, , ,

শিরোনাম
ইরানের ২৭ এয়ারলাইন্সসহ ৩৬ প্রতিষ্ঠানের ওপর মার্কিন নিষেধাজ্ঞা এক ভিসাতেই মধ্যপ্রাচ্যের ৬ দেশে ভ্রমণের সুযোগ অনিয়মের অভিযোগে ‘ত্রিপল এ ওভারসিজ’ সিলগালা, জরিমানা ৫০ হাজার হজ ২০২৭ : অনুমতি পেল ৭০২ এজেন্সি প্যান প্যাসিফিক সোনারগাঁওয়ে স্টেক অ্যান্ড এস্কেপ, র‍্যাফেল জিতলেই কক্সবাজার ভ্রমণ নয়াদিল্লিতে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের মেডিকেল ট্যুরিজম ফাউন্ডেশনের আত্মপ্রকাশ মাদক চোরাচালান ঠেকাতে বিমানবন্দর-টার্মিনালে বসছে স্ক্যানার ঢাকা-সিউল সরাসরি ফ্লাইট চালুর উদ্যোগ, সপ্তাহে ৫৬ ফ্লাইটের প্রস্তাব ৩৫ হাজার ফুট থেকে ৯ হাজার ফুটে নামল ডেল্টার বিমান, আতঙ্কিত যাত্রীরা শাহজালাল বিমানবন্দরে স্ক্যানার কর্মীদের রেডিয়েশন ঝুঁকি

বিমান খাতে গতি আনতে সপ্তাহে একদিন বেবিচকে অফিস করবেন মন্ত্রী

প্রকাশ : ২৫ অগাস্ট ২০২৬ | ৮:০৭ এএম

বিমান খাতে গতি আনতে সপ্তাহে একদিন বেবিচকে অফিস করবেন মন্ত্রী

বিমান খাতের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত দ্রুত বাস্তবায়ন ও মাঠপর্যায়ের সমস্যা সরাসরি তদারক করতে নতুন উদ্যোগ নিয়েছেন বিমানমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত। মন্ত্রণালয়ের পাশাপাশি সপ্তাহে একদিন বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) কার্যালয়ে বসে অফিস করার পরিকল্পনা করছেন তিনি।

বেবিচক সূত্র জানায়, মন্ত্রীর নিয়মিত অফিসের জন্য সংস্থাটির সদর দপ্তরের ষষ্ঠ তলায় একটি কার্যালয় প্রস্তুত করা হচ্ছে। প্রয়োজনীয় অবকাঠামো ও দাপ্তরিক সুবিধা তৈরির কাজ চলছে। তবে সপ্তাহের কোন দিন মন্ত্রী সেখানে অফিস করবেন, তা এখনো চূড়ান্ত হয়নি।

দায়িত্ব নেওয়ার পর মন্ত্রী নিজেই জানিয়েছিলেন, কাজের সুবিধার্থে সপ্তাহে একদিন বেবিচক অথবা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের কার্যালয়ে বসে কাজ করতে আগ্রহী তিনি। এবার সেই পরিকল্পনা বাস্তবায়নের প্রস্তুতি শুরু হয়েছে।

সংশ্লিষ্টরা বলছেন, বিমান খাতের অনেক সিদ্ধান্ত মন্ত্রণালয় থেকে নেওয়া হলেও বাস্তবায়নের বড় অংশই বেবিচক ও বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ওপর নির্ভরশীল। ফলে মন্ত্রী সরাসরি সংশ্লিষ্ট সংস্থার কার্যালয়ে বসলে সিদ্ধান্ত নেওয়া, বাস্তবায়নের অগ্রগতি পর্যালোচনা এবং জটিলতা চিহ্নিত করার প্রক্রিয়া দ্রুত হতে পারে।

বর্তমানে দেশের বিমান খাতে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ কার্যক্রম চলছে। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল, বিমানবন্দর অবকাঠামোর উন্নয়ন ও সম্প্রসারণ, যাত্রী ও উড়োজাহাজ নিরাপত্তা, ফ্লাইট পরিচালনা এবং বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সক্ষমতা বাড়ানোর মতো বিষয়গুলোতে নিয়মিত সমন্বয়ের প্রয়োজন হচ্ছে।

বিশেষ করে বড় প্রকল্পের বাস্তবায়নে কোনো প্রশাসনিক জটিলতা বা মাঠপর্যায়ের সমস্যা দেখা দিলে মন্ত্রীর সরাসরি উপস্থিতিতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে তাৎক্ষণিক আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া সম্ভব হবে বলে মনে করছেন কর্মকর্তারা।

বেবিচকের এক কর্মকর্তা বলেন, মন্ত্রীর নিয়মিত উপস্থিতি শুধু সিদ্ধান্ত গ্রহণের গতি বাড়াবে না, মন্ত্রণালয়, বেবিচক ও বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের মধ্যে সমন্বয়ও আরও শক্তিশালী করতে পারে। একই সঙ্গে প্রকল্প বাস্তবায়নে কোথায় সমস্যা হচ্ছে, তা সরাসরি জানার সুযোগ পাবেন মন্ত্রী।

সংশ্লিষ্টদের মতে, বিমান খাতের বড় চ্যালেঞ্জ এখন শুধু নতুন প্রকল্প নেওয়া নয়, নির্ধারিত সময়ে সেগুলোর কার্যকর বাস্তবায়ন নিশ্চিত করা। সেই লক্ষ্যেই মন্ত্রীর এই উদ্যোগ কতটা গতি আনতে পারে, এখন সেটিই দেখার বিষয়।

Facebook Comments Box

এ বিভাগের সর্বাধিক পঠিত

Archive Calendar

Su Mo Tu We Th Fr Sa

© 2026 Aviation Times 24 কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

Design and Development by : webnewsdesign.com