, , ,

শিরোনাম
ইরানের ২৭ এয়ারলাইন্সসহ ৩৬ প্রতিষ্ঠানের ওপর মার্কিন নিষেধাজ্ঞা এক ভিসাতেই মধ্যপ্রাচ্যের ৬ দেশে ভ্রমণের সুযোগ অনিয়মের অভিযোগে ‘ত্রিপল এ ওভারসিজ’ সিলগালা, জরিমানা ৫০ হাজার হজ ২০২৭ : অনুমতি পেল ৭০২ এজেন্সি প্যান প্যাসিফিক সোনারগাঁওয়ে স্টেক অ্যান্ড এস্কেপ, র‍্যাফেল জিতলেই কক্সবাজার ভ্রমণ নয়াদিল্লিতে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের মেডিকেল ট্যুরিজম ফাউন্ডেশনের আত্মপ্রকাশ মাদক চোরাচালান ঠেকাতে বিমানবন্দর-টার্মিনালে বসছে স্ক্যানার ঢাকা-সিউল সরাসরি ফ্লাইট চালুর উদ্যোগ, সপ্তাহে ৫৬ ফ্লাইটের প্রস্তাব ৩৫ হাজার ফুট থেকে ৯ হাজার ফুটে নামল ডেল্টার বিমান, আতঙ্কিত যাত্রীরা শাহজালাল বিমানবন্দরে স্ক্যানার কর্মীদের রেডিয়েশন ঝুঁকি

বাংলাদেশ-মালয়েশিয়া পর্যটন সহযোগিতা বাড়াতে ভিসা ও ফ্লাইটে গুরুত্ব

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ১৯ অগাস্ট ২০২৬ | ২:৪৮ এএম

বাংলাদেশ-মালয়েশিয়া পর্যটন সহযোগিতা বাড়াতে ভিসা ও ফ্লাইটে গুরুত্ব

পর্যটন খাতের উন্নয়ন ও দুই দেশের পর্যটকদের যাতায়াত সহজ করতে সহযোগিতা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ও মালয়েশিয়া। এ লক্ষ্যে ভিসা প্রক্রিয়া দ্রুত ও সহজ করা, ফ্লাইটের সংখ্যা বাড়ানো এবং পর্যটন খাতে দক্ষ জনবল তৈরিতে যৌথভাবে কাজ করার বিষয়ে আলোচনা হয়েছে।

মঙ্গলবার (১৮ আগস্ট) মালয়েশিয়ার পুত্রজায়ায় দেশটির পর্যটন, শিল্প ও সংস্কৃতি বিষয়ক উপমন্ত্রী ওয়াইবি তুয়ান চিউ চুন মানের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেন বাংলাদেশের বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদউজ্জামান মিল্লাত। বৈঠকে মালয়েশিয়ায় নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মঞ্জুরুল করিম খান চৌধুরী উপস্থিত ছিলেন।

বৈঠকে দুই দেশের পর্যটন খাতের অভিজ্ঞতা ও সেরা চর্চা বিনিময়, সক্ষমতা বৃদ্ধি এবং পর্যটকদের জন্য আরও আকর্ষণীয় ভ্রমণ সুবিধা তৈরির বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়। বিশেষ গুরুত্ব দেওয়া হয় ভিসা সুবিধা সহজ করা এবং প্রি-ভেরিফিকেশন ব্যবস্থা আরও কার্যকর করার ওপর।

এ ছাড়া মালয়েশিয়ার আতিথেয়তা ও পর্যটন সেবা খাতে প্রশিক্ষিত জনবলের চাহিদা পূরণে যৌথ প্রশিক্ষণ ও দক্ষতা উন্নয়ন কর্মসূচি চালুর বিষয়েও আলোচনা হয়। একই সঙ্গে দুই দেশের মধ্যে আকাশপথে যোগাযোগ বাড়িয়ে পর্যটকদের যাতায়াত আরও সহজ করার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।

দুই পক্ষের আশা, এসব উদ্যোগ বাস্তবায়িত হলে পর্যটন খাতের পাশাপাশি বাংলাদেশ ও মালয়েশিয়ার জনগণের মধ্যে যোগাযোগ, সাংস্কৃতিক বিনিময় এবং পারস্পরিক সহযোগিতার ক্ষেত্র আরও বিস্তৃত হবে।

বৈঠকে বাংলাদেশের পক্ষে ডেপুটি হাইকমিশনার মোসাম্মৎ শাহানারা মনিকা ও প্রথম সচিব (বাণিজ্যিক) প্রণব কুমার ঘোষসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। মালয়েশিয়ার পক্ষে পর্যটন মন্ত্রণালয় ও ট্যুরিজম মালয়েশিয়ার ঊর্ধ্বতন কর্মকর্তারা বৈঠকে অংশ নেন।

এ বিভাগের সর্বাধিক পঠিত

Archive Calendar

Su Mo Tu We Th Fr Sa

© 2026 Aviation Times 24 কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

Design and Development by : webnewsdesign.com