঁওয়ে স্টেক অ্যান্ড এস্কেপ, র‍্যাফেল জিতলেই কক্সবাজার ভ্রমণ নয়াদিল্লিতে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের মেডিকেল ট্যুরিজম ফাউন্ডেশনের আত্মপ্রকাশ মাদক চোরাচালান ঠেকাতে বিমানবন্দর-টার্মিনালে বসছে স্ক্যানার ঢাকা-সিউল সরাসরি ফ্লাইট চালুর উদ্যোগ, সপ্তাহে ৫৬ ফ্লাইটের প্রস্তাব ৩৫ হাজার ফুট থেকে ৯ হাজার ফুটে নামল ডেল্টার বিমান, আতঙ্কিত যাত্রীরা শাহজালাল বিমানবন্দরে স্ক্যানার কর্মীদের রেডিয়েশন ঝুঁকি প্রযুক্তিগত ত্রুটিতে যুক্তরাজ্যে বাতিল ৬০০টির বেশি ফ্লাইট মালয়েশিয়ায় অভিযানে ১৫৫ বাংলাদেশি আটক ১৬ ডিসেম্বর চালু হচ্ছে শাহজালালের থার্ড টার্মিনাল : বিমানমন্ত্রী

বিমানবন্দরে ৪০ ভরি স্বর্ণসহ দুইজন গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ০২ সেপ্টেম্বর ২০২৬ | ৬:৩১ এএম

বিমানবন্দরে ৪০ ভরি স্বর্ণসহ দুইজন গ্রেপ্তার

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় ৪০ ভরি স্বর্ণালংকারসহ দুইজনকে গ্রেপ্তার করেছে এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। উদ্ধার করা স্বর্ণের ওজন ৪৭৫ দশমিক ৬ গ্রাম, যার আনুমানিক বাজারমূল্য ৭৫ লাখ ৬২ হাজার ৪০ টাকা।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—খায়রুল হাসান আকন (২৯) ও শেখ আরিফুল ইসলাম (৪৬)।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকাল ৯টা ৪৫ মিনিটে বিমানবন্দরের বহুতল কার পার্কিংয়ের নিচতলার বহির্গেট এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

এয়ারপোর্ট এপিবিএন জানায়, ওই দুই ব্যক্তি কার পার্কিংয়ের নিচতলায় সন্দেহজনকভাবে ঘোরাফেরা করছিলেন। পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা সেখান থেকে পালানোর চেষ্টা করলে এপিবিএনের সদস্যরা তাদের আটক করেন। পরে তল্লাশি চালিয়ে তাদের কাছ থেকে ৪৭৫ দশমিক ৬ গ্রাম স্বর্ণালংকার উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া সব স্বর্ণালংকার ২১ ক্যারেটের।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তাররা জানিয়েছেন, বিভিন্ন দেশ থেকে অজ্ঞাতনামা যাত্রীদের মাধ্যমে এসব স্বর্ণালংকার বাংলাদেশে আনা হয়েছে। চোরাচালানের উদ্দেশ্যে বিমানবন্দর থেকে স্বর্ণগুলো সংগ্রহ করতে তারা সেখানে অবস্থান করছিলেন।

এপিবিএন জানিয়েছে, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, গ্রেপ্তাররা দীর্ঘদিন ধরে বিমানবন্দরকেন্দ্রিক স্বর্ণ চোরাচালানের সঙ্গে জড়িত।

এ ঘটনায় মঙ্গলবার বিমানবন্দর থানায় গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে নিয়মিত মামলা করা হয়েছে।

এ বিভাগের সর্বাধিক পঠিত

Archive Calendar

Su Mo Tu We Th Fr Sa

© 2026 Aviation Times 24 কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

Design and Development by : webnewsdesign.com