, , ,

শিরোনাম
ঢাকা-সিউল সরাসরি ফ্লাইট চালুর উদ্যোগ, সপ্তাহে ৫৬ ফ্লাইটের প্রস্তাব ৩৫ হাজার ফুট থেকে ৯ হাজার ফুটে নামল ডেল্টার বিমান, আতঙ্কিত যাত্রীরা শাহজালাল বিমানবন্দরে স্ক্যানার কর্মীদের রেডিয়েশন ঝুঁকি প্রযুক্তিগত ত্রুটিতে যুক্তরাজ্যে বাতিল ৬০০টির বেশি ফ্লাইট মালয়েশিয়ায় অভিযানে ১৫৫ বাংলাদেশি আটক ১৬ ডিসেম্বর চালু হচ্ছে শাহজালালের থার্ড টার্মিনাল : বিমানমন্ত্রী ইন্দোনেশিয়ায় খুলল ৮ বিমানবন্দর, স্বস্তি ফিরল সাড়ে ৩ লাখ যাত্রীর ইঞ্জিনে ত্রুটি, ১৮৬ আরোহী নিয়ে চেন্নাইয়ে মালয়েশিয়া এয়ারলাইনসের জরুরি অবতরণ অগ্ন্যুৎপাতে ইন্দোনেশিয়ার ৮ বিমানবন্দরে ১ লাখ ৭০ হাজার যাত্রী আটকা ২৯ অক্টোবর শুরু হচ্ছে ১৪তম বাংলাদেশ ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম ফেয়ার

যাত্রীসেবা ও নিরাপত্তায় নতুন বিধিমালা, বিমান খাতে বিনিয়োগ সহজ করার উদ্যোগ

প্রকাশ : ০১ সেপ্টেম্বর ২০২৬ | ৩:২৩ পিএম

যাত্রীসেবা ও নিরাপত্তায় নতুন বিধিমালা, বিমান খাতে বিনিয়োগ সহজ করার উদ্যোগ

যাত্রীসেবার মানোন্নয়ন এবং বেসামরিক বিমান চলাচলে সুরক্ষা ও নিরাপত্তা জোরদারে নতুন বিধান যুক্ত করে ‘বেসামরিক বিমান চলাচল বিধিমালা, ২০২৬’ প্রণয়ন করা হচ্ছে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত।

মঙ্গলবার সচিবালয়ে বিধিমালার খসড়া চূড়ান্তকরণ সভায় তিনি বলেন, ৪২ বছর পর ১৯৮৪ সালের বিধিমালা সংশোধন করে নতুন বিধিমালা করা হচ্ছে। বিমান খাতে বিনিয়োগ বাড়াতে নতুন বিধিমালাটি ব্যবসা ও বিনিয়োগবান্ধব করা হবে।

মন্ত্রী জানান, বেসরকারি এয়ারলাইন্সের সুবিধা বিবেচনায় বিমান রক্ষণাবেক্ষণ এবং জটিল যন্ত্রাংশের মেরামত ও ওভারহলের ক্ষেত্রে বিদ্যমান জটিলতা দূর করা হবে। বিমানবন্দরের অগ্নিনিরাপত্তা নিশ্চিত করতে প্রতি তিন মাস অন্তর পরিদর্শন ও মহড়া আয়োজনের নির্দেশনাও থাকবে।

দেশি-বিদেশি উড়োজাহাজের রক্ষণাবেক্ষণ সুবিধা বাড়াতে আন্তর্জাতিক মানের মেইনটেন্যান্স, রিপেয়ার অ্যান্ড ওভারহল ইউনিট স্থাপনের পরিকল্পনার কথা জানিয়ে তিনি বলেন, এর মাধ্যমে বাংলাদেশকে একটি আঞ্চলিক এভিয়েশন হাব হিসেবে গড়ে তোলার উদ্যোগ এগিয়ে যাবে।

এ ছাড়া বেসরকারি উদ্যোগে বিমানবন্দর স্থাপন ও সম্প্রসারণের প্রক্রিয়া সহজ করার পদক্ষেপ নেওয়া হবে। বিধিমালা প্রণয়নে এয়ারলাইন্সসহ সংশ্লিষ্ট অংশীজনদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করার ওপরও গুরুত্ব দেন মন্ত্রী।

সভায় বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়, বেবিচক, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, বাংলাদেশ পর্যটন করপোরেশন এবং বেসরকারি এয়ারলাইন্সের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

এ বিভাগের সর্বাধিক পঠিত

Archive Calendar

Su Mo Tu We Th Fr Sa

© 2026 Aviation Times 24 কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

Design and Development by : webnewsdesign.com