, , ,

শিরোনাম
সিভিল এভিয়েশন একাডেমিতে আন্তর্জাতিক মানের CBTA প্রশিক্ষণ সম্পন্ন কম্বোডিয়ায় ৫ হাজার ডলারে বিক্রি দুই তরুণ, মানবপাচার মামলায় গ্রেপ্তার ২ ১৬ ডিসেম্বর থার্ড টার্মিনাল চালুর লক্ষ্য, জাপান সফরে বিমানমন্ত্রী সংবাদ প্রকাশে কোনো নিষেধাজ্ঞা নেই, জানাল বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লন্ডনের ডব্লিউটিএমে উন্নত কেবিনসেবা তুলে ধরবে মালয়েশিয়া এয়ারলাইনস বিমান দুর্ঘটনা মোকাবিলায় উদ্ধার কার্যক্রমে ক্ষমতা বাড়াচ্ছে ভিয়েতনাম ২০টির বেশি দেশের অংশগ্রহণে ঢাকায় শুরু হচ্ছে পর্যটন মেলা লিবিয়া থেকে ফিরছেন আরও ১৭৪ বাংলাদেশি, ৪১ জন অসুস্থ আকামার মেয়াদ শেষ হলেও সৌদিতে প্রবেশের সুযোগ পাবেন প্রবাসীরা রূপপুরের জন্য ৪১ টন পারমাণবিক জ্বালানি নিয়ে ঢাকায় রুশ কার্গো বিমান

শাহজালাল বিমানবন্দরের কাছে গাড়িতে পৌনে ৪ কোটি টাকার স্বর্ণ, পালাল চালক

প্রকাশ : ১০ অগাস্ট ২০২৬ | ১:২৭ পিএম

শাহজালাল বিমানবন্দরের কাছে গাড়িতে পৌনে ৪ কোটি টাকার স্বর্ণ, পালাল চালক

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের বাইরের গোলচত্বর এলাকা থেকে একটি সন্দেহভাজন গাড়িতে অভিযান চালিয়ে প্রায় পৌনে ৪ কোটি টাকা মূল্যের স্বর্ণ উদ্ধার করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদফতর। অভিযানের সময় গাড়িটি ফেলে পালিয়ে যায় চালক মো. শামীম মিয়া।

সোমবার গোপন সংবাদের ভিত্তিতে গাড়িটি থামিয়ে তল্লাশির উদ্যোগ নেওয়া হয়। এ সময় চালক শামীম মিয়া গাড়ি ফেলে পালিয়ে গেলে বিভিন্ন গোয়েন্দা সংস্থার সহযোগিতায় গাড়িতে তল্লাশি চালানো হয়। পরে গাড়ি থেকে ১৪টি স্বর্ণের বার ও ১২টি স্বর্ণের পাত উদ্ধার করা হয়।

কাস্টমস গোয়েন্দা সূত্র জানায়, উদ্ধার করা স্বর্ণের মোট ওজন ১ হাজার ৮১২ গ্রাম, যা প্রায় ১৫৫ দশমিক ৩৫ ভরি। কাস্টমস হাউস ঢাকার পরীক্ষায় স্বর্ণের বিশুদ্ধতা ২৪ ক্যারেট নিশ্চিত করা হয়েছে। উদ্ধার করা স্বর্ণের আনুমানিক বাজারমূল্য ৩ কোটি ৭২ লাখ ৭২ হাজার ৮৯২ টাকা।

গাড়িতে তল্লাশি চালিয়ে তিনটি মুঠোফোন, নগদ ১ লাখ ৭ হাজার ৫৮৫ টাকা, একটি ব্যবহৃত ল্যাপটপ, বিভিন্ন ব্যাংকের আটটি ডেবিট ও ক্রেডিট কার্ড, দুটি ড্রাইভিং লাইসেন্স ও একটি জাতীয় পরিচয়পত্রও উদ্ধার করা হয়।

কাস্টমস গোয়েন্দা জানিয়েছে, উদ্ধার করা স্বর্ণ কোথা থেকে আনা হয়েছিল, কোথায় নেওয়া হচ্ছিল এবং এর সঙ্গে আর কারা জড়িত—তা খতিয়ে দেখা হচ্ছে। এ ঘটনায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে বিমানবন্দর থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

Facebook Comments Box

এ বিভাগের সর্বাধিক পঠিত

Archive Calendar

Su Mo Tu We Th Fr Sa

© 2026 Aviation Times 24 কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

Design and Development by : webnewsdesign.com