, , ,

শিরোনাম
এভিয়েশন খাতকে আঞ্চলিক হাবে রূপান্তরের কাজ শুরু হয়েছে : বিমানমন্ত্রী দেশীয় এয়ারলাইন শক্তিশালী না হলে এভিয়েশন হাব হবে না : ইউএস-বাংলার এমডি বিমানবন্দরে হারানো পাসপোর্ট-স্বর্ণসহ ব্যাগ ফেরাল আনসার ইরানের ২৭ এয়ারলাইন্সসহ ৩৬ প্রতিষ্ঠানের ওপর মার্কিন নিষেধাজ্ঞা এক ভিসাতেই মধ্যপ্রাচ্যের ৬ দেশে ভ্রমণের সুযোগ অনিয়মের অভিযোগে ‘ত্রিপল এ ওভারসিজ’ সিলগালা, জরিমানা ৫০ হাজার হজ ২০২৭ : অনুমতি পেল ৭০২ এজেন্সি প্যান প্যাসিফিক সোনারগাঁওয়ে স্টেক অ্যান্ড এস্কেপ, র‍্যাফেল জিতলেই কক্সবাজার ভ্রমণ নয়াদিল্লিতে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের মেডিকেল ট্যুরিজম ফাউন্ডেশনের আত্মপ্রকাশ মাদক চোরাচালান ঠেকাতে বিমানবন্দর-টার্মিনালে বসছে স্ক্যানার

রাজশাহী-ঢাকা রুটে ফ্লাইট সংকট

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ২৪ অগাস্ট ২০২৬ | ৫:৫০ এএম

রাজশাহী-ঢাকা রুটে ফ্লাইট সংকট

রাজশাহী-ঢাকা আকাশপথে ফ্লাইট সংকট দিন দিন তীব্র হচ্ছে। পর্যাপ্ত ফ্লাইট না থাকায় টিকিটের সীমিত প্রাপ্যতা ও বাড়তি ভাড়ায় ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। বিশেষ করে চিকিৎসার জন্য ঢাকায় যাওয়া রোগী, ব্যবসায়ী, শিক্ষার্থী ও নিয়মিত যাত্রীরা বেশি সমস্যায় পড়ছেন।

নভোএয়ার এই রুট থেকে কার্যক্রম গুটিয়ে নেওয়ার পর বর্তমানে মূলত ইউএস-বাংলা এয়ারলাইন্স ও বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ওপর নির্ভর করতে হচ্ছে যাত্রীদের। ফলে প্রতিযোগিতা কমে যাওয়ায় আসন সংকট তৈরি হচ্ছে। কোনো ফ্লাইটের টিকিট শেষ হয়ে গেলে পরবর্তী ফ্লাইটের জন্য অপেক্ষা করা ছাড়া অনেকের সামনে বিকল্প থাকছে না।

যাত্রীদের অভিযোগ, আগে রাজশাহী-ঢাকা রুটে ইকোনমি শ্রেণির টিকিট ৩ থেকে ৪ হাজার টাকার মধ্যে পাওয়া গেলেও বর্তমানে বিভিন্ন সময়ে তা ৫ হাজার ৭০০ থেকে ১১ হাজার টাকা পর্যন্ত উঠছে। শেষ মুহূর্তে টিকিট কিনতে গেলে ভাড়া আরও বাড়ছে।

জরুরি চিকিৎসার প্রয়োজনে ঢাকায় যাওয়া রোগীদের ভোগান্তি সবচেয়ে বেশি। টিকিট না পেয়ে বা বেশি ভাড়ার কারণে অনেককে সড়ক ও রেলপথে যাতায়াত করতে হচ্ছে।

ফ্লাইট সংকটের প্রভাব পড়ছে রাজশাহীর ব্যবসা ও পর্যটন খাতেও। যাত্রীদের দাবি, দ্রুত ফ্লাইট সংখ্যা বাড়ানোর পাশাপাশি নতুন এয়ারলাইন্সকে এই রুটে সেবা দেওয়ার সুযোগ দিতে হবে।

শাহ মখদুম বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, নতুন কোনো এয়ারলাইন্স এই রুটে সেবা দিতে চাইলে অনুমোদনের ক্ষেত্রে প্রয়োজনীয় সহযোগিতা করা হবে।

এ বিভাগের সর্বাধিক পঠিত

Archive Calendar

Su Mo Tu We Th Fr Sa

© 2026 Aviation Times 24 কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

Design and Development by : webnewsdesign.com