, , ,

শিরোনাম
শাহজালাল বিমানবন্দরের নিরাপত্তা নিয়ে সংবাদ বিভ্রান্তিকর, বেবিচকের প্রতিবাদ ককপিটে ত্রুটি, পাঁচ ঘণ্টা দেরিতে ঢাকার পথে প্রধানমন্ত্রী ঢাকায় শুরু আন্তর্জাতিক পর্যটন মেলা, অংশ নিচ্ছে ২০ দেশ সিভিল এভিয়েশন একাডেমিতে আন্তর্জাতিক মানের CBTA প্রশিক্ষণ সম্পন্ন কম্বোডিয়ায় ৫ হাজার ডলারে বিক্রি দুই তরুণ, মানবপাচার মামলায় গ্রেপ্তার ২ ১৬ ডিসেম্বর থার্ড টার্মিনাল চালুর লক্ষ্য, জাপান সফরে বিমানমন্ত্রী সংবাদ প্রকাশে কোনো নিষেধাজ্ঞা নেই, জানাল বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লন্ডনের ডব্লিউটিএমে উন্নত কেবিনসেবা তুলে ধরবে মালয়েশিয়া এয়ারলাইনস বিমান দুর্ঘটনা মোকাবিলায় উদ্ধার কার্যক্রমে ক্ষমতা বাড়াচ্ছে ভিয়েতনাম ২০টির বেশি দেশের অংশগ্রহণে ঢাকায় শুরু হচ্ছে পর্যটন মেলা

শাহজালাল বিমানবন্দরের নিরাপত্তা নিয়ে সংবাদ বিভ্রান্তিকর, বেবিচকের প্রতিবাদ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ২৯ অক্টোবর ২০২৬ | ৩:২৩ পিএম

শাহজালাল বিমানবন্দরের নিরাপত্তা নিয়ে সংবাদ বিভ্রান্তিকর, বেবিচকের প্রতিবাদ

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের এয়ারসাইডে যানবাহন চলাচল ও ভেহিকেল ট্র্যাকিং সিস্টেম (ভিটিএস) নিয়ে প্রকাশিত কয়েকটি সংবাদকে বিভ্রান্তিকর ও অতিরঞ্জিত দাবি করে প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)। সংস্থাটির দাবি, পরিচালনগত সুরক্ষা জোরদারে প্রযুক্তিগত ব্যবস্থা নেওয়ার বিষয়টিকে সামগ্রিক নিরাপত্তাঝুঁকি হিসেবে উপস্থাপন করা হয়েছে।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) প্রকাশিত প্রতিবাদলিপিতে বেবিচক জানায়, বিমানবন্দরের এয়ারসাইড একটি সংরক্ষিত ও নিয়ন্ত্রিত এলাকা। সেখানে অনুমোদন ছাড়া কোনো যানবাহন প্রবেশ বা চলাচল করতে পারে না। অনুমোদিত যানবাহনগুলোও নির্ধারিত সুরক্ষাবিধি মেনে চলে।

সংস্থাটি আরও জানায়, রানওয়ে ও ট্যাক্সিওয়ের মতো নিয়ন্ত্রিত এলাকায় যানবাহন প্রবেশের আগে এয়ার ট্রাফিক কন্ট্রোল (এটিসি) টাওয়ারের সঙ্গে যোগাযোগ এবং প্রয়োজনীয় অনুমতি নেওয়া বাধ্যতামূলক। ফলে এয়ারসাইডে যানবাহন সম্পূর্ণ নিয়ন্ত্রণহীনভাবে চলাচল করছে—এমন ধারণা সঠিক নয় বলে দাবি বেবিচকের।

প্রতিবাদলিপিতে বলা হয়, ভেহিকেল ট্র্যাকিং সিস্টেম সংযোজনের উদ্যোগ বিমানবন্দরের পরিচালনগত সুরক্ষা আরও জোরদার করার অংশ। এটি নিরাপত্তাব্যবস্থায় ঘাটতির স্বীকারোক্তি নয়। বেবিচকের মতে, উড্ডয়ন সুরক্ষা ও বিমানবন্দরের নিরাপত্তা পৃথক বিষয়। প্রকাশিত কিছু প্রতিবেদনে এ দুটির পার্থক্য যথাযথভাবে তুলে ধরা হয়নি।

বেবিচক জানিয়েছে, বর্তমানে আন্তর্জাতিক বেসামরিক বিমান চলাচল সংস্থার (আইকাও) অডিট কার্যক্রম চলছে। এ সময়ে উড্ডয়ন সুরক্ষাসংক্রান্ত প্রযুক্তিগত উন্নয়নকে বিমানবন্দরের নিরাপত্তা সংকট হিসেবে উপস্থাপন করা হলে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের বেসামরিক বিমান চলাচল খাত সম্পর্কে ভুল ধারণা তৈরি হতে পারে।

প্রতিবাদলিপিতে ‘বড় ধরনের নিরাপত্তাঝুঁকি’ ও ‘অনিয়ন্ত্রিত যান চলাচল’-এর মতো শব্দ ব্যবহারে আপত্তি জানিয়ে কারিগরি বিষয় নিয়ে সংবাদ প্রকাশের ক্ষেত্রে তথ্য যাচাই ও বাস্তব পরিস্থিতির যথাযথ ব্যাখ্যার ওপর গুরুত্ব দিয়েছে সংস্থাটি।

বেবিচক বলেছে, গণমাধ্যমের গঠনমূলক সমালোচনা ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনকে তারা স্বাগত জানায়। তবে জাতীয় গুরুত্বপূর্ণ স্থাপনা ও আন্তর্জাতিক বিমান চলাচলের মতো সংবেদনশীল বিষয়ে অসম্পূর্ণ বা বিভ্রান্তিকর তথ্যের ভিত্তিতে সংবাদ প্রকাশ অনভিপ্রেত। জনমনে তৈরি হওয়া বিভ্রান্তি দূর করতে প্রতিবাদলিপিটি যথাযথ গুরুত্বসহকারে প্রকাশের অনুরোধও জানিয়েছে সংস্থাটি।

Facebook Comments Box

এ বিভাগের সর্বাধিক পঠিত

Archive Calendar

Su Mo Tu We Th Fr Sa

© 2026 Aviation Times 24 কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

Design and Development by : webnewsdesign.com