, , ,

শিরোনাম
ইরানের ২৭ এয়ারলাইন্সসহ ৩৬ প্রতিষ্ঠানের ওপর মার্কিন নিষেধাজ্ঞা এক ভিসাতেই মধ্যপ্রাচ্যের ৬ দেশে ভ্রমণের সুযোগ অনিয়মের অভিযোগে ‘ত্রিপল এ ওভারসিজ’ সিলগালা, জরিমানা ৫০ হাজার হজ ২০২৭ : অনুমতি পেল ৭০২ এজেন্সি প্যান প্যাসিফিক সোনারগাঁওয়ে স্টেক অ্যান্ড এস্কেপ, র‍্যাফেল জিতলেই কক্সবাজার ভ্রমণ নয়াদিল্লিতে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের মেডিকেল ট্যুরিজম ফাউন্ডেশনের আত্মপ্রকাশ মাদক চোরাচালান ঠেকাতে বিমানবন্দর-টার্মিনালে বসছে স্ক্যানার ঢাকা-সিউল সরাসরি ফ্লাইট চালুর উদ্যোগ, সপ্তাহে ৫৬ ফ্লাইটের প্রস্তাব ৩৫ হাজার ফুট থেকে ৯ হাজার ফুটে নামল ডেল্টার বিমান, আতঙ্কিত যাত্রীরা শাহজালাল বিমানবন্দরে স্ক্যানার কর্মীদের রেডিয়েশন ঝুঁকি

দক্ষ জনশক্তি ও অভিবাসী কর্মীদের কল্যাণে বাংলাদেশ-সিঙ্গাপুর আলোচনা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ১২ অগাস্ট ২০২৬ | ৩:২০ এএম

দক্ষ জনশক্তি ও অভিবাসী কর্মীদের কল্যাণে বাংলাদেশ-সিঙ্গাপুর আলোচনা

সিঙ্গাপুরের জনশক্তি ও সংস্কৃতি, কমিউনিটি ও যুববিষয়ক প্রতিমন্ত্রী দীনেশ বাসু দাশের সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। মঙ্গলবার (১১ আগস্ট) সিঙ্গাপুরে অনুষ্ঠিত বৈঠকে দক্ষ জনশক্তি উন্নয়ন, কারিগরি প্রশিক্ষণ, অভিবাসী কর্মীদের কল্যাণ ও যুব উন্নয়ন নিয়ে আলোচনা হয়।

শামা ওবায়েদ বলেন, দক্ষ মানবসম্পদ তৈরিতে বাংলাদেশ গুরুত্ব দিচ্ছে এবং এ ক্ষেত্রে সিঙ্গাপুরের অভিজ্ঞতা কাজে লাগাতে চায়। তিনি কারিগরি ও বৃত্তিমূলক প্রশিক্ষণ, নার্সিং ও কেয়ারগিভিং খাতে সহযোগিতার প্রস্তাব দেন।

সিঙ্গাপুরের প্রতিমন্ত্রী বাংলাদেশি কর্মীদের দায়িত্বশীলতা ও শৃঙ্খলার প্রশংসা করে কর্মী নিয়োগের খরচ ও ফি কমানোর প্রয়োজনীয়তার কথা বলেন। পাশাপাশি নিয়োগ প্রক্রিয়া আরও স্বচ্ছ ও সাশ্রয়ী করা, কর্মীদের আবাসন, বেতন সুরক্ষা ও কল্যাণ নিয়েও আলোচনা হয়।

বৈঠকে আসিয়ানের ডায়ালগ পার্টনার হওয়ার ক্ষেত্রে সিঙ্গাপুরের সমর্থন চায় বাংলাদেশ। এছাড়া সংস্কৃতি, ক্রীড়া, যুব বিনিময়, বিনিয়োগ ও জনগণের মধ্যে যোগাযোগ বাড়ানোর বিষয়েও আলোচনা হয়। দুই দেশ দক্ষ জনশক্তি, প্রশিক্ষণ ও দ্বিপাক্ষিক সহযোগিতা আরও জোরদারে একমত হয়েছে।

এ বিভাগের সর্বাধিক পঠিত

Archive Calendar

Su Mo Tu We Th Fr Sa

© 2026 Aviation Times 24 কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

Design and Development by : webnewsdesign.com