, , ,

শিরোনাম
সিভিল এভিয়েশন একাডেমিতে আন্তর্জাতিক মানের CBTA প্রশিক্ষণ সম্পন্ন কম্বোডিয়ায় ৫ হাজার ডলারে বিক্রি দুই তরুণ, মানবপাচার মামলায় গ্রেপ্তার ২ ১৬ ডিসেম্বর থার্ড টার্মিনাল চালুর লক্ষ্য, জাপান সফরে বিমানমন্ত্রী সংবাদ প্রকাশে কোনো নিষেধাজ্ঞা নেই, জানাল বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লন্ডনের ডব্লিউটিএমে উন্নত কেবিনসেবা তুলে ধরবে মালয়েশিয়া এয়ারলাইনস বিমান দুর্ঘটনা মোকাবিলায় উদ্ধার কার্যক্রমে ক্ষমতা বাড়াচ্ছে ভিয়েতনাম ২০টির বেশি দেশের অংশগ্রহণে ঢাকায় শুরু হচ্ছে পর্যটন মেলা লিবিয়া থেকে ফিরছেন আরও ১৭৪ বাংলাদেশি, ৪১ জন অসুস্থ আকামার মেয়াদ শেষ হলেও সৌদিতে প্রবেশের সুযোগ পাবেন প্রবাসীরা রূপপুরের জন্য ৪১ টন পারমাণবিক জ্বালানি নিয়ে ঢাকায় রুশ কার্গো বিমান

শাহজালালে দুই চালানে মিলল ১১৬৭ ল্যাপটপ, জব্দ ট্যাব-আইপ্যাডও

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ২৭ অগাস্ট ২০২৬ | ১:৪৮ এএম

শাহজালালে দুই চালানে মিলল ১১৬৭ ল্যাপটপ, জব্দ ট্যাব-আইপ্যাডও

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের এয়ারফ্রেইট এলাকায় অভিযান চালিয়ে একই আমদানিকারকের দুটি চালান থেকে ১ হাজার ১৬৭টি ল্যাপটপ এবং ১০০টি ট্যাব ও আইপ্যাড জব্দ করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর (সিআইআইডি)।

সিআইআইডি জানিয়েছে, চালান দুটিতে মিথ্যা ঘোষণা, পণ্যের পরিমাণে অসঙ্গতি, অস্বাভাবিক কম মূল্য দেখানো এবং পণ্যের প্রকৃত অবস্থা গোপনের প্রাথমিক প্রমাণ পাওয়া গেছে।

চালান দুটির ঘোষিত মূল্য ছিল ৫ হাজার ৫০০ মার্কিন ডলার। তবে কায়িক পরীক্ষা ও মূল্যায়নের পর পণ্যগুলোর মোট মূল্য দাঁড়ায় ১ লাখ ৬৭ হাজার ৭৮৬ ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ২ কোটি ৭ লাখ টাকা। অর্থাৎ ঘোষিত মূল্যের তুলনায় মূল্যায়িত দাম প্রায় ৩০ গুণ বেশি।

প্রথম চালানটি ১৩ আগস্ট আসে। এতে ৩ হাজার ৫০০ ডলার মূল্য দেখিয়ে ৭৪০টি ল্যাপটপ এবং ৬০টি ট্যাব-আইপ্যাড আনা হয়। দ্বিতীয় চালানে ২ হাজার ডলার মূল্য দেখিয়ে ৪২৭টি ল্যাপটপ ও ৪০টি ট্যাব-আইপ্যাড আনা হয়। এ চালানেও ঘোষণার চেয়ে অতিরিক্ত ৩৯টি ল্যাপটপ পাওয়া যায়।

সিআইআইডি সূত্র জানায়, ল্যাপটপগুলোর উল্লেখযোগ্য অংশ বাহ্যিক অবস্থার ভিত্তিতে ব্যবহৃত বলে প্রাথমিকভাবে শনাক্ত হয়েছে। সংস্থাটির মতে, প্রচলিত আমদানি নীতি অনুযায়ী এসব ব্যবহৃত পণ্য আমদানি-নিষিদ্ধ।

চালান দুটির আমদানিকারক সরদার গ্লোবাল ট্রেড এবং সিঅ্যান্ডএফ এজেন্ট ফাহিম ৫ স্টার লিমিটেড। গোপন সংবাদের ভিত্তিতে ১৩ আগস্ট চালানগুলোর খালাস স্থগিত করা হয়। পরে ২৩ আগস্ট কায়িক পরীক্ষায় অনিয়মের প্রমাণ পাওয়ার পর কাস্টমস আইন ও আমদানি নীতি অনুযায়ী আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে।

এ বিভাগের সর্বাধিক পঠিত

Archive Calendar

Su Mo Tu We Th Fr Sa

© 2026 Aviation Times 24 কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

Design and Development by : webnewsdesign.com